AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Redmi Note 11T 5G: নভেম্বরের শেষদিনে ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?

চিনে লঞ্চ হওয়া রেডমি নোট ১১ ফোনই নাম বদলে রেডমি নোট ১১টি ৫জি হিসেবে লঞ্চ হতে চলেছে ভারতে।

Redmi Note 11T 5G: নভেম্বরের শেষদিনে ভারতে লঞ্চ হতে পারে এই স্মার্টফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
ছবি প্রতীকী।
| Edited By: | Updated on: Nov 15, 2021 | 7:58 AM
Share

চিনে আগেই লঞ্চ হয়েছে রেডমি নোট ১১ ফোন। এবার আসছে ভারতে। শোনা যাচ্ছে, ভারতে এই ফোন রেডমি নোট ১১টি ৫জি হিসেবে লঞ্চ হবে। আগামী ৩০ নভেম্বর অর্থাৎ চলতি মাসের শেষদিনে এই ফোন ভারতে লঞ্চ হতে পারে। অন্যদিকে আবার শোনা গিয়েছে, রেডমি নোট ১১ সিরিজের অন্য় দু’টি ফোন রেডমি নোট ১১ প্রো এবং রেডমি নোট ১১ প্রো প্লাসও ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রেও ফোনের নাম পরিবর্তন হবে বলে শোনা গিয়েছে। রেডমি নোট ১১ প্রো ফোনের নাম হতে পারে শাওমি ১১আই এবং রেডমি নোট ১১ প্রো প্লাস ফোনের নাম হতে পারে শাওমি ১১আই হাইপার চার্জ। যদিও এই দুই ফোন ভারতে কবে লঞ্চ হবে সে ব্যাপারে কিছু জানা যায়নি।

বলা হচ্ছে, চলতি বছর ভারতে যে রেডমি নোট ১০টি ৫জি ফোন লঞ্চ হয়েছিল তারই সাকসেসর হিসেবে রেডমি নোট ১১টি (চিনে লঞ্চ হওয়া) ফোনের নামকরণ হচ্ছে রেডমি নোট ১১টি ৫জি। এই ফোনের সঙ্গে রেডমি নোট ১১ ফোনের ফিচারে অনেক মিল থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একনজরে দেখে নেওয়া যাক রেডমি নোট ১১ ৫জি ফোনের ফিচার এবং দাম।

  • রেডমি নোট ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৬.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
  • এছাড়াও এই ফোনে রয়েছে একটি MediaTek Dimensity ৮১০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত রয়েছে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ।
  • রেডমি নোট ১১ ৫জি ফোনে রয়েছে একটি ৫০০০mAh ব্যাটারি। তার সঙ্গে আবার রয়েছে ৩৩W ফাস্ট চার্জিং সাপোর্ট।
  • এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে রয়েছে একটি ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর।
  • ফোনের সামনের ডিসপ্লেতে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি শুটার।

রেডমি নোট ১১ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১১৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৪ হাজার টাকা। এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম CNY ১২৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৬,৪০০ টাকা। আর ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম CNY ১৪৯৯, ভারতীয় মুদ্রায় প্রায় ১৭,৫০০ টাকা। শোনা যাচ্ছে, ভারতে রেডমি নোট ১১টি ৫জি ফোনের দাম হতে পারে ১৫ হাজার টাকার আশপাশে। কারণ এই ফোন বাজেট ফোনের আওতায় রাখা হবে বলে মনে করা হচ্ছে। Matte Black, Stardust White এবং Aquamarine Blue— এই তিনটি রঙে ভারতে রেডমি নোট ১১টি ৫জি ফোন লঞ্চ হতে পারে বলে শোনা গিয়েছে। 91Mobiles এবং টিপস্টার ঈশান আগরওয়াল এইসব তথ্য প্রকাশ্যে এনেছেন।

আরও পড়ুন- Vivo Y76 5G: ভিভো ওয়াই৭৬এস ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্ট হিসেবে লঞ্চ হতে চলেছে ভিভো ওয়াই৭৬ ৫জি ফোন

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?