AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে ‘স্ট্যাচু অফ লিবার্টি’র তিনগুণ বড় গ্রহাণু! উদ্বেগে নাসার বিজ্ঞানীরা

সূত্রের খবর অনুযায়ী, নাসা ‘2021 NY1’ এর আকার পরিমাপ করে জানিয়েছে, এটি প্রায় ৩৩০মিটার, যা স্ট্যাচু অফ লিবার্টির আকারের প্রায় তিনগুণ।

ফের পৃথিবীর দিকে ধেয়ে আসছে 'স্ট্যাচু অফ লিবার্টি'র তিনগুণ বড় গ্রহাণু! উদ্বেগে নাসার বিজ্ঞানীরা
প্রতীকী ছবি
| Edited By: | Updated on: Sep 08, 2021 | 4:24 PM
Share

বিপদ যেন কাটতেই চাইছে না। ফের একবার পৃথিবীর দিকে তীব্র গতিতে ধেয়ে আসছে হাজারতম গ্রহাণু। এমনচাই মত নাসার। চলতি বছরে পৃথিবীর অভিমুখে বারবার হামলা চালানোর চেষ্টা করছে মহাশূণ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রহাণুগুলি। নাসার মতে,চলতি মাসের শেষের দিকে পৃথিবীর অভিমুখে ধেয়ে আসছে ‘2021 NY1’ নামে সম্ভাব্য বিপজ্জনক বিশাল এক মহাকাশের বস্তু। নাসার বিজ্ঞানীরা অনুমান করছে, ২২ সেপ্টেম্বরের মধ্যেই এই বিশাল গ্রহাণুটি পৃথিবীর কাছাকাছি চলে আসবে।

সূত্রের খবর অনুযায়ী, নাসা ‘2021 NY1’ এর আকার পরিমাপ করে জানিয়েছে, এটি প্রায় ৩৩০মিটার, যা স্ট্যাচু অফ লিবার্টির আকারের প্রায় তিনগুণ। অনুমান করা হচ্ছে পৃথিবীর দিকে প্রায় ৩৩,৬১৯ কিমি গতিতে ছুটে আসতে চলেছে।

প্রসঙ্গত, নাসার মতে, পৃথিবীর কাছাকাছি বস্তুগুলি হল গ্রহাণু বা ধূমকেতুর মতো বস্তু যা আমাদের গ্রহ পৃথিবী ও সূর্যের থেকে ১.৩ গুণ কম দূরত্বে ঘুরে বেড়ায়। সম্প্রতি মহাকাশ সংস্থার গ্রহের রাডার ধরা পড়েছে, এবার যে গ্রহাণু পৃথিবী অভিমুখে ধেয়ে আসছে তা নাসার বিচারে হাজারতম।

ইতোমধ্যে, নাসার জেপিএল ১০০১তম গ্রহাণু সন্ধান পেয়েছে। পৃথিবীর কাছাকাছি আসা এই ১০০১তম গ্রহাণুটি আগের চেয়ে বড়। ২০১৬ এজে ১৯৩ গ্রহাণুটি আমাদের গ্রহকে অর্থাৎ পৃথিবীকে প্রায় ৩.৪ মিলিয়ন কিলোমিটার দূরত্বে অতিক্রম করেছে। ‘অ্যাপোফিস’ গ্রহাণুটির সম্ভাব্য বিপর্যয়ের দাবি নিয়ে বেশ আলোড়ন তুলেছে। কারণ তথ্যগুলি পরবর্তী ১০০ বছরের জন্য যে কোনও বিপর্যয়ের সমস্ত সম্ভাবনা দূর করতে সক্ষম।

আরও পড়ুন: মঙ্গলগ্রহের পাথর থেকে সফলভাবে নমুনা সংগ্রহ করল নাসার মার্স রোভার পারসিভের‍্যান্স

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?