AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

INDvsZIM : লক্ষ্য সেমি, স্পিনই আজ স্পিনিং ট্র্যাকে শত্রু ভারতের

আজ ভারতীয় দলে থাকতে পারে একগুচ্ছ চমক। আগের দিনই নেটে ঘন্টার পর ঘন্টা অফস্পিনের বিরুদ্ধে খেলতে দেখা গেছে অভিষেক, তিলকদের। বাঁহাতি ব্যাটারদের জন্য বল উইকেটে পড়ে অফস্টাম্পের দিকে বেরোনোর সময় ব্যাটারদের পরীক্ষা চলল লাগাতার। নেটে ভালোই বল ওড়াচ্ছিলেন তিলক-কিষানরা।

INDvsZIM : লক্ষ্য সেমি, স্পিনই আজ স্পিনিং ট্র্যাকে শত্রু ভারতের
Image Credit: Getty Images
| Edited By: | Updated on: Feb 26, 2026 | 9:00 AM
Share

কলকাতা : শেষ কবে এত চাপে পড়েছিল ভারতীয় দল, মনে করা দুষ্কর। টি-টোয়েন্টিতে দুর্দান্ত ফর্ম দলের, সাম্প্রতিক নিউজিল্যান্ড সিরিজে এসেছে দুরন্ত জয়। কিন্তু একটি হারই যেন রিস্টার্ট নামক ভাবনার আওতায় ফেলে দিয়েছে দলকে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হারের পর যেন ‘যা দেখি নতুন লাগে’। আজ জিম্বাবোয়ে ম্যাচে সূর্যকুমারের মাথায় থাকবে একগুচ্ছ অঙ্ক। আজ শুধু জিতলেই হবে না, মাথায় রাখতে হবে মার্জিনও। তার সঙ্গেই চোখ রাখতে হবে আগের ম্যাচেও। সেই ম্যাচে মুখোমুখি ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকা। ওয়েস্ট ইন্ডিজ আজ জিতলেই ভারতের বিশ্বকাপ যাত্রায় ছুটি।

আজ ভারতীয় দলে থাকতে পারে একগুচ্ছ চমক। আগের দিনই নেটে ঘন্টার পর ঘন্টা অফস্পিনের বিরুদ্ধে খেলতে দেখা গেছে অভিষেক, তিলকদের। বাঁহাতি ব্যাটারদের জন্য বল উইকেটে পড়ে অফস্টাম্পের দিকে বেরোনোর সময় ব্যাটারদের পরীক্ষা চলল লাগাতার। নেটে ভালোই বল ওড়াচ্ছিলেন তিলক-কিষানরা। ভারতীয় দলের প্র্যাকটিস দেখে মনে করা হচ্ছে অফ ফর্মে থাকা অভিষেক শর্মার সঙ্গে ওপেন করবেন সঞ্জু। তিনে যাবেন ঈশান, তিলক বা সূর্য চারে। আজ হয়ত ভারতীয় ব্যাটিংয়ে দেখা যেতে পারে ডান ও বাম কম্বিনেশন। শেষ ৮ ম্যাচে ৫টা ‘ডাক’ অভিষেকের। এই বিশ্বকাপে টানা ফ্লপ অভিষেক। দলে ফিরতে পারেন অক্ষর প্যাটেল। বাদ পড়তে পারেন ওয়াশিংটন সুন্দর। দক্ষিণ আফ্রিকা ম্যাচে তাঁর খেলা নিয়ে চূড়ান্ত প্রশ্নের মুখে পড়েছিল টিম ম্যানেজমেন্ট। আজ হয়তো দলে ফিরতে পারেন অক্ষর। চিপকের আজকের পিচে বল ঘোরার আশা বেশি। এই জন্যেই স্পিন মন্ত্রে ভরসা করবেন জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দর রাজা। সেক্ষেত্রে গ্রিম ক্রিমার বা মাসাকাদজা গুরুত্বপূর্ণ হতে পারেন। জিম্বাবোয়ে দলের প্রধান অস্ত্র বলা যেতে পারে ব্লেসিং মুজারাবানিকে। তাঁর উপর ভরসা থাকবে টিম ম্যানেজমেন্টের।

ভারতের স্পিন দুর্গ চেন্নাইতে স্পিনের বিরুদ্ধে বাঁচতে হাবুডুবু খাচ্ছে ভারত। আজ জিম্বাবোয়ে ম্যাচ বড় ব্যবধানে জিতলে একটু কি চাপ কমবে গম্ভীরের ?  তিনি নিজেও জানেন হারলেই বিদায় !