
কলকাতা : চলছে আইপিএল (IPL 2026)। এর মধ্যেই আফগানিস্তানের (Afghanistan) বিরুদ্ধে টেস্ট ম্যাচ (Test Match) ও ওয়ান ডে (ODI) সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। ওয়ান ডে দলে ফিরেছেন রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলি (Virat Kohli)। একদিনের দলে প্রত্যাবর্তন হয়েছে ঈশান কিষানের (Ishan Kishan)। ৬ থেকে ১০ জুন আফগানিস্তানের বিরুদ্ধে প্রথম টেস্ট খেলবে ভারত (Team India)। আবার ১৪, ১৭, ২০ জুন – তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে।
আইপিএলে ইদানিং ভাল ফর্মে রয়েছেন ঈশান। গতকাল চেন্নাইয়ের বিরুদ্ধে খেলেছেন ম্যাচ জেতানো ইনিংস। তাঁর আইপিএলে এই ধারাবাহিক ফর্মই তাঁকে ফেরাল ওয়ান ডে দলে। ২০২৩ সালে শেষবার জাতীয় দলের জার্সিতে ওয়ান ডে ম্যাচ খেলেছেন ঈশান। ইদানিং একদমই ব্যর্থ ঋষভ পন্থ। তাই তাঁর উপর আস্থা হারিয়ে ঈশানকে সুযোগ দিচ্ছেন অজিত আগরকর ও গৌতম গম্ভীররা। এর আগে লোকেশ রাহুলও জাতীয় দলের উইকেট কিপিং করতেন। দুই বছর আগে শেষ একদিনের ম্যাচ খেলেছিলেন ঋষভ পন্থ। ওয়ান ডে দলে রয়েছেন রোহিত শর্মাও। সম্প্রতি আইপিএলে চোটে ভুগেছেন রোহিত। তবুও ২০২৭ বিশ্বকাপের আগে তাঁকে দলে সুযোগ দিয়েছে বিসিসিআই। এছাড়াও দলে এসেছেন হার্দিকও। এই সময়ে চোটের কবলে ভুগছেন হার্দিকও। তবে শোনা গিয়েছে, আইপিএলের মাঝে ফিটনেস ফিরে পেলেই তাঁদের খেলানো হবে। একদিনের দলে সুযোগ পেয়েছেন নিতীশ রেড্ডিও।
🚨 News 🚨
Presenting #TeamIndia‘s squads for the @IDFCFIRSTBank Test match and the 3️⃣-match ODI series against Afghanistan in June 🙌#INDvAFG pic.twitter.com/hFiABALLld
— BCCI (@BCCI) May 19, 2026
আইপিএলে ভাল খেলে জাতীয় দলে সুযোগ পেয়েছেন বেশ কিছু ক্রিকেটার। এঁরা হলেন প্রিন্স যাদব, হর্ষ দুবে ও গুরনূর ব্রার। মূলত, আইপিএলের পারফরম্যান্সের ভিত্তিতে তাঁরা সুযোগ পেয়েছেন। এই সিরিজে নেই জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ, অক্ষর প্যাটেল, জাড্ডু। দলে সুযোগ পাননি হর্ষিত রানাও। এর ফলেই নব্য ক্রিকেটারদের সুযোগ দেওয়া হচ্ছে ভারতীয় দলে। গুরনূর ও হর্ষ টেস্ট দলেও সুযোগ পেয়েছেন। বহুদিন পর ওডিআই দলে ফিরলেন অর্শদীপ সিংও। সব মিলিয়ে, আবার রো-কোকে মাঠে দেখতে উদগ্রীব ভক্তরা।