AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WhatsApp Call Recording: হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে? Android এবং iOS-এর সেরা ট্রিক

WhatsApp Tips: Android এবং iOS দুই প্ল্যাটফর্মের WhatsApp ব্যবহারকারীরা Call রেকর্ড করতে পারেন। যে থার্ড পার্টি অ্যাপটির মাধ্যমে আপনি WhatsApp Call রেকর্ড করতে পারেন, তার নাম 'Call Recorder: Cube ACR'।

WhatsApp Call Recording: হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করবেন কীভাবে? Android এবং iOS-এর সেরা ট্রিক
হোয়াটসঅ্যাপ কল রেকর্ডিংয়ের সহজ ট্রিক, জেনে নিন।
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 6:39 PM
Share

WhatsApp এই মুহূর্তে বিশ্বে সর্বাধিক ব্যবহৃত ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ। জনপ্রিয় এই মেসেজিং অ্যাপটির সাহায্যে আপনি ভয়েস এবং ভিডিয়ো কলিংও করতে পারেন। কিন্তু WhatsApp Call রেকর্ড করার কোনও বিল্ট-ইন ফিচার্স নেই। সেই সঙ্গেই আবার হোয়াটসঅ্যাপ কল এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড। এই বিশেষ সুরক্ষা স্তর থাকার কারণেই অনেকে কলিংয়ের জন্য হোয়াটসঅ্যাপের উপরে ভরসা করেন। তবে, কল রেকর্ড করার জন্য হোয়াটসঅ্যাপের কাছে বিল্ট-ইন কোনও ফিচার না থাকলেও একাধিক থার্ড-পার্টি অ্যাপের মাধ্যমে আপনি অনায়াসে WhatsApp Call Record করতে পারেন।

Android এবং iOS দুই প্ল্যাটফর্মের হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা কল রেকর্ড করতে পারেন। যে থার্ড পার্টি অ্যাপটির মাধ্যমে আপনি WhatsApp Call রেকর্ড করতে পারেন, তার নাম ‘Call Recorder: Cube ACR’। বিশেষ করে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের কাছে এই থার্ড পার্টি অ্যাপটি খুবই জনপ্রিয়তা পেয়েছে। এই ‘কল রেকর্ডার: কিউব এসিআর’ অ্যাপটি ব্যবহারের সুবিধা হল, এটি সরাসরি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করে ডিভাইসের ইন্টারনাল মেমোরিতে তা সেভ করে রাখে।

অন্য দিকে iOS ব্যবহারকারীরা Mac থেকে QuickTime অ্যাপ্লিকেশনের মাধ্যমে WhatsApp Call Record রেকর্ড করতে পারবেন। তবে খালি এই অ্যাপগুলি থাকলেই যে আপনি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন, তা নয়। আপনার কাছে যে অ্যাপই থাকুক না কেন, হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করার নির্দিষ্ট কিছু পদ্ধতি রয়েছে। সেগুলিই একবার জেনে নিন।

Android ফোন থেকে WhatsApp কল রেকর্ড করবেন কীভাবে

1) প্রথমে গুগল প্লে স্টোর খুলুন। সেখান থেকে ‘Call Recorder: Cube ACR’ অ্যাপটি খুঁজুন।

2) অ্যাপটি ইনস্টল করে নিন এবং খুলুন।

3) কল করা বা ধরার জন্য হোয়াটসঅ্যাপে সুইচ করুন।

4) কল করার সময় আপনি একটি ‘কিউব কল’ উইজেট দেখতে পাবেন। যদি উইজেটটি দেখতে না পান, তাহলে ‘কিউব কল’ অ্যাপটি খুলুন এবং ভয়েস কলের জন্য ‘Force VoIP call’ অপশনটি বেছে নিন।

5) অ্যাপটি অটোমেটিক্যালি হোয়াটসঅ্যাপ ভয়েস কল রেকর্ড করবে এবং ডিভাইসের ইন্টারনাল মেমোরিতে ফাইলটি সেভ করবে।

iPhone-এ WhatsApp কল রেকর্ড করবেন কীভাবে

1) আপনার Mac ডিভাইস থেকে QuickTime অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন। তার জন্য আপনাকে অর্থ ব্যয় করতে হবে না।

2) আপনার iPhone-টি কানেক্ট করুন Mac ডিভাইসের সঙ্গে এবং QuickTime খুলুন।

3) এবার ‘File’ অপশনে চলে যান এবং ‘নিউ অডিও রেকর্ডিং’ অপশনটি বেছে নিন।

4) আপনার আইফোনটিকে রেকর্ডিং ডিভাইস হিসেবে ব্যবহার করুন এবং QuickTime থেকে রেকর্ড বাটনে ক্লিক করুন।

5) আপনার আইফোন থেকে হোয়াটসঅ্যাপ কল করুন এবং অ্যাড ইউজার আইকনে ক্লিক করুন।

6) এবার যে ব্যক্তির সঙ্গে হোয়াটসঅ্যাপ কথোপকথন আপনি রেকর্ড করতে চান, তাঁকে কল করলেই তা রেকর্ডেড হবে। রেকর্ডেড ফাইলটি আপনার Mac-এ ডাউনলোড হবে।

Follow Us