AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FIFA World Cup 2026: ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, ফিফার সঙ্গে জট কাটার ইঙ্গিত দিলেন প্রাক্তন AIFF কর্তা!

Fifa WC : বিশ্বকাপ নিয়ে এই টালবাহানার মাঝেই আদালতে জনস্বার্থ মামলা করা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, যেহেতু বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা ভারতে সম্প্রচার না করা হলে দেশের এক বড় অংশের ফুটবলপ্রেমীরা ফুটবল থেকে বঞ্চিত হবেন, তাই ডিডি স্পোর্টস এবং প্রসার ভারতী এবার বিশ্বকাপ সম্প্রচার করায় উদ্যোগী হোক। কিন্তু আদালতকে প্রসার ভারতী জানায়, বিশ্বকাপ সম্প্রচার করার ক্ষেত্রে তাদের কোনও দায় নেই।

FIFA World Cup 2026: ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে সুখবর, ফিফার সঙ্গে জট কাটার ইঙ্গিত দিলেন প্রাক্তন AIFF কর্তা!
Will FIFA World Cup 2026 be Telecast in India, Former AIFF Official Shares Major Update on Media Rights.Image Credit: Getty Images
| Edited By: | Updated on: May 23, 2026 | 7:34 PM
Share

কলকাতা : ফিফা বিশ্বকাপ শুরু হতে বাকি আর ৩ সপ্তাহেরও কম। এখনও আদৌ ভারতে বিশ্বকাপ সম্প্রচার হবে কিনা, কোনও নিশ্চয়তা নেই। এর মধ্যেই সুখবর দিলেন এআইএফএফ-এর প্রাক্তন এক কর্তা। তিনি বললেন, আগামী সপ্তাহেই সব ধোঁয়াশা সাফ হয়ে যাবে।

শনিবার সোশ্যাল মিডিয়াতে সেই প্রাক্তন কর্তা অর্থাৎ সাজি প্রভাকরণ জানিয়েছেন, ফিফার প্রতিনিধিদের সঙ্গে ভারতের প্রতিনিধিদের কথা হয়েছে। ভারতে বিশ্বকাপ সম্প্রচার নিয়ে যা যা জট ছিল, সব কেটে গিয়েছে। নিজের সোশ্যাল মিডিয়াতে প্রভাকরণ লিখেছেন,“ভারতীয় ফুটবলপ্রেমীদের জন্য সুখবর আসতে চলেছে। দীর্ঘ অপেক্ষার অবশেষে অবসান হবে। ভারতের বিশ্বকাপের সম্প্রচার নিয়ে সব অপেক্ষার অবসান হবে। সব ঠিক থাকলে, আগামী সপ্তাহেই ভারত ২০২৬ বিশ্বকাপের সম্প্রচারকারী সংস্থার নাম ঘোষণা করবে।” তিনি আরও বলেছেন,”এবার সমর্থকরা বিশ্রাম করতে পারবে। ভারতে বিশ্বকাপ দেখানো হবে। সমর্থকরা ইতিহাসের শ্রেষ্ঠ বিশ্বকাপ দেখার জন্য তৈরী হয়ে যান।”

অতীতে ২০২২ কাতার বিশ্বকাপ (2022 Qatar World Cup) চলাকালীন ভারত থেকেই অনেক বেশি ভিউ পেয়েছিল ফিফা। এর ফলে ২০২৬ ও ২০৩০, এই দুই বিশ্বকাপের সম্প্রচারস্বত্ত্ব হিসেবে প্রায় ১০০ মিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় প্রায় ৯৫৭ কোটি টাকা) মূল্য ধার্য করা হয়েছিল। কিন্তু কোনও কোম্পানি আগ্রহ না দেখানোর ফলে সেই মূল্য নামিয়ে আনা হয়েছিল ৩৫ মিলিয়ন ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩৫ কোটি টাকা)। তবে একমাত্র জিও হটস্টার ২০ মিলিয়ন ডলারের (ভারতীয় মুদ্রায় প্রায় ১৯২ কোটি টাকা) প্রস্তাব দিয়েছিল, যা পত্রপাঠ খারিজ করে দেয় ফিফা।

এরপরেই আদালতে জনস্বার্থ মামলা করা হয়েছিল। মামলাকারীদের দাবি ছিল, যেহেতু বিশ্বকাপের মতো বড় প্রতিযোগিতা ভারতে সম্প্রচার না করা হলে দেশের এক বড় অংশের ফুটবলপ্রেমীরা ফুটবল থেকে বঞ্চিত হবেন, তাই ডিডি স্পোর্টস এবং প্রসার ভারতী এবার বিশ্বকাপ সম্প্রচার করায় উদ্যোগী হোক। কিন্তু আদালতকে প্রসার ভারতী জানায়, বিশ্বকাপ সম্প্রচার করার ক্ষেত্রে তাদের কোনও দায় নেই। তাই তারা বিশ্বকাপ সম্প্রচারে বিন্দুমাত্র আগ্রহী নয়। তাই সাজি প্রভাকরণের এই পোস্টের পরেই দেশের ফুটবলপ্রেমীরা আশার আলো দেখতে পাচ্ছেন। সব ঠিক থাকলে, যদি আগামী সপ্তাহেই সম্প্রচারকারী চ্যানেলের এবং ওটিটি প্ল্যাটফর্মের নাম ঘোষণা হয়, তাহলে কোন চ্যানেলে ফিফা বিশ্বকাপ দেখানো হবে, সেই নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটবে বলেই আশা করা যাচ্ছে।

Follow Us
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
কচ্ছপের ছবি পোস্ট করে এ কী বললেন কুণাল ঘোষ
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
দেখুন কীভাবে সিগন্যালে দাঁড়িয়ে গেল মুখ্যমন্ত্রী শুভেন্দুর কনভয়
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
'আর হোয়াটসঅ্যাপে নয়...', নিয়োগ নিয়ে বড় বার্তা শুভেন্দুর
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
ওএমআর শিট নিয়ে বড় ঘোষণা শুভেন্দুর, বদলে যাবে পরীক্ষার নিয়ম!
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
'যেভাবে প্রেসার দেওয়া হচ্ছিল...', তৃণমূলকে নিয়ে ফের বিস্ফোরক দেবলীনা
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
এবার BDO সানু বক্সীর বিরুদ্ধে জমি কেলেঙ্কারির অভিযোগ, বিস্ফোরক ববি
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
আগামীতে পশ্চিমবঙ্গে ১০০ শতাংশ স্বচ্ছ নিয়োগ হবে: সুকান্ত মজুমদার
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
মমতা-অভিষেককে ব্যাপক খোঁচা পার্থ চট্টোপাধ্যায়ের
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
কলকাতা পুরসভায় চূড়ান্ত নাটক
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ
১৫ লক্ষ নিয়েও অভিনয়ে আসেননি, সোহমের বিরুদ্ধে বালুরঘাট থানায় অভিযোগ