AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IND vs AFG: ‘সরি, মায়ের ফোন…’ সাংবাদিক সম্মেলন থামিয়ে ফোন ধরে চর্চায় নীতীশ রেড্ডি!

Nitish Reddy: ব্যাটে নেমে ৬৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শুবমান গিল। ১৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন কেএল রাহুলও। প্রায় ১৩ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে ম্যাচের পর সাংবাদিক থেকে সমর্থক - সবার মন জয় করলেন নীতীশ কুমার রেড্ডি।

IND vs AFG: 'সরি, মায়ের ফোন...' সাংবাদিক সম্মেলন থামিয়ে ফোন ধরে চর্চায় নীতীশ রেড্ডি!
চর্চায় নীতীশ রেড্ডি।Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Jun 14, 2026 | 2:06 PM
Share

ধর্মশালা: গতকালই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে হেলায় জিতেছে ভারত (Indian Cricket Team)। দুর্দান্ত সেঞ্চুরি করেও দলকে জেতাতে ব্যর্থ হয়েছেন আফগান দলের নির্ভরযোগ্য ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz)। তবে ম্যাচের পর সাংবাদিক থেকে সমর্থক – সবার মন জয় করলেন ভারতের নীতীশ কুমার রেড্ডি (Nitish Kumar Reddy)। সাংবাদিক সম্মেলন থামিয়ে মায়ের ফোন তোলায় ইতিমধ্যেই চর্চায় নীতিশ।

ধর্মশালায় গতকাল প্রথম ওয়ান ডে ছিল ভারতের। বৃষ্টির ফলে নির্ধারিত সময়ের প্রায় সাড়ে চার ঘন্টা পর শুরু হয় ম্যাচ। ৫০ ওভারের ম্যাচ খেলা হয় ২৫ ওভারে। এই ম্যাচে সহজে জয় পায় ভারত। তারপরেই সাংবাদিক সম্মেলনে প্রশ্নের উত্তর দেওয়ার সময় হঠাৎ নীতীশের ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে নীতীশ বলেন,”মায়ের ফোন এসেছে, একটু ফোনটা তুলছি।” ফোন তুলে নীতিশ জানান, তিনি সাংবাদিক সম্মেলনে রয়েছেন। বেশ কিছুক্ষন কথা বলে আবার সাংবাদিকের প্রশ্নের উত্তর দেওয়া শুরু করেন তিনি। এই ভিডিও সমাজমাধ্যমে পোস্ট করে বিসিসিআই। এরপরেই নীতীশের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা।

যদিও ম্যাচে খুব একটা অসুবিধে হয়নি ভারতের। ২৫ ওভারের ম্যাচে প্রথমে ব্যাট করে ১৯৪ রানে অল আউট হয়ে যায় আফগানরা। ৫১ বলে ১০২ রান করেছেন প্রাক্তন কেকেআর ব্যাটার গুরবাজ। ৩টি করে উইকেট পেয়েছেন গুরনুর ব্রার ও হর্ষ দুবে। ২ উইকেট পেয়েছেন অর্শদীপ সিং। জবাবে ব্যাটে নেমে ৬৬ বলে ৮৪ রানে অপরাজিত থাকেন অধিনায়ক শুবমান গিল। ১৯ বলে ৩৯ রানে অপরাজিত থাকেন কেএল রাহুলও। প্রায় ১৩ বল বাকি থাকতেই ৩ উইকেট হারিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যায় ভারত। তবে ম্যাচের পরে চর্চায় একজনই, নীতীশ কুমার রেড্ডি।

Follow Us
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
পঞ্চায়েত সদস্যদের লক্ষ লক্ষ টাকা দিচ্ছেন TMC প্রধান, শোরগোল মালদহে
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
'ঠিক সময়ে আবাসের বাড়ি পেলে...', সন্তান হারিয়ে বলছে শিশুর পরিবার
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
হুমায়ুন থানায়, বাড়িতে পৌঁছে গেল পুলিশ, কেন?
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
ফুরফুরাকে 'রাজনৈতিক মাঠ' হিসেবে ব্যবহার করেছিলেন মমতা? ত্বহা বললেন...
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
নিউটাউনের হোটেলে প্রাপ্ত টাকা দেবরাজ চক্রবর্তীর, অভিযোগ পীযূষ কানোরিয়া
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
হাজির 'গায়ক' দিলীপ! 'ঝালমুড়ি' গানের রেকর্ডিংয়ে ব্যস্ত BJP বিধায়ক
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
এবার দক্ষিণেশ্বরে উচ্ছেদ, চলল বুলডোজার
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
ঠাকুরপুকুরে ধর্ষণের অভিযোগে তরুণীর বন্ধু-সহ গ্রেফতার ৩
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
তীর্থঙ্কর ঘোষ গ্রেফতার হতেই এলাকায় বাজল ঢাক-ঢোল
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন
দুর্নীতির অভিযোগ, রেশন ডিলারকে ধমক খাদ্যমন্ত্রীর! দেখুন