AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Australian Open: জোকারকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলার জন্য প্রতিষেধক নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। মেলবোর্ন পার্কে নামার জন্য দু'ডোজের ভ্যাকসিন কিংবা চিকিত্‍সকদের ছাড়পত্র দরকার।

Australian Open: জোকারকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী
Australian Open: জোকারকে সতর্ক করলেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী
| Edited By: | Updated on: Jan 05, 2022 | 7:13 PM
Share

মেলবোর্ন: অস্ট্রেলিয়ান ওপেন (Australian Open) খেলার জন্য প্রতিষেধক নেওয়ায় সমালোচনার মুখে পড়েছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। মেলবোর্ন পার্কে নামার জন্য দু’ডোজের ভ্যাকসিন কিংবা চিকিত্‍সকদের ছাড়পত্র দরকার। ভ্যাকসিন নেবেন বলে চিকিত্‍সকদের পরামর্শও নিয়েছেন জোকার। আর তার পরই তাঁকে নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে।

সাতটা ডাবলস গ্র্যান্ড স্লাম খেতাব জেতা গ্রেট ব্রিটেনের টেনিস প্লেয়ার জেমি মারে বলেছেন, ‘আমি ঠিক বুঝতে পারছি না, কী বলা উচিত। ওর জায়গায় যদি আমি থাকতাম, তা হলে ভ্যাকসিন নেওয়া না থাকলে কখনও চিকিত্‍সকদের ছাড়পত্র নিতাম না। তবে শেষ পর্যন্ত ও অস্ট্রেলিয়ান ওপেনে নামবে, এটা একটা ভালো দিক।’

এরই মধ্যে কিন্তু আবার জোকারকে কার্যত হুমকি দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। তিনি স্পষ্ট বলেছেন, জকোভিচ প্রতিষেধক নিয়েছেন, তার প্রমাণ দিতে হবে। না হলে তাঁকে দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে। তাঁর কথায়, ‘আমরা এখন অপেক্ষায়। যদি ভ্যাকসিন নেওয়ার স্বপক্ষে যথেষ্ট প্রমাণ দিতে না পারে, জকোভিচের জন্য কোনও আলাদা নিয়ম থাকবে না। সবার ক্ষেত্রে যা করা হয়, ওর ক্ষেত্রেও তাই হবে।’

প্রতিষেধক না নেওয়ায় তীব্র সমালোচনায় পড়েছিলেন জোকার। এখন নেওয়ার জন্য উদ্য়োগী হতে আবার পাল্টা বিতর্ক চলছে। অভিযোগ যতই থাকুক না কেন, জোকারকে বাড়তি অ্যাডভান্টেজ দেওয়া হবে না, তাও জানিয়ে দেওয়া হচ্ছে।

আরও পড়ুন: Australian Open: ভ্যাকসিন নেওয়া নেই, জুনিয়র অস্ট্রেলিয়ান ওপেনে নামা হচ্ছে না আমনের

আরও পড়ুন: Novak Djokovic: অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামছেন জোকার

Follow Us
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
দেখুন কীভাবে বিঘে বিঘে জমির মাটি উধাও হয়ে যাচ্ছে
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
এসি রুম, পাতা আছে খাটিয়া, দেখুন শওকত মোল্লার ছেলের ক্যাফের ভিতরটা ঠিক
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
কমলা সতর্কতা জারি, কোন জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, জানুন
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
এটা নাকি লাইব্রেরি! পেটি পেটি মদের বোতল দেখলে চোখ কপালে উঠবে
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
পড়ে রইল বিরিয়ানির হাঁড়ি, সোদপুরের রেস্তোরাঁয় কীভাবে ভাঙচুর হল দেখুন
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
'পৈতৃক সম্পত্তি মনে করতেন শওকতের ছেলে', চর বুজিয়ে চলছিল ক্যাফে
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
বিপাকে মমতা, বড় অভিযোগে দায়ের হল FIR
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
৪ এমএলএ-র হাতের লেখার নমুনা নেওয়া হল ব্যাঙ্কশাল কোর্টে
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
‘কালীঘাটে’ ঢুকছে ফোন, দাবি বিধায়কের, ২৪ ঘণ্টার মধ্যেই নতুন খেলা
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?
আরও ফ্যাসাদে অভিষেক? এবার ডাক পড়ল ইডির, কেন জানেন?