AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SL vs IND Day 4 Scorecard: বৃষ্টিবিঘ্নিত গলে দাপট ভারতীয় স্পিনারদের, প্রথম টেস্টে জয়ের দোড়গোড়ায় ভারত!

Manav Suthar: এই টেস্টে শুরু থেকেই ফর্মে রয়েছেন মানব সুতার। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে ৬ উইকেট নিয়েছেন মানব। কয়েক টেস্ট আগেই অভিষেক হলেও একের পর এক ভাল পারফরম্যান্স করে ভারতীয় দলে ক্রমশ নিজের জায়গা পাকা করে ফেলছেন এই স্পিনার।

SL vs IND Day 4 Scorecard: বৃষ্টিবিঘ্নিত গলে দাপট ভারতীয় স্পিনারদের, প্রথম টেস্টে জয়ের দোড়গোড়ায় ভারত!
ভারতীয় টেস্ট দলImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 18, 2026 | 8:03 PM
Share

ভারত – ৪৬২ ও ১৯৩ শ্রীলঙ্কা – ২৮৪ ও ৮৪/৪ (লক্ষ্য ৩৭২)

গল : দেখতে দেখতে ৪ দিন হয়ে গেল শ্রীলঙ্কা বনাম ভারত প্রথম টেস্টের। বিশেষ কিছু অঘটন না ঘটলে এই টেস্টে জিততে চলেছে টিম ইন্ডিয়া। শ্রীলঙ্কার সামনে লক্ষ্য ৩৭২ রানের। এই লক্ষ্য তাড়া করতে নেমেই চতুর্থ দিনের শেষে শ্রীলঙ্কার স্কোর ৮৪/৪। এক অসম লড়াই লড়ছেন ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশা। ধনঞ্জয় অপরাজিত ৩১ রানে ও দিনুশা অপরাজিত ২৫ রানে।

প্রথম ইনিংসে ৪৬২ রানে গুটিয়ে যায় ভারতীয় ইনিংস। প্রবাথ জয়সূর্য নিয়েছেন ৪ উইকেট, কেশরা নুয়ন্থা নিয়েছেন ৩ উইকেট। ৬৮ বলে ৫১ রান করেছিলেন ধ্রুব জুরেল। বদলে ২৮৪ রানে শেষ করে শ্রীলঙ্কা। ১০০ রানের ইনিংস খেলেছেন সোনাল দিনুশা। ৮০ রান করেছেন নিরোশন ডিকওয়েলা। ৪ উইকেট পেয়েছিলেন মানব সুতার। ৩টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা। ১৭৮ রানে এগিয়ে থাকা অবস্থাতে আর দ্বিতীয়বার ব্যাট করেনি ভারত। দ্বিতীয় ইনিংসে ১৯৩ রানে অল আউট হয়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ঋষভ পন্থ করেছেন ৬৬ রান, দেবদত্ত পাদিক্কালের ব্যাট থেকে এসেছে ৪৪ রান। রান পাননি যশস্বী জয়সোয়াল (০) ও অধিনায়ক গিল (৮)। ধ্রুব জুরেল (৭) থেকে প্রসিদ্ধ কৃষ্ণা (২) – সবাই ব্যর্থ। ৪ উইকেট পেয়েছেন আসিথা ফার্নান্দো, ৩ উইকেট পেয়েছেন জয়সূর্যরা।

আজকের ম্যাচেও বাধা হয়ে দাঁড়িয়েছে বৃষ্টি। দিনের শেষে ৩৭২ রানের লক্ষ্য নিয়ে ব্যাটে নামে শ্রীলঙ্কান দল। ৩৪ ওভারে শ্রীলঙ্কার স্কোর ৮৪/৪। ১টি করে উইকেট পেয়েছেন মহম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা। ২ উইকেট পেয়েছেন মানব সুতার। লাহিরু উদারা (১৬) ও কামিন্দু মেন্ডিস (০) কে আউট করেছেন মানব। এরপরেও ব্যাট করতে আসবেন ডিকওয়েলা, কুশারা নয়ন্থারা।

এই টেস্টে শুরু থেকেই ফর্মে রয়েছেন মানব সুতার। দুই ইনিংস মিলিয়ে ইতিমধ্যে ৬ উইকেট নিয়েছেন মানব। কয়েক টেস্ট আগেই অভিষেক হলেও একের পর এক ভাল পারফরম্যান্স করে ভারতীয় দলে ক্রমশ নিজের জায়গা পাকা করে ফেলছেন এই স্পিনার। এরপরে আবার ২৩ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। সেই টেস্টের দলে কি সুযোগ পাবেন সরফরাজ খানরা? নাকি বর্তমান স্কোয়াডেই ভরসা রাখবেন কোচ গম্ভীর? সেই দিকেই নজর রাখছেন ভারতীয় সমর্থকরা।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের