AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal News Update: সংসদে শাহ-নির্মলার সঙ্গে বৈঠক, শমীকের বাড়িতে গেলেন শুভেন্দু

| Edited By: | Updated on: Aug 05, 2026 | 7:25 AM
Share

NEWS UPDATES Today: মঙ্গলবার সকালে এনডিএ-র বৈঠকে ফের যোগ দিচ্ছেন কাকলি-সুদীপ সহ এনসিপিআই সাংসদরা। এরপরই এদিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক রয়েছে এনসিপিআই সাংসদদের। ওই ২০ জন সাংসদের ভবিষ্যৎ কোন পথে এগোবে, তা এদিনের বৈঠকে অনেকাংশে ঠিক হবে বলে মনে করছে রাজনৈতিক মহল।

West Bengal News Update: সংসদে শাহ-নির্মলার সঙ্গে বৈঠক, শমীকের বাড়িতে গেলেন শুভেন্দু

এক সপ্তাহ আগেই বৈঠক হওয়ার কথা ছিল। সেই বৈঠক বাতিল হলে, নবান্নে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে এসেছিলেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তবে এবার মুখ্যমন্ত্রীর মুখোমুখি হতে চলেছেন এনসিপিআই-এর সব সাংসদরা। একদিকে এনসিপিআই-এর ভবিষ্যৎ নিয়ে তৈরি হয়েছে জল্পনা, অন্যদিকে এনসিপিআই-তে থাকা তিন সংখ্যালঘু সাংসদ তৃণমূলে ফিরতে পারেন বলেও তৈরি হয় জল্পনা। তারই মধ্যে বৈঠকে বসতে চলেছেন শুভেন্দু। থাকছে মধ্যাহ্নভোজের আয়োজনও।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 04 Aug 2026 07:54 PM (IST)

    Paschim Bardhaman: তৃণমূল প্রধানের স্বামীকে কলার ধরে পঞ্চায়েত অফিসের বাইরে বের করলেন মহিলারা

    •  স্ত্রী নির্বাচিত জনপ্রতিনিধি। অথচ গ্রাম পঞ্চায়েত অফিস চালাচ্ছেন স্বামী!
    • এই ‘প্রক্সি’ প্রধানের বিরুদ্ধে জমি সংক্রান্ত দুর্নীতি ও ব্যাপক স্বজনপোষণের অভিযোগে সরব হলেন মহিলারা।
    • তাঁদের বিক্ষোভে মঙ্গলবার উত্তেজনা ছড়াল পশ্চিম বর্ধমানের বারাবনির রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে।
    • দুর্নীতির প্রতিবাদে ক্ষোভে ফেটে পড়ে পঞ্চায়েতে চড়াও হন স্থানীয় মহিলারা। পঞ্চায়েত প্রধানের স্বামীর কলার চেপে ধরে অফিস থেকে বের করে দেন বিক্ষুব্ধ মহিলারা।

    বিস্তারিত পড়ুন: পঞ্চায়েতে ‘স্বামী-রাজ’! TMC প্রধানের স্বামীকে কলার ধরে টেনে বার করলেন ক্ষুব্ধ মহিলারা

  • 04 Aug 2026 05:13 PM (IST)

    Suvendu-Shah Meet: শাহ-নির্মলার সঙ্গে বৈঠক শুভেন্দুর

    কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেছেন শুভেন্দু অধিকারী। অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গেও কথা বলেছেন তিনি। বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেন, “অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছি। খুব ভালো কথা হয়েছে।” এরপর তিনি বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের বাড়িতে যান।

  • 04 Aug 2026 03:37 PM (IST)

    NCPI Meeting: শুভেন্দুর বৈঠক শেষ, কী নিয়ে কথা বলল এনসিপিআই?

    • বঙ্গভবনে শেষ হল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বৈঠক। একে একে বেরিয়ে এলেন এনসিপিআই সাংসদরা। ছিলেন রাজ্যসভার তিন বিজেপি সাংসদও।
    • সাংসদ শতাব্দী রায় বলেন, এনসিপিআই নিয়ে কোনও আলোচনা হয়নি। এলাকার উন্নয়ন ও অন্যান্য বিষয়ে কথা হয়েছে।
    • জল্পনা উস্কে সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা ২০ জনই আছি। সংখ্যাটা বাড়তেও পারে।” কে কে আসতে পারে, প্রশ্ন করা হলে রচনা বলেন, ‘বুঝে নিন।’
  • 04 Aug 2026 02:15 PM (IST)

    NCPI Meeting: বঙ্গভবনে পৌঁছলেন শুভেন্দু, হাজির রাজ্যসভার তিন সাংসদও

    • দিল্লির বঙ্গভবনে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। উপস্থিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবও।
    • একে একে উপস্থিত হয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের মতো এনসিপিআই সাংসদরা।
    • উপস্থিত হয়েছেন বিজেপিতে যোগ দেওয়ার তিন রাজ্য়সভার সাংসদ প্রকাশ চিক বরাইক, সুস্মিতা দেব ও সুখেন্দু শেখর রায়।
  • 04 Aug 2026 01:12 PM (IST)

    Bhabanipur Case: ফের পিছিয়ে গেল ভবানীপুর মামলা

    • ২০২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে হেরে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কেন্দ্র থেকেই ১৫,১০৫ ভোটের ব্যবধানে জয়ী হয়ে মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। সেই ফলাফলকে চ্যালেঞ্জ করেই মামলা করেন মমতা।
    • আজ ফের পিছিয়ে গেল সেই মামলা। ৬ সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে।
  • 04 Aug 2026 11:20 AM (IST)

    Hamim Mondal Update: মুখ্যমন্ত্রী বাড়ি রেইকি করেছিল হামিম!

    •  শুরু থেকেই গোয়েন্দাদের কাছে স্পষ্ট হয়ে যায় যে শাহজাদ ভাট্টি গ্যাং-এর এই সদস্যের নিশানায় ছিলেন রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। মুখ্যমন্ত্রীকে নিশানা করেই রেইকি করা হচ্ছিল বলে দাবি এসটিএফের গোয়েন্দাদের। আর এবার হামিমকে জিজ্ঞাসাবাদ করে সামনে এল আরও চাঞ্চল্যকর তথ্য।
    • হামিমকে জেরা করে গোয়েন্দারা জানতে পেরেছেন, চিনার পার্কে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বাড়ি রেইকি করে এসেছিল মহম্মদ হামিম মণ্ডল। বাড়িটা দেখে এলেও সেই বাড়ির কোনও ছবি বা ভিডিয়ো তুলতে পারেনি সে।
    • মুখ্যমন্ত্রীর কনভয় যে পথে যায়, সেই পথও রেইকি করে দেখা হয়েছিল বলে দাবি এসটিএফের। নিউ টাউন এলাকায় যেখান থেকে মুখ্যমন্ত্রীর কনভয় যায়, সেই রুট রেইকি করতে ক্যাব ভাড়া করে গিয়েছিল হামিম।
  • 04 Aug 2026 10:10 AM (IST)

    NDA Meeting: আজও এনডিএ বৈঠকে কাকলি-সুদীপরা

    • এনসিপিআই-কে এখনও এনডিএ-র শরিক দল হিসেবে মান্যতা দেননি স্পিকার ওম বিড়লা। তার আগেই এনডিএ-র বৈঠকে দেখা যাচ্ছে এনসিপিআই সাংসদদের।
    • গত সপ্তাহের পর এবারও মঙ্গলবারের বৈঠকে ডাক পেলেন সাংসদরা। গত সপ্তাহে সামনের সারিতেই বসতে দেখা গিয়েছিল কাকলিদের।
  • 04 Aug 2026 09:58 AM (IST)

    Mohan Bhagwat-Gen Z: জেন জি-দের সঙ্গে কথা বলবেন মোহন ভাগবত

    • জেন জি-দের সঙ্গে কথা বলার সিদ্ধান্ত নিলেন আরএসএস (RSS) প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।
    • আগামী ৬ অগস্ট, বৃহস্পতিবার দেশের ১০০টি শহরের পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন তিনি। মুম্বইতে ‘ইন্টারন্যাশনাল মুভমেন্ট অব ইউনাইট নেশনস’-এর বর্ষপূর্তিতে এই আলোচনা করবেন তিনি।
    • কনফারেন্সে অংশ নেওয়ার কথা দেশের ১০০টি শহরের ২০০০ স্কুল পড়ুয়ার। মূলত জেন জি ও জেন আলফা-দের সঙ্গে কথা বলাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।
  • 04 Aug 2026 09:56 AM (IST)

    Modi-Sudip Meet: রাতেই মোদীর সঙ্গে সাক্ষাৎ সুদীপের

    • সোমবার রাতে ফের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করেন এনসিপিআই-এর (NCPI) লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়।
    • আজ এনডিএ (NDA) শরিক দলের বৈঠকে যোগ দিয়েছেন এনসিপিআই সদস্যরা। আবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেও বৈঠক রয়েছে। তার আগে প্রধানমন্ত্রীর সঙ্গে সুদীপ সাক্ষাৎ যথেষ্ঠ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।
    • বিল পাস হয়ে গেলে সরকার যেন তাঁদের ভুলে না যায়, বিগত বৈঠকে এ বিষয়েও আবেদন করেছিলেন সুদীপ। সূত্রের খবর, গতকালের বৈঠকে উন্নয়নের বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Published On - Aug 04,2026 9:52 AM

Follow Us
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
'বেসুরো' আখরুজ্জামান, হঠাৎ কেন বিজেপি বিরোধিতা শুরু করলেন?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?