Infinix Smart 6: ৭৪৯৯ টাকায় ইনফিনিক্স স্মার্ট ৬ বাজেট ফোন লঞ্চ হল ভারতে, দেখে নিন বিভিন্ন ফিচার
Infinix Smart 6: হার্ট অফ ওশান, লাইট সি গ্রিন, পোলার ব্ল্যাক এবং স্টারি পার্পল--- এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ ফোন। আগামী ৬ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে।
ইনফিনিক্স স্মার্ট ৬ (Infinix Smart 6) লঞ্চ হয়েছে ভারতে। এই বাজেট স্মার্টফোনের (Budget Phone) দাম মাত্র ৭৪৯৯ টাকা। ফ্লিপকার্টের মাধ্যমে ইনফিনিক্স স্মার্ট ৬ ফোন কিনতে পারবেন ক্রেতারা। এই ফোনের বিশেষত্ব হল, এর পিছনের অংশে রয়েছে একটি অ্যান্টি-ব্যাকটেরিয়াল প্যানেল। এছাড়াও এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির একটি ডিসপ্লে। এই ফোনে কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে। অ্যান্ড্রয়েড ১১- এর সাহায্যে পরিচালিত হবে ইনফিনিক্স স্মার্ট ৬ ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে আবার রয়েছে ডুয়াল ফ্ল্যাশ। বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট এবং ফেস-আনলক অপশন রয়েছে এই ফোনে। মোট চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ বাজেট ফোন। হার্ট অফ ওশান, লাইট সি গ্রিন, পোলার ব্ল্যাক এবং স্টারি পার্পল— এই চারটি রঙে ভারতে লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৬ ফোন। আগামী ৬ মে থেকে এই ফোনের বিক্রি শুরু হবে দেশে।
ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশনগুলো দেখে নিন
ইনফিনিক্স স্মার্ট ৬ বাজেট ফোনে রয়েছে ডুয়াল সিম (ন্যানো) স্লট।
এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর রয়েছে।
ফোন পরিচালিত হবে অ্যান্ডড়য়েড ১১ (গো এডিশন)- এর সাহায্যে।
এই ফোনে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে। তার উপর রয়েছে একটি ওয়াটার ড্রপ স্টাইলের নচ ডিজাইন। সেখানে সেলফি ক্যামেরা সেট করা থাকবে।
ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনে ৪ জিবি র্যাম রয়েছে (২ জিবি র্যাম ও ২ জিবি ভার্চুয়াল র্যাম)।
এছাড়াও এই ফোনে রয়েছে ৩২ জিবি স্টোরেজ যা মাইক্রো এসডি কার্ডের সাহায্যে ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।
ইউজারদের সুরক্ষার্থেই ফেস আনলক এবং রেয়ার ফিঙ্গারপ্রিন্ট সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও ইনফিনিক্স সংস্থার দাবি তাদের এই ফোনের পিছনের অংশ তৈরি হয়েছে অ্যান্টি ব্যাকটেরিয়াল মেটেরিয়াল দিয়ে।
ইনফিনিক্সের নতুন বাজেট ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার। এই ফোনে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে রয়েছে ডবল এলইডি ফ্ল্যাশ।
এই ফোনের উপর রয়েছে একটি৫ মেগাপিক্সেলের এআই সেলফি ক্যামেরা সেনসর। তার সঙ্গে একটি এলিইডি ফ্ল্যাশ যুক্ত রয়েছে।
ইনফিনিক্স স্মার্ট ৬ ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। সংস্থার দাবি এই ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে ৩১ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ এবং টক টাইম ও ৬৭৮ ঘণ্টার (প্রায় ২৯ দিন) স্ট্যান্ডবাই ব্যাটারি লাইফ থাকবে।