AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Lionel Messi: ‘আমরা প্রতারিত…’, মেসির সঙ্গে ছবি তুলতে না পেরে ক্ষুব্ধ বেনিন কোচ!

Argentina vs Benin: এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সী মেসি নিজের ২০৮তম ম্যাচ খেলে অবসর নিলেন। আর্জেন্টিনার হয়ে ২১ বছর খেলার পর অবশেষে নিজের শেষ ম্যাচে ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। বেনিনের প্রতিনিধি দলের পক্ষ থেকে মেসিকে শ্রদ্ধা জানাতে একটি লাল, হলুদ ও সবুজ রঙের পুষ্পস্তবক দেওয়ার পরিকল্পক করা হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা সম্ভব হয়নি।

Lionel Messi: 'আমরা প্রতারিত...', মেসির সঙ্গে ছবি তুলতে না পেরে ক্ষুব্ধ বেনিন কোচ!
লিওনেল মেসিImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 09, 2026 | 8:05 PM
Share

কলকাতা: আর্জেন্টিনার বুয়েনস আইরেসের ঐতিহাসিক স্টেডিয়ামে বিশ্বচ্যাম্পিয়নদের বিরুদ্ধে ৩-০ গোলে হেরেছে আফ্রিকা মহাদেশের দেশ বেনিন। তবে মাঠের ফলের থেকে অন্য জিনিস নিয়েই চর্চা বেশি। এই ম্যাচেই খেলে দেশের জার্সি থেকে অবসর নিলেন লিও মেসি। কিন্তু মাঠের ফলের চেয়ে ম্যাচ শেষের ঘটনা নিয়ে নতুন করে দানা বেঁধেছে বিতর্ক। মেসির শেষ ম্যাচে তাঁর সঙ্গে একটি ছবি তোলা বা জার্সি বদল করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন বেনিনের ফুটবলাররা। ম্যাচের পর এই ঘটনা নিয়েই ক্ষোভ উগরে দিয়েছেন বেনিনের কোচ জার্নট রোর। তিনি বলেছেন, তাঁদের সঙ্গে আর্জেন্টিনার নিরাপত্তা দল অত্যন্ত বাজে আচরণ করেছে।

ফরাসি রেডিও স্টেশন RMC-র একটি অনুষ্ঠানে কথা বলার সময় নাইজেরিয়ার প্রাক্তন কোচ অভিযোগ করেন যে, ম্যাচ শেষে তিনি ও তাঁর দলের ফুটবলাররা মেসির সঙ্গে দেখা করার আপ্রাণ চেষ্টা করলেও নিরাপত্তা রক্ষীরা তাঁদের ড্রেসিংরুম বা টানেলে প্রবেশের অনুমতি দেয়নি। রোর বলেন, “দুর্ভাগ্যজনকভাবে আমাদের কিছুই করতে দেওয়া হয়নি। না মেসির সঙ্গে একটা ছবি তোলার সুযোগ পেয়েছি, না জার্সি দেওয়ার। এমনকি আমাদের কিছু ফুটবলার জার্সি বদল করতে চেয়েও বিফল মনোরথ হয়ে ফিরে এসেছে। সিকিউরিটি আমাদের কাউকে ঢুকতে দেয়নি। আমরা প্রতারিত হয়েছি।”

বেনিনের প্রতিনিধি দলের পক্ষ থেকে মেসিকে শ্রদ্ধা জানাতে একটি লাল, হলুদ ও সবুজ রঙের পুষ্পস্তবক দেওয়ার পরিকল্পক করা হলেও শেষ পর্যন্ত তা কার্যকর করা সম্ভব হয়নি। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনির সহায়তায় ২০১৮ সালের একটি মেসি জার্সিতে সই আদায় করিয়েছেন রোর।

এটি ছিল আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ। ৩৯ বছর বয়সী মেসি নিজের ২০৮তম ম্যাচ খেলে অবসর নিলেন। আর্জেন্টিনার হয়ে ২১ বছর খেলার পর অবশেষে নিজের শেষ ম্যাচে ১টি গোল ও ২টি অ্যাসিস্ট করেছেন তিনি। ৪৮ মিনিটে তাঁর কর্নার থেকে গোল করেন নিকোলাস ওটামেন্ডি। ৬১ মিনিটে মেসির বাড়ানো বল থেকে গোল করেন নিকো পাজ। ৭১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি নিজেই।

Follow Us