AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

মোবাইল হারিয়েছেন? ডোন্ট পরোয়া! ফোন নম্বর ছাড়াই এবার WhatsApp লগইন

WhatsApp Email Verification: WhatsApp একটি ইমেল ভেরিফিকেশন ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফোন নম্বরের পাশাপাশি ইমেলের মাধ্যমেও নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। আগের যে SMS বা OTP ভেরিফিকেশন পদ্ধতিটি রয়েছে, তার সঙ্গেই এই নতুন ইমেল ভেরিফিকেশনও যোগ হচ্ছে। 6 সংখ্যার ওটিপি ব্যবহার করে লগইন যাঁদের পক্ষে সম্ভব হবে না, তাঁরা এই নতুন পদ্ধতির সাহায্য নিতে পারবেন।

মোবাইল হারিয়েছেন? ডোন্ট পরোয়া! ফোন নম্বর ছাড়াই এবার WhatsApp লগইন
ফোন নম্বর ছাড়াই হোয়াটসঅ্যাপ লগইন।
| Edited By: | Updated on: Nov 08, 2023 | 12:07 PM
Share

নতুন ফোন কিনেছেন? WhatsApp অ্যাকাউন্টটা সেই ফোনে কানেক্ট করতে জাস্ট একটা OTP হলেই যে হয়ে যাবে, তা নিশ্চয়ই জানেন? SMS-এর মাধ্যমে আপনাকে সেই OTP ভেরিফিকেশন করতে হবে। কিন্তু আপনার ফোন নম্বরটাই যদি অ্যাক্টিভ না থাকে? আপনার ফোন যদি হারিয়ে যায়? তখন কী করবেন? একথা অস্বীকার করার উপায় নেই যে, OTP দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে লগইন করার থেকে ভাল উপায়ও আর কিছু নেই। এর থেকে সুরক্ষিত উপায়ও আর কিছু নেই। কিন্তু, এখন যদি ফোন নম্বরই অ্যাক্টিভ না থাকে, তখন কী করবেন? ফোন নম্বর অ্যাক্টিভ না থাকলে আপনি যে OTP-র জন্য SMSও পাবেন না। তাহলে? আপনার সেই সমস্যার সুরাহা করতে এবার এগিয়ে এল WhatsApp।

WABetaInfo-র রিপোর্ট অনুযায়ী, WhatsApp একটি ইমেল ভেরিফিকেশন ফিচার নিয়ে কাজ করছে। এই ফিচারের সাহায্যে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ফোন নম্বরের পাশাপাশি ইমেলের মাধ্যমেও নিজেদের অ্যাকাউন্টে লগইন করতে পারবেন। আগের যে SMS বা OTP ভেরিফিকেশন পদ্ধতিটি রয়েছে, তার সঙ্গেই এই নতুন ইমেল ভেরিফিকেশনও যোগ হচ্ছে। 6 সংখ্যার ওটিপি ব্যবহার করে লগইন যাঁদের পক্ষে সম্ভব হবে না, তাঁরা এই নতুন পদ্ধতির সাহায্য নিতে পারবেন।

আপাতত WhatsApp-এর এই ‘ইমেল ভেরিফিকেশন’ ফিচারটি বিটা ভার্সনে রয়েছে। অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্যই নিয়ে আসা হচ্ছে ফিচারটি। সদ্য যোগ করা অ্যাকাউন্ট সেটিংস সেকশন থেকে ইমেল ভেরিফিকেশন ফিচারটি পাবেন ব্যবহারকারীরা। একটি স্ক্রিনশট প্রকাশ করে WABetaInfo দেখিয়েছে যে, ইমেল ভেরিফিকেশন ফিচারটি সেটআপ করাও খুবই সহজ। যদিও এই বিষয়টিও পরিষ্কার করা হয়েছে যে, ব্যবহারকারীর ইমেল আইডি কেউ খুঁজে পাবেন না।

ব্যবহারকারীরা তাঁদের ইমেল আইডি দেওয়ার পরেই তাঁরা সেই আইডি ব্যবহার করেই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। যতক্ষণ না তাঁরা ইমেলের মাধ্যমে ভেরিফাই করছেন, তা সম্পূর্ণ করার জন্য তাঁদের কাছে নির্দেশ আসতে থাকবে। পাশাপাশি একটি বাটনও থাকবে, যেখানে ক্লিক করে ভেরিফিকেশন ইমেলটি রিসেন্ড করা যাবে।

দীর্ঘ দিন ধরেই WhatsApp তার এই ইমেল ভেরিফিকেশন ফিচার নিয়ে কাজ করছে। লেটেস্ট বিটা ভার্সন 2.23.24.10 আপডেটে ফিচারটি আরও অনেক ব্যবহারকারীর (বিটা পরীক্ষক) কাছে পৌঁছে যাবে। তবে আপাতত তা সীমিত সংখ্যক ব্যবহারকারীর জন্য চালু হলেও শীঘ্রই এই ফিচারটি সমস্ত WhatsApp ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে।

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার