AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WTC Current Standings: শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র ভারতের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ভারতের লক্ষ্য কী?

Indian Cricket: এই ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। তিনে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশের পর পাঁচে রয়েছে ভারত। এই মুহূর্তে ভারতের পিসিটি ৫১.৫২%। বর্তমান ক্রমতালিকা যদি একইরকম থাকে, তাহলে গতবছরের মতো আবার ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা।

WTC Current Standings: শ্রীলঙ্কার বিরুদ্ধে জেতা ম্যাচ ড্র ভারতের, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে এবার ভারতের লক্ষ্য কী?
শুভমন গিলImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 28, 2026 | 12:17 PM
Share

নয়াদিল্লি: গতকালই শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ জিতেছে ভারত। গতকাল ছিল দ্বিতীয় টেস্টের শেষ দিন। গোটা দিনেও ভারত ৪ উইকেট তুলতে ব্যর্থ হয়। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত সেঞ্চুরি করে শ্রীলঙ্কাকে ম্যাচ ড্র করিয়ে দেন সোনাল দিনুশা। ১৩৩ রানে নট আউট ছিলেন তিনি। কিন্তু এই ড্রয়ের ফলে এখন বিপাকে টিম ইন্ডিয়া। যদিও এর পরে ভারতের সামনে লক্ষ্য বেশ কঠিন।

ভারতীয় দলের পরের সিরিজ হয়েছে নিউজিল্যান্ড দলের বিরুদ্ধে। আগামী ১৯ নভেম্বর থেকে শুরু প্রথম টেস্ট। প্রথম টেস্ট হবে ওয়েলিংটনের বেসিন রিজার্ভ মাঠে ও দ্বিতীয়টি হবে ক্রাইস্টচার্চে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৭ নভেম্বর থেকে। দুটো টেস্টই শুরু হবে ভারতীয় সময় রাত সাড়ে ৩টে থেকে। কিউয়িদের দেশে এই সিরিজ জয় ভারতের জন্য খুব গুরুত্বপূর্ণ কারণ এই দুই ম্যাচই ভারতকে জিততে হবে। ডব্লিউটিসি ফাইনালে উঠতে গেলে এই দুটি ম্যাচ জয় খুব দরকার শুভমন গিলদের জন্য। এই সিরিজ ভারত ২-০ জিতলে ডব্লিউটিসির পয়েন্ট অনেকটাই বাড়িয়ে ফেলবে টিম ইন্ডিয়া।

এরপর ভারতের বিরুদ্ধে খেলতে ভারতে আসবে অস্ট্রেলিয়া। সেখানে কামিন্সদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন শুভমন গিলরা। এই টেস্ট সিরিজ চলবে ২১ জানুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত। এর ম্যাচগুলি খেলা হবে যথাক্রমে নাগপুর, চেন্নাই, গুয়াহাটি, রাঁচি ও আহমেদাবাদে। ২০২২-২৩ সালে শেষবার বর্ডার-গাভাসকর ট্রফি খেলতে ভারতে এসেছিল অজিরা। সেই টেস্ট ২-১ ফলে জিতেছিল ভারত। প্লেয়ার অফ দা সিরিজ হয়েছিলেন রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজা।

এই ২০২৫-২০২৭ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। দুই নম্বরে রয়েছে সাউথ আফ্রিকা। তিনে নিউজিল্যান্ড, চারে বাংলাদেশের পর পাঁচে রয়েছে ভারত। এই মুহূর্তে ভারতের পিসিটি ৫১.৫২%। বর্তমান ক্রমতালিকা যদি একইরকম থাকে, তাহলে গতবছরের মতো আবার ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। অতীতেও ভারত ফাইনাল খেললেও জেতেনি একবারও। এই বার ফাইনালে উঠতে গেলে বাকি ৭ ম্যাচের মধ্যে অন্তত ৬টি ম্যাচে জিততেই হবে ভারতকে। নাহলেই বিপাকে পড়বেন গিল-বুমরারা।

Follow Us