Kolkata Police: ওসির বিরুদ্ধে সিভিককে শ্লীলতাহানির অভিযোগ, ডিজিপি-র কাছে রিপোর্ট জাতীয় মহিলা কমিশনের
Kolkata Police: যদিও এখনও পর্যন্ত কলকাতার পুলিশের তরফে থেকে এ ঘটনায় আলাদা করে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি। একইসঙ্গে পুলিশের অভ্যন্তরীণ বিশেষ তদন্ত কমিটি কোনও তদন্ত চালাচ্ছে কিনা সে বিষয়েও কলকাতা পুলিশের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু এরইমধ্যে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করতেই তা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।

কলকাতা: কলকাতা পুলিশের এক ওসির বিরুদ্ধে এক মহিলা সিভিক ভলান্টিয়রকে শ্লীলতাহানির অভিযোগ। স্বতঃপ্রণোদিত হয়ে এবার পদক্ষেপ করল জাতীয় মহিলা কমিশন। রাজ্য পুলিশের ডিজিকে আইন অনুযায়ী ব্যবস্থা করার সুপারিশ করা হয়েছে। ওসি-র বিরুদ্ধে এফআইআর করে বিভাগীয় পদক্ষেপ সুপারিশ করা হয়েছে। পাঁচ দিনের মধ্যে ডিজিপি-র কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করেছে জাতীয় মহিলা কমিশন।
যদিও এখনও পর্যন্ত কলকাতার পুলিশের তরফে থেকে এ ঘটনায় আলাদা করে কোনও অভিযোগ দায়ের হয়েছে কিনা তা জানা যায়নি। একইসঙ্গে পুলিশের অভ্যন্তরীণ বিশেষ তদন্ত কমিটি কোনও তদন্ত চালাচ্ছে কিনা সে বিষয়েও কলকাতা পুলিশের তরফে কিছু জানানো হয়নি। কিন্তু এরইমধ্যে জাতীয় মহিলা কমিশন স্বতঃপ্রণোদিতভাবে পদক্ষেপ করতেই তা নিয়ে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর।
কমিশন মনে করছে, উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের এই ধরণের আচরণ দিনের শেষে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার উপর সাধারণ মানুষের আস্থা অনেকটাই কমিয়ে দেয়। উল্লেখ্য, এর আগে একবার পার্কস্ট্রিট থানার মধ্যেই এক মহিলা সিভিক ভলান্টিয়রকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে। পুজোর উপহার দেওয়ার নাম করে তাঁকে শ্লীলতাহানির অভিযোগ ওঠে এক এসআই-এর বিরুদ্ধে। বিভাগীয় তদন্তের পর সেই এসআই-কে ক্লোজ করার পর অভিযুক্তকে গ্রেফতারও করা হয়।
