AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bing AI চ্যাটবট এবার আপনার প্রিয় ব্রাউজ়ারে, Chrome থেকে কীভাবে ব্যবহার করবেন?

Bing চ্যাটবটের এতদিন যে সীমাবদ্ধতা ছিল, তা হল বেশির ভাগ ওয়েব ব্রাউজ়ার থেকেই ব্যবহার করা যেত না এআই চ্যাটবটটি। Microsoft এবার সেই জায়গাতেই একটা বড়সড় পরিবর্তন করেছে। খুব শীঘ্রই আপনি এবার Google Chrome থেকেও Bing AI চ্যাটবট অ্যাক্সেস করতে পারবেন।

Bing AI চ্যাটবট এবার আপনার প্রিয় ব্রাউজ়ারে, Chrome থেকে কীভাবে ব্যবহার করবেন?
Bing চ্যাটবট এবার Chrome থেকেও ব্যবহার করতে পারবেন!
| Edited By: | Updated on: Sep 18, 2023 | 11:49 AM
Share

ছয় মাস আগে গত ফেব্রুয়ারিতে Bing AI Chatbot নিয়ে হাজির হয়েছিল Microsoft। স্যাম অল্টম্যানের সংস্থা OpenAI-এর ChatGPT যে সময় বিশ্ব টেকমহলে ঝড় তুলছে সেই সময়ই বহু মানুষের নয়নের মণি হয়ে ওঠে মাইক্রোসফট বিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নির্ভর চ্যাটবট। অল্প সময়ের মধ্যেই কিছু মানুষের ‘মনের কথা’ বলতে শুরু করে Bing AI Chatbot। কিছু মানুষতো আবার অল্প সময়ের মধ্যেই এই চ্যাটবটের সঙ্গে এতটাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলেছেন যে, চ্যাটবটের কোনও ভুলকে স্বীকারই করতে রাজি নন। কিছু ক্ষেত্রে আবার চ্যাটবটটি তার এমনই পারদর্শিতা দেখিয়েছে যে, মানুষের সঙ্গে তর্ক পর্যন্ত করেছে সে। তবে Bing চ্যাটবটের যে সব ভুলচুক ছিল, সেগুলির সবই শুধরে নিয়েছে Microsoft। লঞ্চের ছয় মাসের মধ্যেই চ্যাটবটটি এতটাই শক্তিশালী হয়ে উঠেছে যে, প্রতিযোগীদের বলে-বলে কয়েক গোল দিতে পারে!

তবে এই Bing চ্যাটবটের এতদিন যে সীমাবদ্ধতা ছিল, তা হল বেশির ভাগ ওয়েব ব্রাউজ়ার থেকেই ব্যবহার করা যেত না এআই চ্যাটবটটি। Microsoft এবার সেই জায়গাতেই একটা বড়সড় পরিবর্তন করেছে। খুব শীঘ্রই আপনি এবার Google Chrome থেকেও Bing AI চ্যাটবট অ্যাক্সেস করতে পারবেন।

কোম্পানির তরফে একটি ব্লগপোস্টে লেখা হয়েছে, “ক্রোম ডেস্কটপ ব্রাউজ়ার সাপোর্ট: Bing Chat এবং Bing Chat Enterprise এবার থেকে ক্রোম ডেস্কটপ ব্রাউজ়ারেও সাপোর্ট করবে। উইন্ডোজ়, ম্যাক্স এবং লিনাক্স তিন ক্ষেত্রেই ক্রোম থেকে ব্যবহার করা যাবে চ্যাটবটটি এবং সেক্ষেত্রে লেটেস্ট স্টেবল চ্যানেল আপডেট করে নিতে হবে। ডেস্কটপ ও মোবাইলের থেকে অন্যান্য ব্রাউজ়ারের জন্যও এই সুবিধা খুব শীঘ্রই দেওয়া হবে।”

Google Chrome থেকে কীভাবে Bing AI চ্যাটবট ব্যবহার করবেন?

1) Bing AI চ্যাট ব্যবহার করতে আপনাকে প্রথমেই Google Search-এ যেতে হবে এবং সেখানে গিয়ে টাইপ করতে হবে Microsoft Bing AI।

2) তারপরেই আপনি স্ক্রিনের ঠিক বাঁ-দিকে একটি চ্যাট ট্যাব দেখতে পাবেন। এবার আইকনটি আপনি দেখতে পাবেন Microsoft Bing লোগোর ঠিক পরেই।

3) আপনি যখনই ট্যাবে ক্লিক করবেন, Bing AI চ্যাট পপ আপ হিসেবে দেখা দেবে। আপনার প্রশ্ন আপনি এবার জিজ্ঞেস করতে পারেন। ঠিক যে ভাবে Microsoft Edge থেকে চ্যাটবটের সঙ্গে ইন্টার‌্যাক্ট করেন, এখান থেকেও ঠিক সেইভাবেই আপনাকে কাজটি করতে হবে।