AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Suvendu Adhikari News: অলিম্পিকে সোনা জিতলে ১ কোটি টাকা, ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের!

Sports Prize Announcement: জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বা ভারতের প্রতিনিধিত্ব করেছেন, এমন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের মাসিক ১০ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। 'মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা'-র আওতায় ক্রীড়াবিদদের এই মাসিক সম্মান দেওয়া হবে। এছাড়াও আরও অনেক পুরস্কারের ঘোষণা শুভেন্দুর সরকারের।

Suvendu Adhikari News: অলিম্পিকে সোনা জিতলে ১ কোটি টাকা, ক্রীড়াক্ষেত্রে উন্নয়নের জন্য একাধিক প্রকল্পের ঘোষণা রাজ্য সরকারের!
শুভেন্দু অধিকারী ও ইন্দ্রনীল খাঁImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 20, 2026 | 1:19 PM
Share

কলকাতা : রাজ্যের বিভিন্ন ক্রীড়াবিদদের উৎসাহিত করতে ও রাজ্যকে ক্রীড়ার পীঠস্থান বানাতে বড়সড় ঘোষণা করল রাজ্য সরকার। চালু হতে চলেছে “শ্যামা প্রসাদ মুখার্জী ক্রীড়া সহায়তা প্রকল্প”। এই প্রকল্পের আওতায় ক্রীড়াক্ষেত্রে জাতীয় ও রাজ্যস্তরের প্রতিযোগিতা আয়োজন ও অংশগ্রহণের জন্য সর্বোচ্চ ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এমনকি খেলাধুলায় পুরস্কার ও সহায়তার পরিমাণ বাড়ানো নিয়েও বিশেষ প্রস্তাব দিয়েছে রাজ্য সরকার।

কোনও প্রকার জাতীয় গেমস বা জাতীয় টুর্নামেন্টে অংশগ্রহণ করলে সর্বোচ্চ ১ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়া হবে। এর পাশাপাশি আয়োজক সংস্থাগুলিকেও দেওয়া হবে ১ কোটি টাকা। তবে রাজ্য গেমস আয়োজনে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা। ‘অটল খেল সম্মান’-এর আওতায় যদি কোনও ক্রীড়াবিদ অলিম্পিকে সোনা জেতেন, তাঁকে ১ কোটি টাকা পুরস্কার দেবে রাজ্য। রুপো জিতলে তিনি পাবেন ৭৫ লক্ষ ও ব্রোঞ্জ জিতলে পাবেন ৫০ লক্ষ টাকা। কমনওয়েলথ ও এশিয়ান গেমসে সোনা জিতলে দেওয়া হবে ৫০ লক্ষ টাকা। রুপো জিতলে দেওয়া হবে ৩০ লক্ষ ও ব্রোঞ্জের জন্য দেওয়া হবে ২০ লক্ষ টাকা। এর পাশাপাশি এশিয়ান চ্যাম্পিয়নশিপের পদকজয়ীদেরকেও যথাক্রমে ২৫ লক্ষ, ১৫ লক্ষ ও ১০ লক্ষ টাকা দেবে রাজ্য সরকার।

এর পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় পশ্চিমবঙ্গ বা ভারতের প্রতিনিধিত্ব করেছেন, এমন অবসরপ্রাপ্ত ক্রীড়াবিদদের মাসিক ১০ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। ‘মুখ্যমন্ত্রী কৃতি ক্রীড়াবিদ সম্মান যোজনা’-র আওতায় ক্রীড়াবিদদের এই মাসিক সম্মান দেওয়া হবে। রাজ্যে খেলাধুলোর পরিকাঠামো যাতে আরও উন্নত হয়, সেই জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে। এক্ষেত্রে সরকারের আশা, এই আর্থিক সাহায্যর ফলে ক্রীড়াবিদরা একদিকে যেমন উৎসাহিত হবেন, তেমনই ক্রীড়াক্ষেত্রে রাজ্যকে বা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রেও তাঁদের ভূমিকা জরুরি হবে। সব মিলিয়ে, ক্রীড়া ক্ষেত্রেও এবার বড় ঘোষণা শুভেন্দু অধিকারীর সরকারের।

Follow Us