AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

T20 World Cup: বয়কট বিতর্কে আইসিসির বিপুল লাভ? ভারত-পাক ম্যাচে সর্বোচ্চ দর্শকসংখ্যা!

২০২৪ সালের তুলনায় এ বার রিচ বেড়েছে ৫৬ শতাংশ। শুধুমাত্র মোবাইলেই নয়, এটি আইসিসির লিগ পর্বেও সর্বোচ্চ রিচের নজির গড়েছে। আগের তুলনায় ১.২ গুণ বেশি। টিভিতে রিচ বেড়েছে ২.৪ গুণ। শুধু দর্শক সংখ্যাই নয়, ম্য়াচটি দেখার সময়ও বেড়েছে। সব মিলিয়ে ম্যাচটি থেকে পাওয়া গিয়েছে ২০ বিলিয়ন মিনিটের ওয়াচটাইম। যা আগের তুলনায় ৪২ শতাংশ বেশি। টেলিভিশন রেটিংয়েও ছিল উল্লেখযোগ্য উত্থান। স্ট্রিমিংয়ের যুগেও যে ‘অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং’ এখনও অটুট, তাই প্রমাণ করল এই ম্যাচ।

T20 World Cup: বয়কট বিতর্কে আইসিসির বিপুল লাভ? ভারত-পাক ম্যাচে সর্বোচ্চ দর্শকসংখ্যা!
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 20, 2026 | 3:02 PM
Share

কলকাতা: কয়েক সপ্তাহ আগে পর্যন্ত অনিশ্চিত ছিল ভারত-পাকিস্তান ম্য়াচ। পাকিস্তানের তরফে বয়কটের হুমকি ও বারবার বৈঠকের ফলে বিশ্বকাপের মেগা ম্যাচটা আদৌ হবে কি না, তা নিয়েই ছিল প্রশ্ন। কিন্তু শেষ পর্যন্ত ম্য়াচটি হয়। তবে এই নাটকীয় প্রেক্ষাপটই যেন বিতর্কের আগুনে নতুন করে ঘি ঢেলে দিল। দর্শক সংখ্যায় নতুন ইতিহাস ভারত-পাকিস্তান ম্যাচ। কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে ৬১ রানে পাকিস্তানকে হারিয়ে দেয় ভারত। তবে মাঠের লড়াইয়ের পাশাপাশি চর্চায় ছিল ম্য়াচটির দর্শক সংখ্যাও। জানা যাচ্ছে, ভারত-পাক ম্যাচটি ডিজিটাল রিচ ছুঁয়েছে ১৬৩ মিলিয়ন। যা আইসিসির ইতিহাসে সর্বোচ্চ। এমনকি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের ডিজিটাল ভিউয়ারশিপকেও ছাড়িয়ে গিয়েছে এই সংখ্যা।

২০২৪ সালের তুলনায় এ বার রিচ বেড়েছে ৫৬ শতাংশ। শুধুমাত্র মোবাইলেই নয়, এটি আইসিসির লিগ পর্বেও সর্বোচ্চ রিচের নজির গড়েছে। আগের তুলনায় ১.২ গুণ বেশি। টিভিতে রিচ বেড়েছে ২.৪ গুণ। শুধু দর্শক সংখ্যাই নয়, ম্য়াচটি দেখার সময়ও বেড়েছে। সব মিলিয়ে ম্যাচটি থেকে পাওয়া গিয়েছে ২০ বিলিয়ন মিনিটের ওয়াচটাইম। যা আগের তুলনায় ৪২ শতাংশ বেশি। টেলিভিশন রেটিংয়েও ছিল উল্লেখযোগ্য উত্থান। স্ট্রিমিংয়ের যুগেও যে ‘অ্যাপয়েন্টমেন্ট ভিউয়িং’ এখনও অটুট, তাই প্রমাণ করল এই ম্যাচ। জিওস্টারের স্পোর্টস সেলস প্রধান অনুপ গোবিন্দন বলেছেন, “ভারত-পাক ম্যাচের আগে বিতর্ক তৈরি হয়েছিল। সে সব মিটিয়ে মাঠে নামে দুটো দল। ম্যাচের উত্তেজনা ছিল অসাধারণ। সব মিলিয়ে এটি ছিল এক অনন্য অভিজ্ঞতা। রেকর্ড ভাঙা রিচ এবং ভিউয়ারশিপই প্রমাণ করে দেশ জুড়ে বিশ্বকাপ ঘিরে উন্মাদনা ঠিক কতটা।”

কনটেন্ট প্রধান সিদ্ধার্থ শর্মার কথায়, “এই নজিরবিহীন দর্শকসংখ্যা দেখিয়ে দিল, টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে দেশের মানুষের আগ্রহ ঠিক কতটা।” সব বিতর্ক ছাপিয়ে শেষ পর্যন্ত জিতল ক্রিকেটই। আর সেই জয়েরই সঙ্গী রইল রেকর্ড দর্শক সংখ্য়া।

বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
বিধানসভা ভোটে তৃণমূলের টিকিট পাচ্ছেন এক নায়িকা, এক গায়িকা! কারা তাঁরা?
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'সুপারি কিলার দিয়ে মেরে ফেলতে পারে...', উঠল বড় অভিযোগ
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
'আগে তালাক দিক, তারপর ঠিক করব অন্য কোথাও বিয়ে করব কি না'
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন
পোর্টাল তো বন্ধ, কত লক্ষ মানুষের ডকুমেন্ট আপলোডই হল না জানেন
সিউড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ তৃণমূলের
সিউড়িতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, রাস্তা অবরোধ তৃণমূলের
সেলিমের বিরুদ্ধে ক্ষোভ? একাধিক প্রশ্নের জবাব চান প্রতীক উর
সেলিমের বিরুদ্ধে ক্ষোভ? একাধিক প্রশ্নের জবাব চান প্রতীক উর
BJP-র প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী রিঙ্কু, কোথা থেকে লড়ার ইচ্ছা?
BJP-র প্রার্থী হতে চান দিলীপের স্ত্রী রিঙ্কু, কোথা থেকে লড়ার ইচ্ছা?
মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?
মায়াপুরে অমিত শাহ, ভোটের আগে কী বার্তা দিলেন?
১৮ বছর ধরে থাকেন এখানে, হুমায়ুনের স্ত্রীর কাছে এল আইনি নোটিস
১৮ বছর ধরে থাকেন এখানে, হুমায়ুনের স্ত্রীর কাছে এল আইনি নোটিস
চোরের উৎপাতে অতিষ্ঠ NRS হাসপাতালের রোগী ও তার পরিবারের লোকজন
চোরের উৎপাতে অতিষ্ঠ NRS হাসপাতালের রোগী ও তার পরিবারের লোকজন