AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Snapdragon 8 Gen 1: বিশ্বের শক্তিশালী এই প্রসেসর কোন কোন স্মার্টফোনে থাকতে চলেছে? দেখে নিন

২০২১ সালের শেষ মাস ডিসেম্বরে লঞ্চ হবে এমন বেশ কিছু স্মার্টফোনে কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে।

Snapdragon 8 Gen 1: বিশ্বের শক্তিশালী এই প্রসেসর কোন কোন স্মার্টফোনে থাকতে চলেছে? দেখে নিন
ডিসেম্বরে লঞ্চ হতে পারে শাওমি ১২ ফোন। এই ফোনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর।
| Edited By: | Updated on: Dec 02, 2021 | 1:10 PM
Share

কোয়ালকম চলতি বছরে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ লঞ্চের ঘোষণা করেছে। স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর এনেছে তারা। স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের সাকসেসর হিসেবে লঞ্চ হচ্ছে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট। কোয়ালকম সংস্থা ‘৮ সিরিজ’- এর এই নতুন প্রসেসরে আগের তিনটি সংখ্যার পরিবর্তে রাখা হবে সেগমেন্ট এবং জেনারেশনের নাম। কোয়ালকমের নতুন স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসরে রয়েছে শক্তিশালী ফিচার।

স্যামসাং গ্যালাক্সি ‘এস’ সিরিজের ফোনে প্রথম এই শক্তিশালী ও আধুনিক প্রসেসর লক্ষ্য করা গিয়েছে। বিগত কয়েক বছর ধরেও স্যামসাং গ্যালাক্সি ‘এস’ সিরিজের ফোনে কোয়ালকমের ৮-সিরিজ প্রসেসর দেখা গিয়েছে। অন্যদিকে আবার শোনা গিয়েছে শাওমি এবং রিয়েলমি সংস্থাও এ বছর ডিসেম্বর মাসে এমন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে যেখানে স্যানড্রাগন ৮ জেন১ প্রসেসর থাকবে।

একনজরে দেখে নেওয়া যাক কোয়ালকমের এই শক্তিশালী অ্যানড্রয়েড প্রসেসর আগামী দিনে কোন কোন ফোনে থাকতে চলেছে-

শাওমি ১২- স্ন্যাপড্রাগনের টেক সামিটে শাওমি সংস্থার সিইও লিউ জুন ঘোষণা করেছিলেন যে তাদের শাওমি ১২ সর্বপ্রথম এমন স্মার্টফোন হতে চলেছে যেখানে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ থাকবে। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও একথা শোনা গিয়েছে যে শাওমি ১২ ফোন চলতি বছরই লঞ্চ হতে পারে।

ওপ্পোর স্মার্টফোন- নাম ঠিক হয়নি, তবে ওপ্পোর আগামী ফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ থাকবে জানিয়েছে চিনের সংস্থা। সম্ভবত ওপ্পো ফাইন্ড এক্স৩ প্রো ফোনে এই শক্তিশালী প্রসেসর থাকতে পারে।

রিয়েলমি জিটি ২ প্রো- রিয়েলমির তরফে জানানো হয়েছে যে তাদের আগামী ফোন রিয়েলমি জিটি ২ প্রো মডেলে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর থাকবে। বছরের শেষ মাসে অর্থাৎ ডিসেম্বরে রিয়েলমির এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে।

রেড ম্যাজিক গেমিং স্মার্টফোন এবং জেড সিরিজের স্মার্টফোনে স্ন্যাপড্রাগন ৮ জেন১ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। নিবুকা সংস্থা সহ-প্রতিষ্ঠাতা এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইউ হ্যাং সম্প্রতি একথা ঘোষণা করেছেন। এছাড়াও সোনি কর্তৃপক্ষ ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে পারে। সেখানেই স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপ থাকার সম্ভাবনা রয়েছে। এখানেই শেষ নয়, আগামী বছর শুরুর দিকে ভারতে লঞ্চ হতে পারে iQoo ৯ সিরিজ। সেখানেও কোয়ালকমের এই নতুন, আধুনিক, উন্নত এবং শক্তিশালী প্রসেসর থাকতে পারে।

Follow Us
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
'শুভেন্দুই আমাদের মাথার উপরে', বড় কথা বলে দিলেন NCPI প্রেসিডেন্ট
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
সরকারি স্কুলের ভবিষ্যৎ নিয়ে যা বললেন মন্ত্রী
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
জন্মের আগেই মাধ্যমিক? নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর হলফনামা নিয়ে শোরগো
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
কর্মী নিয়োগ থেকে গাড়ি, দমকলকে ঢেলে সাজাচ্ছে রাজ্য
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
তৃণমূল এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে, ভাবতে পারিনি: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
মমতা তো লড়াই করেছিলেন, অস্বীকার করতে পারি না: অগ্নিমিত্রা
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বন্ধ চা বাগান খুলব, আমি কোনও কথা ভুলিনি: শুভেন্দু অধিকারী
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
বিজেপির টিকিটে লড়তে চলেছেন কোয়েল মল্লিক?
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে এবার সেরা হলেন কারা, ভিডিয়োতে দেখুন
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?
নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে পাঁচ মামলা কেন তুলে নিল রাজ্য?