AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেঞ্জিমার দলবদলে কপালে চিন্তার ভাঁজ রোনাল্ডোর?

বেঞ্জেমা সম্প্রতি আল ইত্তেহাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। তার বদলে ১৮ মাসের চুক্তিতে বেছে নিয়েছেন আল হিলালকে। ইত্তেহাদের তরফে যে অফার তাঁকে করা হয়েছিল, তার আর্থিক চুক্তি নিয়ে অখুশি ছিলেন। তাই এই দলবদল। ইত্তেহাদ অবশ্য জানাচ্ছে, বেঞ্জেমাকে ভাল চুক্তিই অফার করা হয়েছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। যে কারণে ক্লাব বদলের সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ।

বেঞ্জিমার দলবদলে কপালে চিন্তার ভাঁজ রোনাল্ডোর?
Image Credit: Yasser Bakhsh/Getty Images
| Edited By: | Updated on: Feb 03, 2026 | 7:32 PM
Share

কলকাতা: তিন মরসুম খেলছেন আল নাসেরে। কিন্তু দলকে এখনও খেতাব জেতাতে পারেননি। গোলের খরা নেই। কিন্তু খেতাবই তো শেষ কথা বলে। আল নাসের তাঁকে এনেছিল সাফল্য পেতে। সেই সাফল্য দিতে পারলেন কোথায়! এই প্রশ্ন রয়েছে খোদ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে ঘিরে। তিনিও কিন্তু পিছিয়ে নেই। সাফল্য পেতে হলে দরকার ভালো দল। কিন্তু তাঁর দল টিম গড়ার জন্য পর্যাপ্ত অর্থ বিনিয়োগ করেনি। যা নিয়ে ক্ষোভ রয়েছে সিআর সেভেনের। সেই সঙ্গে মিলে মিশে গিয়েছেন রোনাল্ডোরই এক প্রাক্তন সতীর্থ। তিনি করিম বেঞ্জেমা। রিয়ালের প্রাক্তন ফুটবলার আবার আল ইত্তেহাদ ছেড়ে সদ্য যোগ দিয়েছেন আল নাসেরের প্রবল প্রতিদ্বন্দ্বী ক্লাব আল হিলালে। তা নিয়েও আবার প্রশ্ন রয়েছে আন্তর্জাতিক মিডিয়ায়। বলা হচ্ছে, বেঞ্জেমার ক্লাব বদল চাপে ফেলে দিতে পারে রোনাল্ডোকে।

দু’দিন পরেই ৪১এ পা দেবেন এই পর্তুগিজ মহাতারকা। তার আগে তিনি ক্ষুব্ধ। সৌদিতে অনিশ্চিত তাঁর ভবিষ্যৎ। ব্রিটিশ সংবাদমাধ্যম দি ডেইলি টেলিগ্রাফ জানিয়েছে, রোনাল্ডোর বর্তমান দল আল-নাসেরে পর্যাপ্ত বিনিয়োগ না করায় কর্মকর্তাদের উপর গোঁসা করেছেন সিআর সেভেন। গত শনিবার ম্যাচ ছিল আল নাসের ও আল রিয়াদের। এই ম্যাচে খেলেননি রোনাল্ডো। সাদিও মানের গোলে রিয়াদকে হারায় সিআর সেভেনের দল। এই জয়ের ফলে আল নাসের লিগ টেবলের শীর্ষে পৌঁছে গিয়েছে। তবে দলের জেতার থেকেও অনেক বেশি গুরুত্বপূর্ণ আলোচনা ছিল রোনাল্ডোর অনুপস্থিতি নিয়ে। বলা হচ্ছে, প্রাক্তন সতীর্থ করিম বেঞ্জেমার আল হিলালে যোগ দেওয়ার নাকি নিজের টিমের হয়ে খেলতে রাজি হননি সিআর সেভেন।

বেঞ্জেমা সম্প্রতি আল ইত্তেহাদের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। তার বদলে ১৮ মাসের চুক্তিতে বেছে নিয়েছেন আল হিলালকে। ইত্তেহাদের তরফে যে অফার তাঁকে করা হয়েছিল, তার আর্থিক চুক্তি নিয়ে অখুশি ছিলেন। তাই এই দলবদল। ইত্তেহাদ অবশ্য জানাচ্ছে, বেঞ্জেমাকে ভাল চুক্তিই অফার করা হয়েছিল। কিন্তু দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি। যে কারণে ক্লাব বদলের সিদ্ধান্ত নিয়েছেন রোনাল্ডোর প্রাক্তন সতীর্থ। আর তাতেই উল্টো চাপ তৈরি হয়েছে রোনাল্ডোর উপর। আল নাসের, আল হিলাল ও আল ইত্তিহাদ— এই তিন ক্লাবই নিয়ন্ত্রিত করে সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ। এই সংস্থাই আবার ইপিএলের ক্লাব নিউক্যাসল ইউনাইটেডেরও মালিক।

চিরপ্রতিদ্বন্দ্বী আল হিলাল ভালো দল গড়ার ক্ষেত্রে ভালো অর্থ পেলেও আল নাসের তা পায়নি, এই অভিযোগ রোনাল্ডোর। যদিও ক্লাব কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে। তাদের দাবি, তারা যথেষ্ঠ পরিমানে বিনিয়োগ করেছে। যার মধ্যে রোনাল্ডোর ১৭৭ মিলিয়ন পাউন্ডের বার্ষিক চুক্তিও রয়েছে। ৪০ বছর বয়সী এই গ্লোবাল আইকন ২০২২ সালের ডিসেম্বর মাসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ছেড়ে যোগ দিয়েছিলেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে। সামনেই বিশ্বকাপ। তার আগে ৪১ বছরের রোনাল্ডোর সৌদি-ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।