AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nana Patekar: ‘বিরাট আউট হলে খাবার খেতে ইচ্ছে করে না…’, বলেছিলেন ক্রিকেট ফ্যান নানা পাটেকর, দেখুন ভিডিয়ো

Nana Patekar on Virat Kohli: ১৯৭৮ সালে 'গমন' ছবির মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিনয় জীবন শুরু হয়েছিল। এরপর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের অভিনয়ের মাধ্যমে নিজের একটি স্থান তৈরি করেন তিনি। পরিন্দা, অগ্নিসাক্ষী, ক্রান্তিভীর, তিরঙ্গা, অব তক ছপ্পন - একের পর এক হিট ছবি তিনি উপহার দেন দর্শককে। এমনকি ক্রিকেটেরও খুব বড় ফ্যান ছিলেন নানা।

Nana Patekar: 'বিরাট আউট হলে খাবার খেতে ইচ্ছে করে না...', বলেছিলেন ক্রিকেট ফ্যান নানা পাটেকর, দেখুন ভিডিয়ো
নানা পাটেকরImage Credit: PTI
| Edited By: | Updated on: Oct 08, 2026 | 12:29 PM
Share

কলকাতা: আজ, বৃহস্পতিবার সকালেই এসেছে একটি খারাপ খবর। প্রয়াত প্রবাদপ্রতিম অভিনেতা নানা পাটেকর। বৃহস্পতিবার ভোরে গোয়ার ডোনা পাওলার বাসভবনে হৃদরোগে আক্রান্ত হন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। এরপর তাঁকে দ্রুত মণিপাল হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। ভোর ৫.২০ নাগাদ যাবতীয় লড়াইয়ের অবসান ঘটিয়ে চলে গেলেন নানা।

অভিনেতার প্রয়াণে ইতিমধ্যেই শোকস্তব্ধ দেশ। এরমধ্যেই আবার সোশাল মিডিয়াতে নতুন করে ভাইরাল হয়েছে একটি ভিডিও, যেখানে একটি অনুষ্ঠানে তিনি বিরাট কোহলির প্রশংসা করেছিলেন। এমনিতেও তিনি ছিলেন খুব বড় ক্রীড়াপ্রেমী। তাই বিরাটকে তিনি কতটা ভালবাসেন, সেই কথা জানিয়েছিলেন নানা। সেই ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, “বিরাট এমন একজন ক্রিকেটার, যাকে আমি খুব পছন্দ করি। যখন বিরাট দ্রুত আউট হয়ে যায়, তাহলে আমার আর খাবার খেতে ইচ্ছে করে না।”

বর্ষীয়ান এই অভিনেতার প্রয়াণে ইতিমধ্যেই শোক প্রকাশ করেছেন ক্রীড়াজগতের বিশিষ্টজনেরাও। নিজের এক্স হ্যান্ডলে ক্রিকেটার শিখর ধাওয়ান লেখেন, “ভারতীয় সিনেমা জগৎ আজ সত্যি এক বিশেষ প্রতিভাকে হারাল। নানা পাটেকর সাব, আপনার কাজ আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে। ওম শান্তি!” অজিঙ্ক রাহানে বলেন, “নানা পাটেকরজি এক অসাধারণ অভিনেতা ছিলেন, যাঁর কাজ অনেক প্রজন্মকে বিনোদন দিয়েছে ও অনুপ্রেরণা জুগিয়েছে। তাঁর প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত।” 

১৯৭৮ সালে ‘গমন’ ছবির মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিনয় জীবন শুরু হয়েছিল। এরপর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে নিজের অভিনয়ের মাধ্যমে নিজের একটি স্থান তৈরি করেন তিনি। পারিন্দা, অগ্নিসাক্ষী, ক্রান্তিভীর, তিরঙ্গা, অব তক ছপ্পন – একের পর এক হিট ছবি তিনি উপহার দেন দর্শককে। এমনকি ওয়েলকাম সিরিজ, ট্যাক্সি নম্বর ৯২১১-র মতো কমেডি সিনেমাতেও অভিনয় করতে দেখা গিয়েছে তাঁকে। তাঁর মুক্তিপ্রাপ্ত শেষ সিনেমা অনিল কাপুর অভিনীত সুবেদার। তাঁর প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন ও ক্রীড়া মহলে।

Follow Us