AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi Note 10T: ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে শাওমির এই নতুন ফোন, কেনা যাবে অ্যামাজন থেকে

মে মাসেই রাশিয়ায় লঞ্চ হয়েছে এই ফোন। রাশিয়ান ভ্যারিয়েন্টের সঙ্গে ভারতীয় মডেলের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে।

Redmi Note 10T: ভারতে খুব তাড়াতাড়ি আসতে চলেছে শাওমির এই নতুন ফোন, কেনা যাবে অ্যামাজন থেকে
ভারতে কবে এই ফোন লঞ্চ হবে তা অবশ্য জানা যায়নি।
| Edited By: | Updated on: Jul 06, 2021 | 3:16 PM
Share

রিয়েলমি নোট ১০টি খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে। গত মাসে অর্থাৎ চলতি বছর মে মাসে রাশিয়াতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১০টি। অন্যদিকে, কিছুদিন আগেই ভারতে লঞ্চ হয়েছে রেডমি নোট ১০ ৫জি ফোন। যদিও নাম বদলে পোকো এম৩ প্রো ৫জি হিসেবে ভারতের বাজারে এই ফোন লঞ্চ হয়েছে। এবার রেডমি নোট ১০টি মডেল আসতে চলেছে ভারতে। শোনা যাচ্ছে, পোকো এম৩ প্রো ৫জি, রেডমি নোট ১০ ৫জি এবং রেডমি নোট ১০টি এই তিনটি ফোনের মধ্যে বেশ কিছু মিল রয়েছে। আবার রাশিয়ায় লঞ্চ হওয়া রেডমি নোট ১০টি ফোনের ফিচারের সঙ্গেও ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকতে পারে। ওই ফোনে ছিল MediaTek Dimensity ৭০০ প্রসেসর, একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এবং একটি ৫০০০mAh ব্যাটারি। এইসব ফিচার পোকো এম৩ প্রো ৫জি ফোনেও রয়েছে।

শোনা গিয়েছে, যে ভারতে রেডমি নোট ১০টি ফোন লঞ্চ হতে চলেছে। ই-কমার্স সংস্থা অ্যামাজনের মাধ্যমে নতুন ফোন লঞ্চের কথা জানিয়েছেন শাওমি কর্তৃপক্ষ। অর্থাৎ অ্যামাজনের ভারতীয় ওয়েবসাইট থেকে রেডমি নোট ১০টি ফোন কেনা সম্ভব হবে। যদিও অ্যামাজনে প্রকাশিত টিজারে ফোনের নাম কিংবা দাম বা অন্য কোনও ফিচার প্রসঙ্গে কিছুই বলা হয়নি। তবে অনুমান, এই টিজার পোস্টার রেডমি নোট ১০টি ফোনের জন্যই তৈরি হয়েছে। বিশেষজ্ঞদের অনুমান, আগামী কয়েকদিনের মধ্যেই হয়তো নতুন ফোনের দাম এবং ফিচার সম্পর্কেও তথ্য প্রকাশ করবে শাওমির ব্র্যান্ড রেডমি। উল্লেখ্য, অ্যামাজনের পোস্টারে লেখা হয়েছে এমআই- এর যে ফোন ভারতে আসতে চলেছে সেটি ‘fast and futuristic’। সম্ভবত ফোনের ৫জি পরিষেবা প্রসঙ্গেই একথা বলা হয়েছে। যদিও টিজার পোস্টার লঞ্চ হলেও ভারতে কবে এমআই- এর নতুন ‘fast and futuristic’ ফোন লঞ্চ হবে, তার নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি।

রাশিয়ায় লঞ্চ হওয়া রেডমি নোট ১০টি মডেলের সঙ্গে ভারতীয় ভ্যারিয়েন্টের মিল থাকার সম্ভাবনা রয়েছে। রাশিয়ায় লঞ্চ হওয়া রেডমি নোট ১০টি- এর ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম RUB ১৯,৯৯০। ভারতীয় মুদ্রায় প্রায় ২০,৫০০ টাকা। নীল, সবুজ, ধূসর এবং রুপোলি রঙে রাশিয়ায় পাওয়া যাচ্ছে এই ফোন। অনুমান, ভারতে রিলিজ হতে চলা রেডমি নোট ১০টি মডেলের দামও এর আশপাশেই থাকবে। সেই সঙ্গে এইসব রঙেই দেশে পাওয়া যেতে পারে রেডমি নোট ১০টি ফোন।

রেডমি নোট ১০টি- র সম্ভাব্য ফিচার (রাশিয়ার ভ্যারিয়েন্টের উপর ভিত্তি করে)

১। Android 11-based MIUI 12- এর সাহায্যে পরিচালিত হতে পারে ফোন।

২। এই ফোনে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস হোল-পাঞ্চ ডিসপ্লে থাকতে পারে, যার রিফ্রেশ রেট হতে পারে ৯০Hz।

৩। রেডমি নোট ১০টি ফোনে থাকতে পারে MediaTek Dimensity ৭০০ প্রসেসর।

৪। এই ফোনে ৬ জিবি পর্যন্ত র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে।

৫। এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৪৮ মেগাপিক্সেলের একটি মেন ক্যামেরার সঙ্গে থাকতে পারে ২ মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর। এছাড়াও ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকার সম্ভাবনা রয়েছে।

৬। এই ফোনের ব্যাটারি হতে পারে ৫০০০mAh। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।

৭। এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।

৮। কানেকটিভিটি অপশন হিসেবে রেডমি নোট ১০টি ফোনে থাকতে পারে ডুয়াল সিমের স্লট, ডিয়াল ব্যান্দ ওয়াই-ফাই, ৫জি এবং ৪জি পরিষেবা, এনএফসি, ব্লুটুথ ভি ৫.১, টাইপ- সি ইউএসবি পোর্ট এবং ৩.৫ মিলিমিটারের অডিয়ো জ্যাক।

আরও পড়ুন- Realme GT Master Edition: দেখুন এই ফোনের সম্ভাব্য ডিজাইন এবং ফিচার

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার