CMF Watch Pro এবার নয়া অবতারে, দাম একই, তবে অনেক কিছুই নতুন
CMF Watch Pro-এর নতুন কালার মডেলটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই পাওয়া যাবে। ফ্লিপকার্ট, মিন্ত্রা, ক্রোমা, বিজয় সেলস এবং জেনারেল ট্রেডের মতো একাধিক প্ল্যাটফর্ম থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ঘড়িটির দাম একই থাকছে, 4999 টাকা। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই ঘড়ির ফিচার্সে।

নতুন স্মার্টওয়াচ এবং ইয়ারবাড লঞ্চের জন্য নয়া ব্র্যান্ডের জন্ম দিয়েছিল Nothing। সেই CMF By Nothing তাদের প্রথম স্মার্টওয়াচ নিয়ে এসেছে ইতিমধ্যেই। গত বছরেই সেই ঘড়িটি লঞ্চ করা হয়েছে। ডার্ক গ্রে এবং মেটালিক গ্রে দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ করা হয়েছিল ঘড়িটি। এখন সেই ঘড়িরই আর একটি নতুন কালার মডেল নিয়ে এল সংস্থাটি। ডিজ়াইন একই রাখা হয়েছে, খালি রং বদলানো হয়েছে। নতুন মডেলটিতে সিলভার ফিনিশের অ্যালুমিনিয়াম অ্যালয় ওয়াচ ফ্রেম, লাইট গ্রে স্ট্র্যাপ দেওয়া হয়েছে। এখন এর ফলে ঘড়িটির আরও একটি কালার ভ্যারিয়েন্ট হয়ে গেল। সিলভার, অরেঞ্জ, ডার্ক গ্রে এবং অ্যাশ গ্রে-র মতো একাধিক রঙে পাওয়া যাবে ঘড়িটি।
CMF Watch Pro-এর নতুন কালার মডেলটি জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকেই পাওয়া যাবে। ফ্লিপকার্ট, মিন্ত্রা, ক্রোমা, বিজয় সেলস এবং জেনারেল ট্রেডের মতো একাধিক প্ল্যাটফর্ম থেকে স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। ঘড়িটির দাম একই থাকছে, 4999 টাকা। একবার চোখ বুলিয়ে নেওয়া যাক এই ঘড়ির ফিচার্সে।
CMF Watch Pro: ফিচার ও স্পেসিফিকেশন
CMF Watch Pro ঘড়িটি ডিজ়াইনের দিক থেকে অনেকটাই অ্যাপল ওয়াচের মতো। সাইড ডায়াল সহযোগে মেটাল ফ্রেম এবং প্লাস্টিক ব্যাক রয়েছে। 1.96 ইঞ্চির AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে ঘড়িটিতে, যা 600+ নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। এই ডিসপ্লের স্ক্রিন রেজ়োলিউশন 410×502। ঘড়িটি 24 ঘণ্টার হেল্থ ট্র্যাকিং দিতে পারে, যার মধ্যে রিয়্যাল টাইম হার্ট রেট এবং ব্লাড অক্সিজ়েন স্যাচুরেশন মনিটরিং, স্লিপ, স্ট্রেস ট্র্যাকিং, হাইড্রেশন, মুভমেন্ট রিমাইন্ডার এবং পার্সোনালাইজ়্ড ফিটনেস গোলের মতো একাধিক ফিচার রয়েছে।
110টি স্পোর্টস মোড রয়েছে এই ঘড়িতে, যা ফিটনেস ফ্রিকদের জন্য অত্যন্ত উপকারী। এআই প্রযুক্তি সহ ব্লুটুথ কলিং রয়েছে, যা পরিষ্কার মাইক আউটপুট দিতে পারে। পাওয়ারের জন্য এই ঘড়িতে রয়েছে অত্যন্ত শক্তিশালী একটি 340mAh ব্যাটারি, যা প্রাত্যহিক ব্যবহারে 13 দিনের ব্যাকআপ দিতে পারে। ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য ঘড়িটি IP68 রেটিংও পেয়েছে।
