Pranavi Urs Gold: শনি সকালেই জোড়া সোনা, এশিয়ানের ইতিহাসে গল্ফে মহিলাদের হয়ে পদক পেলেন প্রণবী
Asian Games: তাঁর এই সাফল্যের ফলে ভারতের ২৪ বছরের ব্যক্তিগত ক্ষেত্রে সোনার অপেক্ষার অবসান হল। ২০০২ সালে এশিয়ান গেমসে পুরুষদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন শিব কাপুর। শিবের জয়ের প্রায় ২২ বছর পর আবার গলফে সোনা পেলেন কোনও ভারতীয় গল্ফার।

জাপান: এশিয়ান গেমস ২০২৬-এ ইতিহাস গড়লেন ভারতের তরুণ গলফার প্রণবী উরস। মহিলাদের ব্যক্তিগত গল্ফ ইভেন্টে সোনা জিতে তিনি এশিয়ান গেমসের ইতিহাসে প্রথম ভারতীয় মহিলা গল্ফার হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন।
ফাইনাল রাউন্ডের শুরুতেই ট্রিপল বোগি করে চাপে পরে গিয়েছিলেন প্রণবী। তবে এরপর দুরন্ত প্রত্যাবর্তন করে বার্ডি আদায় করেন তিনি ও শেষ অবধি লিড ধরে রাখতে সক্ষম হন। শেষ হোলেও গুরুত্বপূর্ণ ভাবে সোনা জিতলেন তিনি। তাঁর এই সাফল্যের ফলে ভারতের ২৪ বছরের ব্যক্তিগত ক্ষেত্রে সোনার অপেক্ষার অবসান হল। ২০০২ সালে এশিয়ান গেমসে পুরুষদের ব্যক্তিগত বিভাগে সোনা জিতেছিলেন শিব কাপুর। ফাইনাল রাউন্ডে ইভেন পার ৭০ স্কোর করেন তিনি। চার রাউন্ড মিলিয়ে তাঁর মোট স্কোর দাঁড়ায় ৫ আন্ডার ২৬৫। নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ১ শট এগিয়ে থেকেই সোনা নিশ্চিত করেন তিনি। চাপের মুহূর্তে ধারাবাহিকতা ধরে রেখে তাঁর এই পারফরম্যান্স নিঃসন্দেহে ভারতের ক্রীড়াতে এক উল্লেখযোগ্য মাইলফলক।
তাঁর পাশাপাশি অদিতি অশোক ও দীক্ষা ডাগরও ভারতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অদিতি ফাইনাল রাউন্ডে ৬৭ স্কোর করেন ও দীক্ষার স্কোর হয় ৭৭। ৩ গল্ফারের সম্মিলিত স্কোর পারফরম্যান্স দলগত বিভাগে ভারত রুপোর পদক জেতে। ভারতের মোট স্কোর ছিল ১৪ আন্ডার ৫৪৬। চীন ২২ আন্ডার ৫৩৮ স্কোর করে দলগত বিভাগে সোনা জেতে। একই সঙ্গে আজ তীরন্দাজির ব্যাক্তিগত ইভেন্টে সোনা জিতলেন ১৭ বছর বয়সী কুমকুম আহমেদ। দক্ষিণ কোরিয়ার প্রতিপক্ষের বিরুদ্ধে এই ম্যাচের ফল ৫-৫ হলে ফয়সালা হয় শ্যুট আউটে। শনিবার সকালেই জোড়া সোনা পেল ভারতীয় দল, ফলে তাদের সোনার সংখ্যা গিয়ে দাঁড়াল ১৮।
