AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Manu Bhaker: ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ, আরও একটা পদকের ম্যাচে মনু ভাকের

Paris Olympics 2024: প্যারিসে প্রথম সাফল্যের পর মনু ভাকের বলেছিলেন, একটা পদকেই থামতে চান না। তাঁর নজরে বাকি ইভেন্টেও। টিম ইভেন্টেও রয়েছেন ২২ বছরের মনু ভাকের। শুরুটা ভালো হওয়ায় আরও পদকের জন্য আত্মবিশ্বাস পাবেন মনু, সেটাও বলেছিলেন মোদী। আরও একটা পদকের স্বপ্ন জিইয়ে রাখলেন।

Manu Bhaker: ব্যক্তিগত ইভেন্টে ব্রোঞ্জ, আরও একটা পদকের ম্যাচে মনু ভাকের
Image Credit: PTI
| Updated on: Jul 29, 2024 | 2:02 PM
Share

প্যারিসে ভারতের পদকের খাতা খুলেছেন মনু ভাকের। দীর্ঘ এক যুগ পর শুটিংয়ে পদক জিতেছে ভারত। শুধু তাই নয়, ভারতের প্রথম মহিলা শুটার হিসেবে পদক জিতে ইতিহাস গড়েছেন। প্যারিসে প্রথম সাফল্যের পর মনু ভাকের বলেছিলেন, একটা পদকেই থামতে চান না। তাঁর নজরে বাকি ইভেন্টেও। টিম ইভেন্টেও রয়েছেন ২২ বছরের মনু ভাকের। টোকিওতে বন্দুকের সমস্যায় হতাশা নিয়ে ফিরেছিলেন। এ বার শুরুতেই সাফল্য পেয়েছেন। দেশের প্রধানমন্ত্রী ফোন করে কথা বলেছেন মনুর সঙ্গে। তাঁকে উৎসাহ জুগিয়েছেন। শুরুটা ভালো হওয়ায় আরও পদকের জন্য আত্মবিশ্বাস পাবেন মনু, সেটাও বলেছিলেন মোদী। আরও একটা পদকের স্বপ্ন জিইয়ে রাখলেন।

শুটিংয়ে ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে যোগ্যতা অর্জন করল মনু ভাকের-সরবজোত সিংয়ের ভারতীয় জুটি। এ দিন ১০মিটার এয়ার পিস্তল ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে তৃতীয় স্থানে শেষ করে ভারতীয় জুটি। ভারতীয় সময় অনুযায়ী আগামী কাল অর্থাৎ মঙ্গলবার দুপুর ১টায় মিক্সড টিম ইভেন্টের ব্রোঞ্জ পদকের ম্যাচে নামবেন মনু ভাকের ও সরবজোত সিং।

একই ইভেন্টের যোগ্যতা অর্জন পর্বে নেমেছিল আর এক ভারতীয় জুটি রিদম সাংওয়ান-অর্জুন সিং চিমা। তাঁরা ৫৭৬ পয়েন্ট নিয়ে দশম স্থানে শেষ করেন। ফলে যোগ্যতা অর্জন করতে ব্যর্থ। ব্যক্তিগত ইভেন্টে পদকজয়ী মনু ভাকের এবং তাঁর মিক্সড টিম পার্টনার ৫৮০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে শেষ করেন। ব্রোঞ্জ পদকের ম্যাচে মনু ভাকেরদের প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন-লি ওনহো জুটি।

Follow Us