AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Battlegrounds Mobile India: বিজিএমআই ওপেন চ্যালেঞ্জের জন্য নতুন রস্টারের ঘোষণা করল টিম এক্সস্পার্ক

BGMI Latest Update: বিজিএমআই ওপেন চ্যালেঞ্জের জন্য নতুন রস্টার ঘোষণা করল টিম এক্সস্পার্ক। সেই রস্টার সম্পর্কে জেনে নিন।

Battlegrounds Mobile India: বিজিএমআই ওপেন চ্যালেঞ্জের জন্য নতুন রস্টারের ঘোষণা করল টিম এক্সস্পার্ক
প্রতীকী ছবি।
| Edited By: | Updated on: Apr 04, 2022 | 7:50 PM
Share

দেশের ব্যাটল রয়্যাল গেমিং কমিউনিটির কাছে অত্যন্ত জনপ্রিয় একটি গেম হল ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া (Battlegrounds Mobile India)। শীঘ্রই শুরু হতে চলেছে এই গেমের ইস্পোর্টস ইভেন্ট, যার রেজিস্ট্রেশন শুরু হয়েছিল অনেক দিন আগেই। সেই ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ওপেন চ্যালেঞ্জের (BMOC) জন্য গেমের ডেভেলপার সংস্থা অর্থাৎ ক্রাফ্টন মোট ৩২টি দলকে বেছে নিতে চলেছে। চতুর্থ ফেজ়ে খেলা হবে সেই ৩২টি দলের মধ্যে, যাদের মধ্যে থেকে একটি বিজয়ী দল উঠে আসবে। টিম এক্সস্পার্ক ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একটি দল। বিএসওসি বা ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ওপেন চ্যালেঞ্জের জন্য নতুন রস্টারের ঘোষণা করেছে।

২০২২ সালটা টিম এক্সস্পার্কের জন্য খুব একটা ভাল যায়নি। কারণ, একাধিক গুরুত্বপূর্ণ প্লেয়ার দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন। আর তারপর থেকে সেই দলকে নতুন ভাবে গড়ে তোলার জন্য একাধিক প্রয়াস নেওয়া হয়েছে। মোট চার জন নতুন গেমারকে দলে নিয়েছে টিম এক্সস্পার্ক।

টিম এক্সস্পার্ক বিজিএমআই রস্টার

১) মাভি – হরমনদ্বীপ সিং: ইন-গেম লিডার।

২) স্কাউট – তন্ময় সিং: ফিল্টার অ্যান্ড ফ্ল্যাঙ্কার।

৩) ৪২০ওপি – শিবম রাঘব: এন্ট্রি ফ্র্যাগার।

৪) আলট্রন – হেমন্ত সেথি: অ্যাসাল্টার।

৫) ফিয়ারলেস – অ্যাসাল্টার।

৬) জাইরোগড – শাহনাওয়াজ় শাহবাজ: সাপোর্ট।

এদিকে আবার আর একটি ইস্পোর্টস টিম, টিম হাইড্রা বিজিএমআই ওপেন চ্যালেঞ্জের জন্য তাদের লাইনআপের ঘোষণা করেছে। ৫ জনকে নিয়ে তৈরি হচ্ছে সেই লাইনআপ, যেখানে থাকছেন হাইড্রা ডায়নামাইট, হাইড্রা জ়োরো, হাইড্রা জ্যাক্সন, হাইড্রা পার্ভ, হাইড্রা লেজেন্ড এবং ওল্ড-টাইমার হাইড্রা নিউক্লিয়া। ব্যাটলগ্রাউন্ডস মোবাইল ইন্ডিয়া ওপেন চ্যালেঞ্জ খেলার জন্য যে ৩২টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছে, তাদের মধ্যে একটি হল টিম হাইড্রা। বিএমওসি গ্রিন স্ক্রিমসেও তাদের অংশগ্রহণ করতে দেখা যাবে।

পুরনো লাইনআপ রিলিজ় হওয়ার অন্তত ২ মাস পরে এই নতুন লাইনআপ নিয়ে এল টিম হাইড্রা। এই টিম যে বিএমওসি ২০২২ ইভেন্টে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করবে, তা আর বলার অপেক্ষা রাখে না। এদিকে আবার বিজিএমআই ওপেন চ্যালেঞ্জে বিজয়ী দলটি ৭৫ লাখ টাকা পুরস্কার জিতে নেবে, যা আগেই ক্রাফ্টন-এর তরফ থেকে ঘোষণা করা হয়েছে। তবে শুধু এই ৭৫ লাখ টাকার পুরস্কার মূল্যই নয়। সেই সঙ্গেই আবার থাকবে একাধিক রিওয়ার্ডসও জিতে নেওয়ার সুযোগ। টুর্নামেন্টের সবকটি রাউন্ডেই রিওয়ার্ড জেতার সুযোগ পাবেন প্লেয়াররা।

আরও পড়ুন: ফিরছে অ্যাংরি বার্ডস, শিগগিরই প্লে স্টোর ও অ্যাপ স্টোর থেকে ডাউনলোডের জন্য উপলব্ধ হবে

আরও পড়ুন: বিজিএমআই গেমে বিনামূল্যে ক্লাসিক ক্রেট কুপন কী ভাবে পাবেন? জেনে নিন

আরও পড়ুন: এপ্রিল মাসে প্লেস্টেশন প্লাস সাবস্ক্রাইবাররা বিনামূল্যে তিনটি গেম খেলতে পারবেন, দেখে নিন তালিকা

Follow Us
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
হাইকোর্টে ধাক্কা, গণনা কর্মী সংক্রান্ত আবেদন নিয়ে সুপ্রিম কোর্টে TMC
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
আজ ডায়মন্ডহারবারের ৪টে বুথ ও মগরাহাটের ১১ বুথে আজ পুনর্নিবাচন
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
'হারছে নিশ্চিত হয়েছে, তাই নাটক করছে', স্ট্রংরুম বিতর্কে দাবি দিলীপের
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
আজ থেকেই গ্যাস বুকিংয়ে বড় বদল!
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
ভোট মিটতেই বাড়ল বাণিজ্যিক সিলিন্ডারের দাম
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
বিজেপির কর্মশালায় দলের কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্য নেতৃত্বও
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
গণনা কেন্দ্রে কী খেয়াল রাখতে হবে? বঙ্গ BJP-কে পাঠ দিল্লি নেতৃত্বের
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
টানা তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ, ইডি দফতর থেকে বেরিয়ে কী বললেন সুজিত?
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
ভোটের রেজাল্ট ৪ মে, কালই ভার্চুয়াল বৈঠক অভিষেকের!
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?
দু'দিন পরই ফলঘোষণা, সবুজ, গেরুয়া নাকি লাল, কোন আবিরের বিক্রি বেশি?