AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BGMI Lite Release Date: বড় ইঙ্গিত, খেলোয়াড়দের প্রত্যাশার আগেই ভারতে লঞ্চ করতে পারে ব্যাটলগ্রাউন্ডের লাইট ভার্সন

BGMI Lite Latest Update: চলতি বছরের শেষ দিকেই ভারতে লঞ্চ হতে পারে ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়া গেমের লাইট ভার্সন। সম্প্রতি এমনই এক আশাব্যঞ্জক ইঙ্গিত মিলেছে।

BGMI Lite Release Date: বড় ইঙ্গিত, খেলোয়াড়দের প্রত্যাশার আগেই ভারতে লঞ্চ করতে পারে ব্যাটলগ্রাউন্ডের লাইট ভার্সন
ডিসেম্বরের শেষেই ভারতে আসছে বিজিএমআই লাইট
| Edited By: | Updated on: Nov 27, 2021 | 1:15 PM
Share

ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের লাইট ভার্সন নিয়ে বিগত কয়েক মাস ধরেই জল্পনা চলছে। ভারতের মোবাইল ব্যাটল রয়্যাল কমিউনিটিতে চর্চা চলছে, কবে লঞ্চ করবে BGMI Lite ভার্সন? কিন্তু এই গেম কবে নাগাদ লঞ্চ করতে পারে, কোম্পানির তরফ থেকে সে সম্পর্কে কোনও তথ্য এখনও পর্যন্ত জানানো হয়নি। তবে খুব সম্প্রতি একাধিক মিডিয়া রিপোর্ট থেকে জানা গিয়েছে, নতুন বছরের শুরুতেই লঞ্চ হতে পারে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার লাইট ভার্সন।

ইঙ্গিতও মিলেছে যে, শীঘ্রই এই মোবাইল ব্যাটল রয়্যাল গেমের আবির্ভাব হতে পারে ভারতে। কিছু দিন আগেই গেমের ডেভেলপার সংস্থা একটি অনলাইন পোল ক্রিয়েট করেছিল। সেখানেই প্লেয়ারদের কাছে জানতে চাওয়া হয়েছিল, ব্যাটলগ্রাউন্ড মোবাইল ইন্ডিয়ার লাইট ভার্সন কেন দরকার? আর সেই পোলেই বহু গেমার সাড়া দিয়েছেন। আর তাতেই BGMI Lite ভার্সন লঞ্চ নিয়ে প্লেয়ারদের মধ্যে উত্তেজনার পারদ তুঙ্গে উঠেছে। প্রসঙ্গত, এর আগের একাধিক রিপোর্ট থেকে জানা গিয়েছিল, ২০২১ সালের ডিসেম্বরেই লঞ্চ করতে পারে বিজিএমআই লাইট।

ব্যাটলগ্রাউন্ডসের লাইট ভার্সন কবে লঞ্চ করছে, তা নিয়ে কোম্পানির কাছ থেকে কোনও সাড়া না পেয়ে সরাসরি সোশ্যাল মিডিয়া প্রশ্ন করে বসে প্লেয়াররা। জনপ্রিয় BGMI ইনফ্লুয়েন্সারদের কাছে প্রশ্ন রাখে প্লেয়াররা। তাদের মধ্যে কেউ কেউ গেমারদের ক্ষোভ সামান্য প্রশমন করলেও, আসল উত্তরটা এখনও পর্যন্ত মেলেনি। আর তাতে ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমাররা খুব একটা খুশি নয়!

এদিকে আবাব গত অক্টোবরেই জনপ্রিয় গেমার এবং লিকস্টার ঘাতক BGMI খেলোয়াড়দের প্রাথমিক ভাবে সান্ত্বনা দিয়েছিলেন একটি ইনস্টাগ্রাম স্টোরি পোস্ট করে। সেই স্টোরিতে তিনি বিজিএমআই লাইট ভার্সন লঞ্চের বিষয়ে প্লেয়ারদের আশ্বস্ত করেছিলেন। পাশাপাশি সংবাদমাধ্যম স্পোর্টসকিডা ইস্পোর্টস-এর (Sportskeeda Esports) কাছেও তিনি জানিয়েছিলেন যে, গেমারদের চিন্তার কোনও কারণ নেই, ২০২১ সালের শেষ দিকেই লঞ্চ করতে পারে BGMI Lite।

ঘাতক আরও যোগ করে দাবি করেছিলেন যে, বিজিএমআই লাইট ভার্সন লঞ্চের বিষয়ে তিনি যথেষ্টই আশাবাদী। আর এই সব কিছু মিলিয়েই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া গেমের লাইট ভার্সন (Battlegrounds Mobile India Lite) লঞ্চিং নিয়ে বাজারে একাধিক জল্পনা ছড়িয়েছে। দেশের ব্যাটল রয়্যাল গেমিং মহল মনে করছে, ২০২১ সালের শেষে বা ২০২২ সালের প্রথম কোয়ার্টারের মধ্যেই লঞ্চ করতে পারে BGMI Lite।

আরও পড়ুন: Krafton Sony Music India Partnership: সনি মিউজিক ইন্ডিয়ার সঙ্গে গাঁটছড়া বাঁধল ক্রাফ্টন, রাফতার-বাদশাহের র‌্যাপে পাবজি নিউ স্টেট গেমে নতুন ছোঁয়া!

আরও পড়ুন: PUBG 2 Launch Date: কবে লঞ্চ করছে পাবজির সিক্যুয়েল? বড়সড় আপডেট পাওয়া গেল টুইটারে

আরও পড়ুন: BGMI Anti Addiction Features: ১৮ বছরের কম বয়সীদের আসক্তি কমাতে ব্যাটলগ্রাউন্ডে আরও কড়াকড়ি, ওটিপির মাধ্যমে অভিভাবকের অনুমতি, রোজ ৭০০০ টাকার বেশি খরচ বন্ধ

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের