AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

1 কোটি 15 লাখ টাকার Micro LED টেলিভিশন নিয়ে এল Samsung, বিশাল 110 ইঞ্চির স্ক্রিন

Samsung Most Advanced Micro LED TV : 2 অগস্ট, বুধবার থেকে এই টেলিভিশন দেশের বিভিন্ন রিটেল দোকান এবং Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে 11499000 টাকায়।

1 কোটি 15 লাখ টাকার Micro LED টেলিভিশন নিয়ে এল Samsung, বিশাল 110 ইঞ্চির স্ক্রিন
দেওয়ালের সঙ্গে মিশে যাবে এই স্মার্টটিভি।
| Edited By: | Updated on: Aug 03, 2023 | 12:46 PM
Share

দুই দশকেরও বেশি সময় ধরে টেলিভিশন প্রযুক্তির জগতে রাজত্ব করে যাচ্ছে Samsung। সংস্থাটি ভারতে তাদের আলট্রা প্রিমিয়াম মাইক্রো LED টেলিভিশন লঞ্চ করেছে। অভাবনীয় কিছু ফিচার্স রয়েছে এই টেলিভিশনে, আর সেই সব কিছুর মধ্যে দিয়ে এই আলট্রা-লাগজ়রিয়াস স্মার্টটিভি টেলিভিশনের দুনিয়ায় বিপ্লব ঘটাতে চলেছে। স্যামসাংয়ের এই নতুন মাইক্রো এলইডি টিভির দামও বেশ চড়া। 2 অগস্ট, বুধবার থেকে এই টেলিভিশন দেশের বিভিন্ন রিটেল দোকান এবং Samsung এর অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে 11499000 টাকায়।

স্লিক ডিজ়াইনের এই Micro LED টেলিভিশন 24.8 মিলিয়ন মাইক্রোমিটার সাইজ়ের। স্যাফায়ার মেটিরিয়াল দিয়ে ক্রাফ্ট করা এই টেলিভিশন, যা পৃথিবীর দ্বিতীয় শক্ত বস্তু। মাইক্রো এলইডি টেলিভিশনটি তার দর্শকদের দুর্ধর্ষ দর্শন অভিজ্ঞতা এবং সেরার সেরা ক্ল্যারিটি এবং কনট্রাস্ট দিতে পারে।

মিনিমালিস্টিক মোনোলিথ ডিজ়াইনের এই স্মার্টটেলিভিশন আপনার হোম ডেকর স্টাইলের সঙ্গে অনায়াসে মিশে যেতে পারে। তার কারণ হল এতে রয়েছে অদৃশ্যমান বেজ়েল এবং নো-গ্যাপ স্লিম এজেস। তার থেকেও বড় কথা হল, এতে রয়েছে অ্যাম্বিয়েন্ট মোড প্লাস ফিচার, যা কাস্টমারদের টেলিভিশনটিকে আর্ট ডিসপ্লে ওয়াল হিসেবে ব্যবহার করতে দেবে।

এই মাইক্রো LED টেলিভিশন তার কাস্টমারদের লাইফলাইক কালার রিপ্রেজ়েন্টেশন অফার করছে। সেই সঙ্গেই আবার রয়েছে শার্প কনট্রাস্ট, অপ্টিমাম পিক ব্রাইটনেস এবং সাবলাইম AI-আপস্কেলিং। মাইক্রো এলইডি, মাইক্রো কনট্রাস্ট, মাইক্রো HDR, মাইক্রো AI প্রসেসরের মতো একাধিক অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে এতে, যা হাই-এন্ড পিকচার কোয়ালিটি দিতে পারে। এরিনা সাউন্ড ফিচার রেন্ডারের দ্বারা অতুলনীয় 3D সাউন্ড এবং একটি অপ্রতিরোধ্য সিনেমাটিক অভিজ্ঞতা প্রদান করতে পারে এই টেলিভিশন। OTS Pro, Dolby Atmos এবং Q-Symphony-র মতো গুরুত্বপূর্ণ তিনটি উপাদানের দ্বারা টেলিভিশনটি এই সব ফিচার অফার করতে পারে।

মাল্টি ভিউ ফিচার রয়েছে এতে, যা চারটি ভিন্ন সোর্স থেকে সাপোর্ট করবে 4K রেজ়োলিউশনে 120 ফ্রেম পার সেকেন্ডে দেখা যাবে। এই সব কিছুর জন্য টেলিভিশনটি একদিকে যেমন স্পোর্টস, বিভিন্ন এন্টারটটেইনমেন্ট শো দেখার অভিজ্ঞতা চমৎকার করবে, তেমনই আবার ভিডিয়ো গেমিংয়েরও দুর্দান্ত অভিজ্ঞতা দেবে। এই টেলিভিশনের সঙ্গে দেওয়া হচ্ছে একটি সোলার সেল রিমোট, যাতে কোনও ব্যাটারি নেই। ব্যাটারি-ফ্রি রিমোটটি ইন্ডোর লাইটিংয়ের দ্বারাই চার্জ করা যাবে।

এছাড়া এই টেলিভিশনে রয়েছে ক্লাসি আর্ট মোড এবং অ্যাম্বিয়েন্ট মোড প্লাসের মতো কাস্টমাইজ়ড ফিচার্স। আর্ট মোডের দ্বারা ব্যবহারকারীরা তাঁদের পছন্দসই আর্টওয়ার্ক, ডিজিটাল ফটোগ্রাফ বা ব্যক্তিগত ছবিগুলি টেলিভিশন স্ক্রিনে দেখাতে পারবেন। আবার, অ্যাম্বিয়েন্ট মোড প্লাসের দ্বারা কনজ়িউমাররা তাঁদের টেলিভিশন স্ক্রিনটি হোম ডেকরের সঙ্গে ব্লেন্ড করে নিতে পারবেন।

Follow Us