AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Singapore Open: আবার অঘটন, এ বার কোরিয়ানদের হারিয়ে চমকে দিলেন তৃষা-গায়েত্রী

Treesa Jolly-Gayatri Gopichand: সিঙ্গাপুর ওপেন থেকে একে একে বিদায় নিয়েছেন ভারতীয় শাটলাররা। কিন্তু তৃষা ও গায়েত্রীকে আটকানো যাচ্ছে না। শেষ আটে পা রাখার পার তাঁরা যেন আরও তুঙ্গে রয়েছেন। লক্ষ্য রাখছেন খেতাবে। আর তা মুঠোয় ধরতে হলে দরকার আরও দুটো ম্যাচ জয়। দুই ভারতীয় মেয়ে তার জন্য তৈরি।

Singapore Open: আবার অঘটন, এ বার কোরিয়ানদের হারিয়ে চমকে দিলেন তৃষা-গায়েত্রী
Singapore Open: আবার অঘটন, এ বার কোরিয়ানদের হারিয়ে চমকে দিলেন তৃষা-গায়েত্রীImage Credit: X
| Edited By: | Updated on: May 31, 2024 | 5:54 PM
Share

কলকাতা: রীতিমতো হইচই ফেলে দেওয়া পারফরম্যান্স। একধাপ এগিয়ে বলা উচিত, প্রতি ম্যাচেই চমকে দিচ্ছেন ভারতীয় জুটি। বছর কয়েক ধরে ব্যাডমিন্টনের দুনিয়ায় ভারতের দুই ছেলে সাত্বিক ও চিরাগ জুটি বেঁধে অবিশ্বাস্য পারফর্ম করেছেন। প্যারিস অলিম্পিকে তাঁদের পদকের তালিকায় ধরা হচ্ছে। তাঁদেরই মতো উত্থান হচ্ছে ভারতীয় দুই মেয়ের। ব্যাডমিন্টন ডাবলসে প্রায় প্রতি টুর্নামেন্টেই তাঁরা উন্নতি করছেন। সাফল্য পাচ্ছেন। তাবড় তাবড় প্রতিপক্ষকে হারিয়ে চমকে দিচ্ছেন। সিঙ্গাপুর ওপেনেও (Singapore Open) তাই দেখা যাচ্ছে। একের পর এক অঘটন ঘটিয়ে চলেছেন তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ।

ভারতের দুই মেয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে হারিয়েছিলেন বিশ্বের ২ নম্বর জুটিতে। এ বার তাঁদের আগ্রাসনের শিকার বিশ্বের ৬ নম্বর জুটি। কোয়ার্টার ফাইনালে কিম সো ইয়ং এবং কং হি ইয়ংকে হারিয়ে চমকে দিলেন তৃষা ও গায়েত্রী। কোরিয়ান জুটির বিরুদ্ধে প্রথম গেমে ১৮-২১এ হেরে বসেছিলেন তৃষা-গায়েত্রী। কিন্তু দ্বিতীয় গেমে প্রবল ভাবে ফেরেন। ২১-১৯ জিতে নেন গেমটা। তৃতীয় গেমে আরও হাড্ডাহাড্ডি লড়াই হয়। প্রবল চাপে পড়েও মুঠো আলগা করেননি তাঁরা। শেষ পর্যন্ত ২৪-২২এ গেমটা জিতে নেন তৃষা-গায়েত্রী। নেটে অবিশ্বাস্য খেলেছেন গায়েত্রী। ইনি আবার প্রাক্তন চ্যাম্পিয়ন শাটলার এবং ভারতের কোচ পুলেল্লা গোপীচাঁদের মেয়ে।

সিঙ্গাপুর ওপেন থেকে একে একে বিদায় নিয়েছেন ভারতীয় শাটলাররা। কিন্তু তৃষা ও গায়েত্রীকে আটকানো যাচ্ছে না। শেষ আটে পা রাখার পার তাঁরা যেন আরও তুঙ্গে রয়েছেন। লক্ষ্য রাখছেন খেতাবে। আর তা মুঠোয় ধরতে হলে দরকার আরও দুটো ম্যাচ জয়। দুই ভারতীয় মেয়ে তার জন্য তৈরি।

এরই মধ্যে খারাপ খবর ভারতীয় টিমে। প্যারিস অলিম্পিকের পর কোচের পদ ছাড়তে চান মাতিয়াস বোয়ে। ড্যানিশ কোচের হাত ধরেই দুরন্ত উত্থান হয়েছে সাত্বিক ও চিরাগের। তাঁরা সারা বিশ্বে নিজেদের চিনিয়েওছেন মাতিয়াসের হাত ধরে। সেই তাঁর না থাকা ভারতীয় টিমের জন্য খারাপ খবর।

Follow Us