AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Mohammed Nawaz Dope: বড় ধাক্কা পাকিস্তান ক্রিকেটে, ডোপিং কাণ্ডে ৩ মাসের জন্য নির্বাসিত তারকা অলরাউন্ডার!

Pakistan Cricket: ৭ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচ ছিল ও তার আগেই ডোপ পরীক্ষা দেন নওয়াজ। ওই বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ভারত ও শ্রীলঙ্কাতে তবে আইসিসিকে বিশেষ অনুরোধ করে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলেছিল পাকিস্তান। কিন্তু, নওয়াজকে নির্বাসনের ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। 

Mohammed Nawaz Dope: বড় ধাক্কা পাকিস্তান ক্রিকেটে, ডোপিং কাণ্ডে ৩ মাসের জন্য নির্বাসিত তারকা অলরাউন্ডার!
মহম্মদ নওয়াজImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 18, 2026 | 4:15 PM
Share

নয়াদিল্লি: পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ নওয়াজকে (Mohd. Nawaz) ৩ মাসের জন্য নির্বাসিত করল আইসিসি। শোনা গিয়েছে, ডোপ টেস্টে ব্যর্থ হওয়ার জন্যই তাঁকে নির্বাসিত করা হয়েছে। ৬ মাস আগেও তিনি ছিলেন পাকিস্তানের টি২০ বিশ্বকাপ দলের সদস্য। তবে, আজ আবার তাঁর নির্বাসনের খবরে স্তম্ভিত ক্রিকেটবিশ্ব।

আইসিসি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, তাঁর নমুনায় যে নিষিদ্ধ উপাদান পাওয়া গিয়েছে, তা কোনও পারফরম্যান্স বাড়ানোর উদ্দেশ্যে ব্যবহৃত নয়, বরং তা মাদক পদার্থ বলে জানানো হয়েছে আইসিসির তরফে। তাঁর নমুনায় পাওয়া গিয়েছে কার্বক্সি টিএইচসি নামক একটি পদার্থ, যা সম্পর্কিত গাঁজার সঙ্গে। আইসিসির কথা অনুযায়ী, “পাকিস্তানের স্পিন বোলিং অলরাউন্ডার মহম্মদ নওয়াজ আইসিসির অ্যান্টি-ডোপিং বিধিভঙ্গের দায় স্বীকার করেছেন। এজন্য তাঁকে ৩ মাসের জন্য নির্বাসিত করা হয়েছে। তবে চিকিৎসা কর্মসূচি সফলভাবে সম্পন্ন করলে তাঁর এই নিষেধাজ্ঞার মেয়াদ কমে একমাস হবে। তিনি যদি এই কর্মসূচিতে অংশ নেন, তাহলে তাঁকে আর বাকি সময় নির্বাসিত থাকতে হবে না।”

৭ ফেব্রুয়ারি টি২০ বিশ্বকাপে পাকিস্তান বনাম নেদারল্যান্ডসের ম্যাচ ছিল ও তার আগেই ডোপ পরীক্ষা দেন নওয়াজ। ওই বিশ্বকাপ আয়োজন করা হয়েছিল ভারত ও শ্রীলঙ্কাতে তবে আইসিসিকে বিশেষ অনুরোধ করে নিজেদের সব ম্যাচ শ্রীলঙ্কাতেই খেলেছিল পাকিস্তান। কিন্তু, নওয়াজকে নির্বাসনের ঘটনা এই মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়েছে ক্রিকেট মহলে। আইসিসি জানিয়েছে, মহম্মদ নওয়াজ অভিযোগ স্বীকার করে নিয়েছেন ও প্রমাণ করেছেন যে নিষিদ্ধ পদার্থটি তিনি প্রতিযোগিতার বাইরে ব্যবহার করেছেন। এর সঙ্গে তাঁর ক্রিকেটীয় পারফরম্যান্স বাড়ানোর কোনও সম্পর্ক ছিল না। তবুও, তাঁকে নির্বাসন দেওয়ার পাশাপাশি ১ মে ২০২৬ পর্যন্ত তিনি যেকটি ম্যাচ খেলেছেন, সবকটির ব্যক্তিগত রেকর্ড বাতিল করা হয়েছে। তবে এই বছরের ১ মে তাঁকে নির্বাসিত করা হয়েছিল, যার মধ্যে আড়াই মাস তিনি কাটিয়ে ফেলেছেন।

Follow Us
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
তৃণমূলের মূল অ্যাকাউন্টে বিপুল লেনদেনে নজর ইডির
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
যন্তর মন্তরের অনশনস্থল থেকে হাসপাতালে নিয়ে যাওয়া হল সোনম ওয়াংচুককে
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
রাজারহাটে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভাড়াবাড়ির ২টি ঘর, ঘরে মজুত ছিল বোমা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
দময়ন্তীর নিখোঁজ হওয়া নিয়ে TV9 বাংলায় মুখ খুললেন দময়ন্তীর বাবা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
সপ্তাহান্তে উত্তরবঙ্গে ভারী দুর্যোগের আশঙ্কা
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
একুশে জুলাইয়ের আগে সন্দেহ! কী বলছে শহিদের পরিবার?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
ঠাকুরপুকুরে তৃণমূলের পার্টি অফিস থেকে উদ্ধার কার্তুজ, কী কারণে মজুত?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
জলপাইগুড়িতে কি এবার ভাঙা পড়বে তৃণমূলের বেআইনি পার্টি অফিস?
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
প্রতিবাদের ডাক দিয়েছিলেন সিদ্দিকুল্লা, আর সংখ্যালঘুরা বলছেন...
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন
কুণালের 'ভেতরের লোক' মন্তব্য, জবাব দিলেন ঋত-মিত্র মদন