AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যদের কেন সতর্ক করলেন ধোনি?

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের বেশিরভাগ ম্যাচ খেলবে ঘরের মাঠে। শুধু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। ভারতীয় কন্ডিশনে সন্ধ্যার ম্যাচেগুলিতে শিশির একটি বড় সমস্য়া। বিশেষ করে স্পিনারদের জন্য। বল ভিজে গেলে গ্রিপে খুব সমস্যা হয়। স্পিনাররা কার্যত অসহায় হয়ে পড়েন এবং রান আটকানোও কঠিন হয়ে যায়।

টি-টোয়েন্টি বিশ্বকাপে সূর্যদের কেন সতর্ক করলেন ধোনি?
Image Credit: PTI
| Edited By: | Updated on: Feb 04, 2026 | 6:16 PM
Share

কলকাতা: গত বিশ্বকাপে খেতাব জয়। এ বারও কি তাজ ধরে রাখবে ভারত? ঘরের মাঠে শিরোপা ধরে রাখার লড়াইয়ে নামছে সূর্যকুমার যাদবের ভারত। প্রতিপক্ষ দলকে নয় বরং পরিবেশকেই ভারতের সবচেয়ে বড় ‘শত্রু’ বলে মনে করছেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। মাহি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, শিশিরই ভারতের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। সম্প্রতি এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ধোনি বলেন, তাঁর ক্রিকেট জীবনেও শিশিরকেই সবচেয়ে ভয় পেতেন। ধোনির কথায়, “আমি শিশির একদম সহ্য করতে পারি না। এই শিশির অনেক কিছু বদলে দেয়। আমি যখন খেলতাম তখনও তাই হতো।”

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত তাদের বেশিরভাগ ম্যাচ খেলবে ঘরের মাঠে। শুধু পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচটি হবে শ্রীলঙ্কায়। ভারতীয় কন্ডিশনে সন্ধ্যার ম্যাচেগুলিতে শিশির একটি বড় সমস্য়া। বিশেষ করে স্পিনারদের জন্য। বল ভিজে গেলে গ্রিপে খুব সমস্যা হয়। স্পিনাররা কার্যত অসহায় হয়ে পড়েন এবং রান আটকানোও কঠিন হয়ে যায়। ফলে টসের গুরুত্ব এ ক্ষেত্রে ভীষণ। ধোনির মতে, পরিস্থিতি যদি নিরপেক্ষ থাকে তাহলে ভারত বেশিরভাগ ম্যাচেই জয়ী হবে। তিনি বলেন, “যদি আমরা সেরা দলগুলোর বিরুদ্ধে ১০টা ম্যাচ খেলি আর কন্ডিশন যদি নিরপেক্ষ থাকে, তাহলে বেশিরভাগ ম্য়াচই আমরা জিতব।”

আশঙ্কার মাঝে আত্মবিশ্বাসও ছিল ধোনির কণ্ঠে। তিনি সূর্যর ভারতীয় দলকে টুর্নামেন্টের সবচেয়ে ভয়ঙ্কর দল বলে উল্লেখ করেছেন। ধোনির মতে, এই দলের সবচেয়ে বড় শক্তি হল ক্রিকেটারদের অভিজ্ঞতা এবং চাপের মধ্যে পারফর্ম করার ক্ষমতা। তিনি আরও বলেন, “এই দলের অভিজ্ঞতা অসাধারণ। বিশেষ করে এই ফর্ম্যাটে। প্রত্যেক খেলোয়াড় জানে, কোন পরিস্থিতিতে তাকে কী ভূমিকা পালন করতে হবে।” বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবের জন্য ধোনির এই সতর্কবার্তা নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ। শিশির সামলাতে এটি ধোনির গুরুর্তপূর্ণ বার্তা। এই কম্বিনেশনে মাঠে যত দ্রুত মানিয়ে নেওয়া যাবে, ভারতের শিরোপা রক্ষা অভিযান ততটাই সফল হবে।