AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Jake Fraser Mcgurk: একটুর জন্য বেঁচে গেল বৈভবের রেকর্ড, বোলারদের ছাতু করে ঝড় ফ্রেজার-ম্যাকগার্কের!

List A Cricket: ২৪ বছর বয়সী ফ্রেজার আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। এবার ঘরোয়া ক্রিকেটেও তাঁর এই রেকর্ড গড়া ইনিংস ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল। লিস্ট এ ক্রিকেটে মাত্র ১১ বলে হাফসেঞ্চুরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বৈভব।

Jake Fraser Mcgurk: একটুর জন্য বেঁচে গেল বৈভবের রেকর্ড, বোলারদের ছাতু করে ঝড় ফ্রেজার-ম্যাকগার্কের!
জেক ফ্রেজার-ম্যাকগার্কImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 17, 2026 | 4:23 PM
Share

একদিনের ক্রিকেটে বিধ্বংসী ব্যাটিংয়ের নজির গড়লেন অস্ট্রেলিয়ার তরুণ ওপেনার জেক ফ্রেজার ম্যাকগার্ক। মাত্র ১৪ বলে হাফ সেঞ্চুরি করে লিস্ট এ ক্রিকেটে দক্ষিণ অস্ট্রেলিয়ার হয়ে নতুন ইতিহাস লিখলেন ২৪ বছরের এই ব্যাটার। কুইন্সল্যান্ডের বিরুদ্ধে তাঁর ঝোড়ো ইনিংসের সৌজন্যে নির্ধারিত ৫০ ওভারের ক্রিকেটে নতুন নজির গড়ল দক্ষিণ অস্ট্রেলিয়া।

শনিবার অ্যাডিলেডের ক্যারেন রোলটন ওভালে কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন ফ্রেজার। মাত্র ১৪ বলে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। এর ফলে লিস্ট এ ক্রিকেটের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের নজির গড়েন অস্ট্রেলিয়ার এই ওপেনার। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২২ রান করে আউট হন ফ্রেজার-ম্যাকগার্ক। তাঁর ইনিংসে ছিল ১০টি চার এবং ৯টি ছক্কা। তাঁর এই ব্যাটিংয়ের সৌজন্যেই কুইন্সল্যান্ডের বিরুদ্ধে ৩৯৭ রানের বিশাল স্কোর তোলে দক্ষিণ অস্ট্রেলিয়া। কিন্তু তবুও অক্ষত রইল বৈভবের রেকর্ড।

কী রেকর্ড আছে বৈভবের?

লিস্ট এ ক্রিকেটে মাত্র ১১ বলে হাফসেঞ্চুরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছিলেন বৈভব। ভারত এ দলের হয়ে শ্রীলঙ্কা এ দলের বিরুদ্ধে মাত্র ১১ বলেই ৫০ রান করেছিলেন বৈভব। সেই ম্যাচে তিনি করেছিলেন ২৯ বনে ৯৭ রান। যদিও এরপরেও অক্ষত রইল বৈভবের রেকর্ডই। তবে ফ্রেজার-ম্যাকগার্কের এমন বিধ্বংসী ইনিংস ফের একবার প্রমাণ করল, আধুনিক একদিনের ক্রিকেটে ব্যাটারদের আক্রমণাত্মক মানসিকতা কতটা বদলে গিয়েছে। ২৪ বছর বয়সী ফ্রেজার আন্তর্জাতিক ক্রিকেট ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তাঁর আগ্রাসী ব্যাটিংয়ের জন্য পরিচিত। এবার ঘরোয়া ক্রিকেটেও তাঁর এই রেকর্ড গড়া ইনিংস ক্রিকেটমহলে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এল।

Follow Us