AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: ‘ইস্টবেঙ্গল আমার হৃদয়ে থাকবে…’ বিদায়বেলায় আবেগে ভাসলেন চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজো!

Oscar Bruzon: এই মুহূর্তে এক খারাপ পরিস্থিতির শিকার ভারতীয় ফুটবল। আদৌ আগামী মরশুমে আইএসএল হবে কিনা কেউ জানে না। আইএসএলের সঙ্গে জিনিয়াস স্পোর্টসের কথা একপ্রকার ভেস্তে গিয়েছে। এই অচলাবস্থাতে কোনও ক্লাবের বিনিয়োগকারীরাই আর চুক্তি নবীকরণ করতে চাইছেন না।

East Bengal FC: ‘ইস্টবেঙ্গল আমার হৃদয়ে থাকবে...’ বিদায়বেলায় আবেগে ভাসলেন চ্যাম্পিয়ন কোচ অস্কার ব্রুজো!
কলকাতা ময়দান অস্কারহীন!Image Credit: X
| Edited By: | Updated on: Jun 01, 2026 | 7:50 PM
Share

কলকাতা : বেশি নয়, এই তো দিন সাতেক আগের কথা। আইএসএল (ISL 2026) জিতল ইস্টবেঙ্গল (East Bengal)। ২২ বছর পর ভারতসেরা হল লাল-হলুদ বাহিনী। কোচ অস্কার ব্রুজোকে (Oscar Bruzo) নিয়ে আবেগঘন হয়ে পড়েছিলেন লাল-হলুদ সমর্থকরা। কিন্তু সুখের মুহূর্তের শেষেই আবার দুঃখ। লাল-হলুদ ভক্তদের বিদায় জানালেন অস্কার। ইস্টবেঙ্গল ছেড়ে দিলেন এই স্প্যানিশ কোচ।

গতকাল ৩১ মে-ই ইস্টবেঙ্গলের সঙ্গে চুক্তি শেষ হয়েছে অস্কারের। ইতিমধ্যে চুক্তিও নবীকরণ করেনি ইস্টবেঙ্গল এফসি। আজই বিনিয়োগকারী সংস্থার সঙ্গে বৈঠক ছিল অস্কারের। সেই বৈঠকের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন আইএসএল জয়ী কোচ। তিনি লিখলেন,”খুব আবেগপ্রবণ হয়ে আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাগুলো লিখছি। এই মরসুমটি আমি চিরকাল মনে বয়ে বেড়াব। আমাগো ফ্যান্সরা ইস্টবেঙ্গল প্রাণ। আইএসএল জয় সত্যিই ঐতিহাসিক। দলের সঙ্গে যুক্ত প্রত্যেকে ট্রফির যোগ্য দাবিদার ছিল। অতীতে আমরা অন্য দুটি প্রতিযোগিতার ফাইনালেও পৌঁছেছিলাম, কিন্তু দুবারেই আমরা পেনাল্টিতে হেরে যাই। সেই ধাক্কা সামলেও যেভাবে আমরা আইএসএল জিতেছি, তার জন্য আমাদের গর্ব করা উচিত।” এরপরেই আসল বিষয়ে অস্কার বলেন,”এক মাস আগেই জানিয়েছিলাম, আমরা আর ইস্টবেঙ্গলে থাকব না। সেই মতোই এটাই ছিল ইস্টবেঙ্গলে আমাদের শেষ মরসুম। সমর্থকরা তাদের সর্বস্ব দিয়েছে এবং হয়ত আমরাও প্রতিদানে কিছু দিতে পেরেছি। ইস্টবেঙ্গল এফসি সর্বদা আমাদের হৃদয়ের একটি বিশেষ স্থানে থাকবে।”

এই মুহূর্তে এক খারাপ পরিস্থিতির শিকার ভারতীয় ফুটবল। আদৌ আগামী মরশুমে আইএসএল হবে কিনা কেউ জানে না। আইএসএলের সঙ্গে জিনিয়াস স্পোর্টসের কথা একপ্রকার ভেস্তে গিয়েছে। এই অচলাবস্থাতে কোনও ক্লাবের বিনিয়োগকারীরাই আর চুক্তি নবীকরণ করতে চাইছেন না। এমনকি ইস্টবেঙ্গলের সঙ্গেও চুক্তি করেনি ইমামি সংস্থা। এমতাবস্থায় অস্কারের ইস্টবেঙ্গল ছাড়া নিঃসন্দেহে সমর্থকদের জন্য একটি হৃদয়বিদারক খবর।

Follow Us
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
NEET-কাণ্ডে ধর্মতলার মিছিলে হঠাৎ করেই জুতো-বোতল ছুড়তে শুরু করল কারা?
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
ইস্তফা দিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'যেভাবে দৌড়চ্ছেন দিনরাত', হঠাৎ কেন অগ্নিমিত্রার প্রশংসা করলেন ফিরহাদ?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'আমার দেখানো হয়ে গিয়েছে, দেখা হয়ে গিয়েছে', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?
'অভিষেককে বিধানসভায় আমন্ত্রণ জানানো হোক', কেন বললেন কুণাল?