T20 World Cup: অস্ট্রেলিয়াকে হারিয়ে, শ্রীলঙ্কার সতর্কবার্তা
শ্রীলঙ্কার সাফল্যের কারণ কী? দলের ভারসাম্য। তারুণ্য। এবং দীর্ঘদিন পর বিশ্বকাপ জিততে মরিয়া একটা দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর অধিনায়ক দাসুন শানাকা নিজের দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত। তাঁর মতে, বর্তমান সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স এটি। ভালো বোলার না থাকা সত্ত্বেও বাকিরা অভাব পূরণ করার চেষ্টা করছেন। সেটাকেই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন তিনি।

কলকাতা: যে দেশ বিশ্বকাপের আয়োজক হয়, তাদের খেতাব জয়ের অন্যতম দাবিদার বলে ধরা হয়। সে দিক থেকে ভারতের মতো যুগ্ম আয়োক শ্রীলঙ্কাও বিশ্বকাপের হট ফেভারিট। ঘরের মাঠে কিন্তু শ্রীলঙ্কা দুরন্ত পারফর্ম করছে। হাসারাঙ্গার মতো তারকা ছিটকে গিয়েছেন দল থেকে। তাও পুরো টিম দারুণ ছন্দে। দাপুটে পারফরম্য়ান্সের জোরে শ্রীলঙ্কা পৌঁছে গিয়েছে সুপার এইটে। ক্রিকেট বিশেষজ্ঞরা তাদের দেখতে পাচ্ছেন সেমিফাইনালে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শ্রীলঙ্কার দুরন্ত জয়ের পর যেন এ নিয়েই বেশি চর্চা। ১৮২ রানের লক্ষ্য় থাকলেও ৮ উইকেটে ম্য়াচ জিতেছে তারা। আয়ারল্যান্ড এবং ওমানের বিরুদ্ধের জয়ের পর অস্ট্রেলিয়া বধ। ফর্মে রয়েছে দল।
শ্রীলঙ্কার সাফল্যের কারণ কী? দলের ভারসাম্য। তারুণ্য। এবং দীর্ঘদিন পর বিশ্বকাপ জিততে মরিয়া একটা দল। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচের পর অধিনায়ক দাসুন শানাকা নিজের দলের পারফরম্যান্স নিয়ে উচ্ছ্বসিত। তাঁর মতে, বর্তমান সময়ের অন্যতম সেরা পারফরম্যান্স এটি। ভালো বোলার না থাকা সত্ত্বেও বাকিরা অভাব পূরণ করার চেষ্টা করছেন। সেটাকেই সাফল্যের চাবিকাঠি বলে মনে করেন তিনি। ওয়ানিন্দু হাসারাঙ্গা ও মাথিশা পাথিরানার মতো বোলারদের অনুপস্থিতিও শ্রীলঙ্কাকে থামানো যায়নি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাথুম নিশঙ্কার নট আউট সেঞ্চুরি করেছেন, যা টুর্নামেন্টের প্রথম শতরান। এই ইনিংস শুধু ম্যাচ জেতায়নি, বিশ্বকাপে শ্রীলঙ্কার ক্ষমতাও দেখিয়ে দিয়েছে।
নিজেদের মাঠে ম্যাচ খেলাটাই শ্রীলঙ্কার জন্য বাড়তি অ্যাডভান্টেজ। পরিচিত পিচ, সমর্থকদের উচ্ছ্বাস সব মিলিয়ে পরিস্থিতি তাদের পক্ষেই। বহু বছর পর নকআউট পর্বে পৌঁছেছে শ্রীলঙ্কা। এত দূর এসে শ্রীলঙ্কা যে এখানেই থামতে চায় না, সেটাও তাদের খেলায় স্পষ্ট। বর্তমান ফর্ম ও দলের আত্মবিশ্বাস যদি একই রকম থাকে, এই বিশ্বকাপে শ্রীলঙ্কাকে আটকানো সব দলের কাছেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।
