AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

East Bengal FC: আজই মেগা বৈঠক, ইস্টবেঙ্গলে কি থাকবেন আইএসএল জয়ী কোচ?

Oscar Bruzon: ২০২৪ সালের শেষদিকে প্রথমবার ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসেন স্প্যানিশ কোচ অস্কার। প্রথম ম্যাচেই বিধি বাম। ডার্বি! মোহনবাগানের কাছে ২-০ হারল ইস্টবেঙ্গল। ২০২৪, ২০২৫ - টানা দুই বছর অস্কারের কোচিংয়ে খেললেও আইএসএলে সাফল্য আসছিল না লাল-হলুদ ব্রিগেডের।

East Bengal FC: আজই মেগা বৈঠক, ইস্টবেঙ্গলে কি থাকবেন আইএসএল জয়ী কোচ?
এই বছর কী লাল-হলুদে থাকবেন অস্কার?Image Credit: Indian Super League official website, instagram/@eastbengalfootballclub
| Edited By: | Updated on: Jun 01, 2026 | 3:56 PM
Share

কলকাতা : সদ্যই এসেছে সাফল্য। টানা ৬ বছর ব্যর্থতার পর অবশেষে প্রথমবারের জন্য আইএসএল (ISL 2026) চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal)। ২২ বছর পর কোনও একটি জাতীয় পর্যায়ের টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে ইস্টবেঙ্গল। এই সাফল্যে রীতিমতোই উদ্ভাসিত ইস্টবেঙ্গল সমর্থকরা। কিন্তু এরপরেই উঠছে প্রশ্ন। আজ ১ জুন। গতকাল অর্থাৎ ৩১ মে ছিল লাল-হলুদ কোচ (Red and Gold Brigade) অস্কার ব্রুজোর (Oscar Bruzon) ইস্টবেঙ্গলে শেষ দিন। এরপর ? কী ভবিষ্যৎ অস্কারের?

দিন কয়েক আগে অস্কার জানিয়েছিলেন, ৩১ মে ইস্টবেঙ্গলে তাঁর শেষ দিন। যদি এরপর বোর্ডের থেকে তাঁর সঙ্গে আলোচনা করা হয়, তাহলেই তিনি ভেবে দেখবেন। দলের এই সুখের সময়ে এই মুহূর্তে কাঁটা একটাই। অস্কার ব্রুজোর সঙ্গে কবে চুক্তি নবীকরণ করবে ইস্টবেঙ্গল? যদিও বা আজ অস্কারের সঙ্গে বিনিয়োগকারী সংস্থার বৈঠক রয়েছে। সেই বৈঠকের ইতিবাচক ফলের দিকেই এই মুহূর্তে তাকিয়ে সমর্থকেরা। কারণ সামনেই রয়েছে এএফসি কাপ। স্বাভাবিকভাবেই সেই প্রতিযোগিতায় ভাল ফলের আশা করবে লাল-হলুদ। কিন্তু, আগামী বছর আদৌ আইএসএল হবে কী না, সেই বিষয়েও চিন্তিত ক্লাব কর্তারা কারণ আপাতত আইএসএল ক্লাব বনাম ফেডারেশন একটি দ্বন্দ্ব চলছে। তাঁর সঙ্গে এই মুহূর্তে প্রশ্নচিন্হ উঠে রয়েছে মিগুয়েল, রশিদ, ইউসুফের উপরেও। এই মিগুয়েলের ডিফেন্সচেরা পাসেই রীতিমতো ফালাফালা হয়ে গিয়েছিল বিপক্ষের ডিফেন্স। একইসঙ্গে প্রশ্ন উঠছে তাঁদের নিয়েও। পরের সিজনে কি ইস্টবেঙ্গলে খেলবেন মিগুয়েল, ইউসুফরা ?

২০২৪ সালের শেষদিকে প্রথমবার ইস্টবেঙ্গলের কোচ হয়ে আসেন স্প্যানিশ কোচ অস্কার। প্রথম ম্যাচেই বিধি বাম। ডার্বি! মোহনবাগানের কাছে ২-০ হারল ইস্টবেঙ্গল। ২০২৪, ২০২৫ – টানা দুই বছর অস্কারের কোচিংয়ে খেললেও আইএসএলে সাফল্য আসছিল না লাল-হলুদ ব্রিগেডের। মোহনবাগানের বিরুদ্ধে একটিবার মাত্র জিতেছেন অস্কার। ২০২৫ সালে ডুরান্ড কাপে ২-১ গোলে মোহনবাগানকে হারিয়েছিল ইস্টবেঙ্গল। ২০২৫ সালে এএফসি কাপে আরকাদাগ এফসির বিরুদ্ধে সেমিফাইনালে হেরে যায় ইস্টবেঙ্গল। এর পরেই এল ২০২৬ সালের আইএসএল ট্রফি। প্রথম থেকেই দুরন্ত ফর্মে ছিল লাল-হলুদ ব্রিগেড। এমনকি এবার দুই ম্যাচ আগেই ইস্টবেঙ্গল চ্যাম্পিয়ন হওয়ার জায়গায় পৌঁছে যায়। কিন্তু সমান গতিতে দৌড়োচ্ছিল মোহনবাগান। পরিস্থিতি এমন হয়ে যায়, ডার্বি যার, আইএসএল তার। কিন্তু সেই ম্যাচ নিষ্ফলা ১-১ ড্র হয়। এরপরেই প্রথমবার একসঙ্গে ৪ দল লড়তে নামে আইএসএল ট্রফির জন্য। ২-১ গোলে জিতে প্রথমবারের জন্য আইএসএল চ্যাম্পিয়ন হল ইস্টবেঙ্গল। ১৩ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে সমান স্থানে ছিল মোহনবাগানও কিন্তু গোলপার্থক্যে এগিয়ে থাকায় ট্রফি পেল লেসলি ক্লডিয়াস সরণির ক্লাব।

Follow Us