AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Indian Cricket Team: গম্ভীরকে বিশ্রাম, ভারতের কোচ হচ্ছেন ভিভিএস লক্ষণ? বড় পরিকল্পনা ভারতীয় বোর্ডের!

VVS Laxman: এখন ঠাসা সূচি রয়েছে ভারতীয় বোর্ডের। ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন বৈভবরা। ২৩-২৬ জুলাই ম্যাচগুলি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে যাবে ভারত।

Indian Cricket Team: গম্ভীরকে বিশ্রাম, ভারতের কোচ হচ্ছেন ভিভিএস লক্ষণ? বড় পরিকল্পনা ভারতীয় বোর্ডের!
ভিভিএস লক্ষণImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 08, 2026 | 1:01 PM
Share

কলকাতা : এবার কি বদল হতে চলেছে ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের? সব ঠিক থাকলে ভারতের কোচের হটসিটে দেখা যেতে পারে ভারতের কিংবদন্তি ক্রিকেটার ভিভিএস লক্ষণকে। এমনই জানা গিয়েছে বিসিসিআই সূত্রে। এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ খেলে ভারত। গতকালই ১২৫ রানের ব্যবধানে হারতে হয়েছে ভারতকে। মাত্র ৭৬ রানে অল আউট হয়ে গিয়েছে ভারতীয় দল। তবে এর মধ্যেই শোনা গিয়েছে, ভারতের কোচ বদলাতে পারে বিসিসিআই।

কেন কোচ বদলের ভাবনা আনল বোর্ড?

শোনা গিয়েছে, যেহেতু খেলোয়াড়দের ধকল কমানোর জন্য তাঁদের বিশ্রাম দেয় বোর্ড, ঠিক সেভাবেই এবার কোচ ও সাপোর্ট স্টাফদের খাটুনি কমানোর জন্যও তাঁদের বিশ্রাম দেওয়ার কথা ভেবেছে বিসিসিআই। এই কারণেই কোচ পরিবর্তনের কথা ভেবেছে বোর্ড। শোনা গিয়েছে, আসন্ন এশিয়ান গেমসের জন্য শ্রেয়স আইয়ারদের কোচের দায়িত্বে দেখা যেতে পারে ভিভিএস লক্ষণকে। এমনিতেও, সেই সময় ভারতের কোচ বদল প্রয়োজনীয় কারণ সেই সময় ওয়ান ডে সিরিজ খেলতে যাবে ভারত। এবার শোনা গিয়েছে, জিম্বাবোয়ে সিরিজ ও এশিয়ান গেমসে কোচিং করাবেন ভিভিএস লক্ষণ। দলের বোলিং কোচের দায়িত্বে থাকবেন সুনীল যোশী ও ব্যাটিং কোচ হতে পারেন হৃষীকেষ কার্নিতকর।

এখন ঠাসা সূচি রয়েছে ভারতীয় বোর্ডের। ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। এরপর জিম্বাবোয়ের বিরুদ্ধে ৩ টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবেন বৈভবরা। ২৩-২৬ জুলাই ম্যাচগুলি হবে। এরপর ২৪ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এশিয়ান গেমসে যাবে ভারত। তার মধ্যেই ওয়েস্ট ইন্ডিজ দলের বিরুদ্ধে ওয়ান ডে খেলবে ভারতের সিনিয়র দল। এরপরেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ রয়েছে ভারতের। এই জন্যই শোনা গিয়েছে, গৌতম গম্ভীর ও কোম্পানিকে বিশ্রাম দিতে পারে ভারত। তবে লক্ষণ কোচ হলে আদৌ ভারত সাফল্য পায় কি না, সেই দিকেই তাকিয়ে ভারত।

Follow Us
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
বারুইপুরের ঘটনার নিন্দা,'কেউ ছাড়া পাবে না', হুঁশিয়ারি অগ্নিমিত্রার
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন