AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

সুজুকি হায়াবুসার দ্বিতীয় এডিশন আসছে ভারতে, জুলাই-অগস্টেই শুরু বিক্রি

থার্ড জেনারেশনের হায়াবুসা বাইকের দাম আগের মডেলের তুলনায় প্রায় ৩ লক্ষ টাকা বেশি। এর আগের হায়াবুসা স্পোর্টসবাইকের দাম ছিল ১৩.৭০ লক্ষ টাকা (এক্স শোরুম)। আর নতুন বাইকের দাম ১৬.৪০ লক্ষ টাকা।

সুজুকি হায়াবুসার দ্বিতীয় এডিশন আসছে ভারতে, জুলাই-অগস্টেই শুরু বিক্রি
উল্লেখ্য, গত ২৬ এপ্রিল লঞ্চ হয়েছিল এই বাইক। ৪৮ ঘণ্টার মধ্যেই এই হেভিওয়েট স্পোর্টসবাইকের প্রথম লটের স্টক শেষ হয়ে গিয়েছিল।
| Updated on: Jun 01, 2021 | 1:51 PM
Share

সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে জানানো  হয়েছে, নতুন জেনারেশনের হায়াবুসা বাইকের দ্বিতীয় ব্যাচ ডেলিভারির জন্য প্রস্তুত রয়েছে। চলতি বছর জুলাই বা অগস্ট মাসে শুরু হবে নিউ জেনারেশন হায়াবুসা সেকেন্ড ব্যাচের ডেলিভারি। প্রথমবার বাইক লঞ্চের কয়েকদিনের মধ্যেই বিক্রি হয়ে গিয়েছিল সমস্ত মডেল। ফলে প্রিবুকিংও বন্ধ হয়ে গিয়েছিল। ভারতে ১৬.৪০ লক্ষ টাকায় (এক্স শোরুম) লঞ্চ হয়েছিল এই বাইক। প্রথম ব্যাচের বাইকের ডেলিভারিও শুরু হয়ে গিয়েছে। শোনা গিয়েছে, জুলাই অথবা অগস্ট মাস থেকে নিউ জেনারেশন হায়াবুসা বাইকের সেকেন্ড ব্যাচেরও বিক্রি শুরু হবে।

প্রায় এক দশক পর ২০২১ সালে নতুন হায়াবুসা মডেল নিয়ে হাজির হয়েছিল সুজুকি মোটরসাইকেল ইন্ডিয়া। নতুন ডিজাইন, আপগ্রেডেড এরোডায়নয়ামিক্স এবং নতুন ইলেকট্রনিক্স ফিচার নিয়ে লঞ্চ হয়েছিল এই বাইক। থার্ড জেনারেশনের হায়াবুসা বাইকের দাম আগের মডেলের তুলনায় প্রায় ৩ লক্ষ টাকা বেশি। এর আগের হায়াবুসা স্পোর্টসবাইকের দাম ছিল ১৩.৭০ লক্ষ টাকা (এক্স শোরুম)। আর নতুন বাইকের দাম ১৬.৪০ লক্ষ টাকা। নতুন হায়াবুসা বাইকের ইঞ্জিনের মাইলেজ ১৮.৫ কিলোমিটার/প্রতি লিটার। অর্থাৎ এক লিটার জ্বালানিতে এই বাইক ১৮.৫ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারবে। বাইকের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২৯০ কিলোমিটার।

আরও পড়ুন- ভারতে লঞ্চ হল বিএমডব্লু-র স্পেশ্যাল এক্স৭ ‘ডার্ক এডিশন’, দাম শুরু ২.০২ কোটি টাকা থেকে

কিন্তু এই বাইকের প্রথম ব্যাচের প্রিবুকিং শুরুর ৪৮ ঘণ্টার মধ্যে ‘আউট অফ স্টক’ হয়ে যায় হায়াবুসা মডেল। উল্লেখ্য, গত ২৬ এপ্রিল লঞ্চ হয়েছিল এই বাইক। ৪৮ ঘণ্টার মধ্যেই এই হেভিওয়েট স্পোর্টসবাইকের প্রথম লটের স্টক শেষ হয়ে গিয়েছিল। তবে আবার দ্বিতীয় ব্যাচের জন্য বাইকের প্রিবুকিং এবং বাইকের বিক্রি শুরু হবে। সেই সঙ্গে হবে ডেলিভারিও। তিনটি ডুয়াল-টোন রঙে পাওয়া যাবে এই বাইক। Glass Sparkle Black with Candy Burnt Gold, Metallic Mat Sword Silver with Candy Daring Red এবং Pearl Brilliant White with Metallic Mat Stellar Blue— এই তিনটি রঙে ভারতের বাজারে পাওয়া যাবে থার্ড জেনারেশন হায়াবুসা স্পোর্টস বাইক।

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!