AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Fakhar Zaman: ফখরের ব্যাটে নয়া রেকর্ড, ২৪ বছর পর ভারতের কৃতিত্বে ভাগ পাকিস্তানের

PAK vs SL: পাকিস্তানের কাছে এই জয়ের গুরুত্ব আরও বেশি। ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে কিটপ্লাই কাপ জয়ের পর আর কোনও ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল শ্রীলঙ্কাকে হারিয়ে। ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে শ্রীলঙ্কা।

Fakhar Zaman: ফখরের ব্যাটে নয়া রেকর্ড, ২৪ বছর পর ভারতের কৃতিত্বে ভাগ পাকিস্তানের
সেঞ্চুরির পর ফখর জমান।Image Credit: PTI
| Updated on: Nov 01, 2026 | 12:14 PM
Share

লাহোর: একদিনের ক্রিকেটে নতুন ইতিহাস গড়ল পাকিস্তান। লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত জয় তুলে নিলেন শাহিন শাহ আফ্রিদিরা। শনিবার, ৩১ অক্টোবর শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩২৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ৩ উইকেটে ম্যাচ জিতে গেল পাকিস্তান। এর ফলে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন হয়ে গেল পাকিস্তান। একই সঙ্গে ২৪ বছর পুরোনো ভারতের কৃতিত্ব ছুঁয়ে ফেললেন বাবররা।

ভারতের কৃতিত্বে ভাগ-

এই জয়ের সঙ্গে ভারতের কোনও কৃতিত্বে ভাগ বসিয়ে নিল ওয়াঘা পাড়ের দেশ। ওয়ানডে টুর্নামেন্টের ফাইনালে সবথেকে বেশি রান তাড়া করে জয়ের নজির এতদিন ছিল ভারতের দখলে। ২০০২ সালে ন্যাটওয়েস্ট সিরিজের ফাইনালে ইংল্যান্ডের ৩২৬ রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল সৌরভের ভারত। এই ম্যাচ জিতেই জার্সি খুলে সেলিব্রেট করেছিলেন সৌরভ। সেই ম্যাচে যুবরাজ সিং ও মহম্মদ কাইফের অবিশ্বাস্য পারফরম্যান্স আজও ক্রিকেটপ্রেমীদের মনে উজ্জ্বল। ২৪ বছর পর সেই রেকর্ডে ভাগ বসল পাকিস্তান। পাকিস্তানের কাছে এই জয়ের গুরুত্ব আরও বেশি। ২০০৮ সালে বাংলাদেশের মাটিতে কিটপ্লাই কাপ জয়ের পর আর কোনও ওয়ানডে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জিততে পারেনি পাকিস্তান। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল শ্রীলঙ্কাকে হারিয়ে।

ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ৩২৫ রান তোলে শ্রীলঙ্কা। ১৩১ রান করেন কামিন্দু মেন্ডিস। ৭৭ রান করেন পবন রত্নায়কে। জবাবে ব্যাট করতে নেমে আবার ব্যর্থ হয় পাক দলের ব্যাটিং ইউনিট। মাজ সাদাকাত (৫), বাবর (০) চরম ব্যর্থ হন। ৭৪ রান করেন উইকেটকিপার সাদ বেগ। তবে পাক দলকে জয়ের সরণিতে নিয়ে এলেন ওপেনার ফখর জমান। ৯৯ বলে ১২৭ রান করেন ফখর। ৩১ বলে ৬১ রান করেন আরাফাত মিনহাস। ৯ বল বাকি থাকতেই নির্ধারিত রান তুলে ম্যাচ জিতে যায় পাকিস্তান। ৬৩ রান দিয়ে ৩ উইকেট পান দিলশান মধুশঙ্কা। কিন্তু তবুও ম্যাচ জিততে ব্যর্থ হয় শ্রীলঙ্কা।

Follow Us