AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TV9 Corporate Badminton Championship: শেষ দিনে জমজমাট লড়াই, দুরন্ত কামব্যাকে সেরার শিরোপা জিতল টিসিএস!

TV9 CBC S2: হার-জিৎ ভুলে প্রতিটি খেলোয়াড়ের মনোভাব ও গেম স্পিরিট এই প্রতিযোগিতাকে স্মরণীয় করে রেখেছে। আয়োজকরা টিসিএসকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন। কর্পোরেট জগতের কাজের চাপেও টিসিএসের এই পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়।

TV9 Corporate Badminton Championship: শেষ দিনে জমজমাট লড়াই, দুরন্ত কামব্যাকে সেরার শিরোপা জিতল টিসিএস!
TCS Beats Amazon to Win Title, Infosys Bags 3rd Place.Image Credit: PTI
| Edited By: | Updated on: May 17, 2026 | 7:11 PM
Share

কলকাতা : কর্পোরেট জগতের জায়ান্টরা আজ প্রমাণ করল তারা শুধু কাজের ক্ষেত্রেই নয়, খেলার মাঠেও সমান পারদর্শী। TV9 নেটওয়ার্কের দ্বারা আয়োজিত কর্পোরেট ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ সিজন ২-এর হাড্ডাহাড্ডি ফাইনাল ম্যাচে অ্যামাজনকে (Amazon) হারিয়ে এক দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছে টাটা কনসালটেন্সি সার্ভিসেস। এক দুর্দান্ত লড়াইয়ে জিতে এই বিজয়ীর ট্রফি ঘরে তুলল টিসিএস (TCS)।

রোমাঞ্চকর ফাইনাল ম্যাচ – গাচিবৌলির পুল্লেলা গোপীচাঁদ অ্যাকাডেমিতে অনুষ্ঠিত টিম চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচটি দর্শকদের শেষ মুহূর্ত পর্যন্ত চিন্তায় রেখেছিল, যে কোন দল জিতবে। ৬ নম্বর কোর্টে আইটি দুনিয়ার দুই বড় নাম অ্যামাজন ও টিসিএস মুখোমুখি হয়েছিল। ম্যাচের শুরুতে সম্পূর্ণ আধিপত্য দেখিয়েছে অ্যামাজন। প্রথম দুই গেমে একতরফা ২১-১১, ২১-১২ ব্যবধানে জয় পেয়েছিল অ্যামাজন। এরপর তৃতীয় গেমেও ২১-১৭ ব্যবধানে জয় পায় অ্যামাজন। এখান থেকে দারুন কামব্যাক করে টিসিএস। পরপর চারটি গেম ২১-১৭, ২১-১৮, ২১-১৫, ২১-১৬ ব্যবধানে জিতে চমকে দেয় সবাইকে।

মোট ৭ গেমের এই দীর্ঘ লড়াইয়ে হারের মুখ থেকে ফিরে এসে অসাধারণ লড়াইয়ের মানসিকতা দেখিয়ে জয় পেল টিসিএস।

রানার্স আপ অ্যামাজন, তৃতীয় স্থানে ইনফোসিস-

শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করলেও অল্পের জন্য শিরোপা হাতছাড়া হওয়া অ্যামাজন রানার্স -আপ ট্রফি পেল। অন্যদিকে, দেশের আর এক শীর্ষস্থানীয় কোম্পানি ইনফোসিস এই টুর্নামেন্টে তৃতীয় স্থান অর্জন করে সবার প্রশংসা কুড়িয়েছে। এটিই ছিল ২০২৬ সালের টিভি৯ সিবিসি-র ৩ দিনের ফল।

অন্য বিভাগের চ্যাম্পিয়নরা :

১ – পুরুষদের সিঙ্গলস: গ্ল্যান্স কোম্পানির প্রজ্জ্বল নীলাভাগা। ২ – মহিলাদের সিঙ্গলস: এন রাঙ্গা রাও অ্যান্ড সন্স-এর চিন্ময়ী। ৩ – মিক্সড ডাবলস: রায়ান এর রাহুল ও ভার্গবী।

কর্পোরেট কর্মীদের মধ্যে খেলাধুলোর মনোভাবকে জাগিয়ে তুলতে TV9 নেটওয়ার্ক এই ব্যাডমিন্টন লিগের আয়োজন করেছিল। হার-জিৎ ভুলে প্রতিটি খেলোয়াড়ের মনোভাব ও গেম স্পিরিট এই প্রতিযোগিতাকে স্মরণীয় করে রেখেছে। আয়োজকরা টিসিএসকে তাদের অসাধারণ পারফরম্যান্সের জন্য অভিনন্দন জানিয়েছেন। কর্পোরেট জগতের কাজের চাপেও টিসিএসের এই পারফরম্যান্স সত্যিই প্রশংসনীয়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত