AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PR Sreejesh: বিশ্রামের জো নেই, অবসর নিতেই পিআর শ্রীজেশের কাঁধে বড় দায়িত্ব চাপাল হকি ইন্ডিয়া

Paris Olympics 2024: প্যারিস অলিম্পিকে স্পেনকে ২-১ ব্যবধানে হারিয়ে ব্রোঞ্জ পদক পেয়েছে ভারতীয় পুরুষ হকি টিম। এই ম্যাচের পরই আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছেন ভারতীয় সিনিয়র গোলকিপার পিআর শ্রীজেশ। তাঁকে বিশ্রাম দেওয়ার কথা ভাবছে না হকি ইন্ডিয়া। কারণ, অবসর নিতেই তাঁর কাঁধে বড় দায়িত্ব চাপিয়ে দিয়েছে হকি ইন্ডিয়া।

PR Sreejesh: বিশ্রামের জো নেই, অবসর নিতেই পিআর শ্রীজেশের কাঁধে বড় দায়িত্ব চাপাল হকি ইন্ডিয়া
PR Sreejesh: বিশ্রামের জো নেই, অবসর নিতেই পিআর শ্রীজেশের কাঁধে বড় দায়িত্ব চাপাল হকি ইন্ডিয়া Image Credit: PTI
| Updated on: Aug 09, 2024 | 6:18 PM
Share

কলকাতা: একদিন এখনও পূর্ণ হয়নি তাঁর প্রাক্তন হওয়ার। অবসর নিলেও তাঁকে যে ভারতীয় হকি ছাড়তে নারাজ। তাই প্যারিস গেমসে ব্রোঞ্জ পাওয়া গোলকিপার পিআর শ্রীজেশের (PR Sreejesh) কাঁধে গুরু দায়িত্বও তুলে দিয়েছে হকি ইন্ডিয়া। এক, দুই নয়, তিন-তিনটে অলিম্পিকে খেলেছেন পিআর শ্রীজেশ। টোকিওর পর প্যারিসেও ব্রোঞ্জ পদক পেয়েছেন। ২০০৬ সাল থেকে ভারতের হয়ে ৩২৮টি ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন। শ্রীজেশের সাফল্যের ঝুলি উপচে পড়ার মতো। তাই তাঁকে বড় দায়িত্ব দিতে হয়তো দু’বারও ভাবেনি হকি ইন্ডিয়া (Hockey India)।

ভারতের জুনিয়র হকি দলের হেজ কোচ করা হল অলিম্পিকে দু’বার ব্রোঞ্জ পদক পাওয়া পিআর শ্রীজেশকে। হকি ইন্ডিয়ার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া সাইটে জানানো হয়েছে, ‘কিংবদন্তিকে এ বার আরও এক নতুন ভূমিকায় দেখা যাবে। পিআর শ্রীজেশকে ভারতের জুনিয়র হকি দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত করা হল। আপনি খেলোয়াড় জীবনের মতো কোচ হিসেবেও জুনিয়রদের অনুপ্রাণিত করবেন। কোচের দায়িত্বে আপনাকে দেখার জন্য আমরা অপেক্ষা রয়েছি।’

View this post on Instagram

A post shared by Hockey India (@hockeyindia)

বৃহস্পতিবার ভারতীয় হকি টিম প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ পাওয়ার পর হকি ইন্ডিয়ার সেক্রেটারি জেনারেল ভোলা নাথ সিং জানান, হকি ইন্ডিয়ার পক্ষ থেকে স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া এবং ভারত সরকারের সঙ্গে এই বিষয়ে শীঘ্রই আলোচনা করা হবে। কোচিং করানো নিয়ে শ্রীজেশের ভাবনা কী? তিনি বলেন, ‘কোচিং আমার প্যাশন। গোলকিপার হিসেবে আমি মাঠে একজন কোচের মতোই। আমি ডিফেন্সের সঙ্গে কথা বলি, দলকে সাজাই। তারপর মিডফিল্ডার, ফরোয়ার্ডসদের সঙ্গেও কথা বলি। পজিশন ঠিক করি। আমি কম করে ১৫ জন কোচের অধীনে অনুশীলন করেছি। তাঁদের সঙ্গে কাজ করেছি। তাই আমি অভিজ্ঞতা জলে যেতে দিতে চাই না। তাই ভবিষ্যতে কোচিংয়ের দায়িত্ব নিতে চাই।’

Follow Us