AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

MS Dhoni: অন্তরালে থেকেই বিদায়, আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি

CSK: ধোনির অবসর নিয়ে জল্পনা অবশ্য নতুন নয়। বিগত ৩-৪ বছর ধরেই আইপিএল শুরু হওয়ার আগে এই প্রশ্ন উঠছে। প্রতিবারই সমর্থকদের মনে আশা জাগিয়ে শেষ মুহূর্তে ফিরেছেন ধোনি। ব্যতিক্রম, এই বছর হওয়া আইপিএল। ২০২৬ আইপিএল মরসুমে একটি ম্যাচেও খেলেননি ধোনি। এমনকি, ডাগ আউটেও দেখা যায়নি তাঁকে। ফলে ২০২৭ আইপিএল মরসুমে তাঁর প্রত্যাবর্তন নিয়ে জল্পনা ক্রমশ বেড়েছিল।

MS Dhoni: অন্তরালে থেকেই বিদায়, আইপিএল থেকে অবসর নিলেন মহেন্দ্র সিং ধোনি
ফাইল ছবিImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Nov 17, 2026 | 3:33 PM
Share

চেন্নাই: যা ভাবা হয়েছিল, তাই হল। ক্রিকেটকে চিরবিদায় জানালেন এম এস ধোনি। এতদিন ধরে ভাবা হচ্ছিল, আদৌ ২০২৭ সালের আইপিএল খেলবেন ধোনি? কিন্তু না, আজ আইপিএলের রিটেনশন হওয়ার দিনে ক্রিকেটকে পাকাপাকি ভাবে বিদায় জানালেন মাহি। ঠিক ৬ বছর আগে, স্বাধীনতা দিবসের দিনে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ধোনি। তবে এবার, আইপিএল থেকেও সরে দাঁড়ালেন সমর্থকদের প্রিয় ‘থালা’।

তবে খেলোয়াড় হিসেবে অবসর নিলেও অন্য ভূমিকায় দলের সঙ্গে যুক্ত থাকবেন ধোনি। এবার থেকে সিএসকে-র মেন্টর হিসেবে দায়িত্ব নেবেন ধোনি। অর্থাৎ, মাঠে হলুদ জার্সিতে ধোনি না থাকলেও সিএসকে-র সঙ্গে তাঁর সম্পর্ক শেষ হচ্ছে না। বরং, নতুনভাবে দলের সঙ্গে যুক্ত থাকতে চলেছেন থালা। ধোনির এই নতুন ভূমিকা নিয়ে আবেগঘন বার্তা দিয়েছেন সিএসকে-র মালিক এন শ্রীনিবাসন, রুপা গুরুনাথ ও ম্যানেজিং ডিরেক্টর কে এস বিশ্বনাথন। তাঁদের প্রত্যেকের বক্তব্যেই স্পষ্ট, চেন্নাই সুপার কিংসের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছেন ধোনি।

(বিস্তারিত আসছে)

Follow Us