AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Irani Trophy 2026: ফাইনালে দাপট মুকেশ-আকাশ দীপের, ইরানি ট্রফি চ্যাম্পিয়ন লক্ষ্মীরতনের অবশিষ্ট ভারত!

Rest of India vs J&K: দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান তোলে অবশিষ্ট ভারত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় রান পেয়েছেন স্মরণ। ১৩৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। জয়ের জন্য জম্মু-কাশ্মীরের সামনে লক্ষ্য ছিল ২৭৯ রান। যদিও দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋষভ পন্থ।

Irani Trophy 2026: ফাইনালে দাপট মুকেশ-আকাশ দীপের, ইরানি ট্রফি চ্যাম্পিয়ন লক্ষ্মীরতনের অবশিষ্ট ভারত!
ইরানি কাপ ২০২৬ চ্যাম্পিয়ন অবশিষ্ট ভারত।Image Credit: X
| Edited By: | Updated on: Oct 04, 2026 | 4:59 PM
Share

কলকাতা : ক্রিকেটের কেরিয়ারে বড় সাফল্য পেলেন বঙ্গসন্তান লক্ষ্মীরতন শুক্লা। তাঁর কোচিংয়েই ইরানি কাপ চ্যাম্পিয়ন অবশিষ্ট ভারত। ফাইনালে রঞ্জি ট্রফি চ্যাম্পিয়ন দল জম্মু-কাশ্মীরকে ১৬৭ রানে হারাল তারা। ফাইনালে দুরন্ত পারফরম্যান্স করেছেন বাংলার দুই পেসার আকাশ দীপ ও মুকেশ কুমার। তাঁদের দুরন্ত বোলিংয়েই জম্মু ও কাশ্মীরকে ৪ দিনের মাথায় বধ করলেন পন্থরা।

প্রথমে ব্যাট করে ২৩৭ রানেই অল আউট হয়ে যায় অবশিষ্ট ভারত। ৬৮ রান করেন স্মরণ রবিচন্দ্রন। ৬০ রান করেন ওপেনার শিখর মোহন। ৩টি করে উইকেট পেয়েছিলেন সুনীল কুমার ও নাসির মুজাফ্ফর। জবাবে প্রথম ইনিংসে ২৭৮ রানে অল আউট হয়ে যায় জম্মু-কাশ্মীর। ৭৫ রান করেন অধিনায়ক পরস ডোগরা। ৫৭ রান আসে আব্দুল সামাদের ব্যাট থেকে। ৫ উইকেট পেয়েছেন মুকেশ চৌধুরী। ৩ উইকেট জুটেছে আকাশ দীপেরও। দ্বিতীয় ইনিংসে ৩১৯ রান তোলে অবশিষ্ট ভারত। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও বড় রান পেয়েছেন স্মরণ। ১৩৫ রান এসেছে তাঁর ব্যাট থেকে। জয়ের জন্য জম্মু-কাশ্মীরের সামনে লক্ষ্য ছিল ২৭৯ রান। কিন্তু মাত্র ১১১ রানেই শেষ হয়ে যায় শুভম পুন্ডিরদের ইনিংস। মাত্র ৩৩ রান দিয়ে ৬ উইকেট পেলেন মুকেশ কুমার। ২৫ রান দিয়ে ৩ উইকেট পেয়েছেন আকাশ দীপ। ফলে ১৬৭ রানের বিশাল ব্যবধানে জিতে ইরানি ট্রফি জিতল অবশিষ্ট ভারত।

যদিও দুই ইনিংসেই ব্যর্থ হয়েছেন অবশিষ্ট ভারতের অধিনায়ক ঋষভ পন্থ। প্রথম ইনিংসে ১০ ও দ্বিতীয় ইনিংসে ৮ রান এসেছে তাঁর ব্যাট থেকে। এমনকি ২৬৯ রান তাড়া করতে নেমে ১০৩ রানে ৬ নম্বর উইকেট পড়ে জম্মুর। এর পর মাত্র ৫ রানের মধ্যেই আরও ৪ উইকেট পড়ে যায়। ফলে, আবার ট্রফি জিতল অবশিষ্ট ভারত।

Follow Us