FIFA World Cup 2026: ‘ক্ষমা করে দিন…’ বিশ্বকাপে ব্যর্থতার পর আবেগঘন বার্তা ভিনিসিয়াস জুনিয়রের!
Vini JR.: এই শোচনীয় ফলের পরেও ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তির উপর ভরসা রাখছে ব্রাজিলের ফেডারেশন। যদিও এই বিশ্বকাপে শুরু থেকেই চোট সমস্যায় ভুগেছে ব্রাজিল। নেইমার শুরু থেকে খেলতে পারেননি। রাফিনহা চোটের কারণে দল থেকে বেরিয়ে যান। চোটের কবলে পড়েন লুকাস পাকুয়েতাও।

আমেরিকা: ২০০২ সালে শেষ বার বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল (Brazil)। তারপর থেকে শুধুই হতাশা। ২০০২ এর পর একটি বিশ্বকাপেরও ফাইনালে উঠতে পারেনি ব্রাজিল। এবারেও বিশ্বকাপ (Fifa World Cup 2026) থেকে বিদায় ঘটেছে। নরওয়ের (Norway) কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় ঘটে গিয়েছে পাঁচ বারের বিশ্বকাপজয়ী দলের । তবে এবার দলের হারের পর সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন ব্রাজিলের তারকা ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র (Vini Jr.)।
চলতি বিশ্বকাপে ৪ খানা গোল করেছেন ভিনিসিয়াস। ব্রাজিলের জার্সিতে এই বছর সফলতম ফরোয়ার্ডদের মধ্যে ভিনি একজন। তবে এবার সোশ্যাল মিডিয়াতে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন তিনি। লিখলেন,“প্রায় চার বছর পর আবার বিশ্বকাপে হতাশাজনক পারফরম্যান্স ও বিদায়ের পর কী লিখব, বুঝতে পারছি না। এত মানুষ আমাদের স্বপ্নকে নিজেদের স্বপ্ন হিসেবে দেখেছেন কিন্তু আমরা প্রত্যাশাপূরণে ব্যর্থ। সব গুছিয়ে নেওয়ার জন্য কিছুটা সময় লাগবে। আমরা আসলেই বিশ্বকাপ জিততে চেয়েছিলাম। ব্রাজিলের জার্সি গায়ে চাপানো সবচেয়ে গর্বের। আমাদের দল এবার আরও অনেক দূর যেতে পারত, কিন্তু আমরা যেতে পারিনি। সেজন্য আমি ক্ষমা চাইছি। একই সঙ্গে প্রতিশ্রুতিও দিচ্ছি, আমরা সেরা হওয়ার লড়াই চালিয়ে যাব।”
তবে এই শোচনীয় ফলের পরেও ব্রাজিলের কোচ কার্লো আন্সেলোত্তির উপর ভরসা রাখছে ব্রাজিলের ফেডারেশন। যদিও এই বিশ্বকাপে শুরু থেকেই চোট সমস্যায় ভুগেছে ব্রাজিল। নেইমার শুরু থেকে খেলতে পারেননি। রাফিনহা চোটের কারণে দল থেকে বেরিয়ে যান। চোটের কবলে পড়েন লুকাস পাকুয়েতাও। তবে দলের আক্রমণভাগের দায়িত্ব যার কাঁধে ছিল, সেই ভিনি নিজে সফল হলেও দলের ব্যর্থতায় যাবতীয় দায় নিয়ে নিলেন। দলের এই হারে তিনি যে আসলেই হতাশ, তা তাঁর পোস্ট দেখেই স্পষ্ট।
