AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohunbagan : টানটান থ্রিলারে কলকাতা সবুজ-মেরুন, ৩১তম সিএফএল চ্যাম্পিয়ন মোহনবাগান!

CFL: আজ খেলা ছিল একই সঙ্গে ৬টি দলের, কারণ ৫টি দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল। সবথেকে সহজ সমীকরণ ছিল মোহনবাগান বনাম মহমেডানের ম্যাচের, কারণ এই ম্যাচে জয়ী দল সিএফএল চ্যাম্পিয়ন। সেই লক্ষ্যেই বারাসাত স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ করেছিল মোহনবাগান।

Mohunbagan : টানটান থ্রিলারে কলকাতা সবুজ-মেরুন, ৩১তম সিএফএল চ্যাম্পিয়ন মোহনবাগান!
মোহনবাগানImage Credit: Facebook
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 5:58 PM
Share

কলকাতা: কোনও থ্রিলার সিনেমাতে মনে হয় এর থেকে কম নাটক থাকে। নাটক, নাটক আর নাটক! লিগের শেষ ম্যাচে এটাই তো আশা করা উচিত ছিল। তবে এই রকম? গোলকিপারের লাল কার্ড, ১ গোল করে ২ গোল হজম, ৫ মিনিটের মধ্যে জোড়া গোল করে কামব্যাক। মহমেডানকে ৩-২ হারিয়ে কলকাতা লিগ চ্যাম্পিয়ন মোহনবাগান। এর ফলে ৩১ বার কলকাতা লিগ এল বাগান তাঁবুতে। জোড়া গোল করলেন সাহাল আব্দুল সামাদ। একটি ইস্টবেঙ্গল থেকে আসা সায়ন ব্যানার্জী। ২০১৮ সালের পর আবার কলকাতা লিগ চ্যাম্পিয়ন সায়ন-মণবীররা।

আজ খেলা ছিল একই সঙ্গে ৬টি দলের, কারণ ৫টি দল চ্যাম্পিয়ন হওয়ার দৌড়ে ছিল। সবথেকে সহজ সমীকরণ ছিল মোহনবাগান বনাম মহমেডানের ম্যাচের, কারণ এই ম্যাচে জয়ী দল সিএফএল চ্যাম্পিয়ন। সেই জন্যেই বারাসাত স্টেডিয়ামে শুরু থেকে আক্রমণ করেছিল মোহনবাগান। গোলের জন্য মরিয়া আক্রমণ শুরু করেছিল বাস্তব রায়ের ছেলেরা। প্রথম কোয়ার্টারে প্রায় জোড়া দুয়েক গোলের সুযোগ পেয়েও গোল করতে পারেনি মোহনবাগান। ২৬ মিনিটে অবশেষে গোল পায় সবুজ-মেরুন। ছাংতের ক্রস সোজা খুঁজে নেয় সাহালের মাথা। কোনও বাধা না পেয়ে সেই বলকেই হেডে গোলে ঠেলে দেন তিনি। তবে ৪২ মিনিটে প্রত্যাবর্তন করলেন লালরেমসাঙ্গা। ওয়ান ইস্টু ওয়ান সিচুয়েশনে গোল করেন তিনি। ১-১ গোলে শেষ হয় প্রথমার্ধ।

দ্বিতীয়ার্ধে শুরুতেই গোলের সহজ সুযোগ মিস করেন কিয়ান নাসিরি। ৫৯ মিনিটের মাথায় লালরেমসাঙ্গা বাগান বক্সে ঢুকে পড়লে তাঁকে কোনও রকমে ফেলে দেন বাগান গোলকিপার দীপ্রভাত। সঙ্গে সঙ্গে তাঁকে লাল কার্ড দেখান রেফারি। গোল সামলাতে নামেন কাশ্মীরের জাহিদ। তাঁর সঙ্গেই নামেন সায়ন ব্যানার্জী। ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মহমেডানকে এগিয়ে দেন মহিতোষ রায়। এরপর থেকেই কামব্যাক শুরু করল মোহনবাগান। ৭০ মিনিটে সমতা ফেরান সাহাল আব্দুল সামাদ। এর ঠিক মিনিট চারেক পরেই আবার গোল। এবার গোল করলেন সায়ন। এর পরেও বেশ কিছু সুযোগ পেয়েছিল সাদা-কালো ব্রিগেড কিন্তু গোল আসেনি।

৩-২ জিতে ৮ বছর পর আবার সিএফএল জিতল মোহনবাগান। ম্যাচ শেষে দেখা গেল, হাউহাউ করে কাঁদছেন বাগান কোচ বাস্তব রায়। কাঁদাই স্বাভাবিক, অনেক সংগ্রামের পর অবশেষে মরসুমের প্রথম ট্রফি এল বাগান তাঁবুতে। ২৯২৮ দিন, অনেকটা সময়। ২০১৯ সালে আজকের দিনেই এই কলকাতা লিগের ম্যাচেই মোহনবাগানকে ৩-২ গোলে হারিয়েছিল মহমেডান। ৭ বছর পর একই মার্জিনে বাগান হারাল মহামেডানকে। সুইট রিভেঞ্জ নাকি?

Follow Us