সনিয়া গান্ধী
জাতীয় কংগ্রেস তথা জাতীয় রাজনীতির অন্যতম ব্যক্তিত্ব সনিয়া গান্ধী। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী হয়ে তাঁর হাত ধরেই ভারতে আসেন ইতালির কন্যা সনিয়া গান্ধী। কিন্তু, সময়ের সঙ্গে তিনি নিজেকে সম্পূর্ণরূপে ভারতীয় হিসাবে প্রমাণ করেন। ১৯৯১ সালে আত্মঘাতী বোমা বিস্ফোরণে রাজীব গান্ধীর মৃত্যু হয়। তারপর ধীরে ধীরে জাতীয় কংগ্রেস যখন খাদের কিনারায় চলে গিয়েছিল, তখন কাণ্ডারী হয়ে দলকে টেনে তোলেন রাজীব-জায়া। শুধু দলকে টেনে তোলা নয়, দেশে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকার গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন গান্ধী পরিবারের এই বধূ।
শুধু রাজনৈতিক ক্ষেত্র নয়, সাংসারিক ও পারিবারিক জীবনেও প্রকৃত ভারতীয় বধূ হিসাবে নিজেকে প্রমাণ করেছেন ইতালির কন্যা সনিয়া গান্ধী। রাজীব গান্ধীর অকাল প্রয়াণের পর দুই ছোট ছোট ছেলে, মেয়ে রাহুল আর প্রিয়ঙ্কাকে কার্যত একা হাতেই বড় করেছেন।
জন্মসূত্রে ইতালির নাগরিক হওয়ায় রাজনীতির ময়দানে অনেক ব্যক্তিগত কটাক্ষেরও শিকার হতে হয়েছে সনিয়া গান্ধীকে। বিদেশিনী তকমাও পেয়েছেন। যদিও কর্মক্ষেত্র থেকে ভাষা, আদব-কায়দা, পোশাক, সংস্কৃতি – সবক্ষেত্রেই নিজেকে সম্পূর্ণ ভারতীয় হিসাবে তুলে ধরেছেন ইতালির মেইনো। শাড়ি ছাড়া অন্য পোশাকে কখনও প্রকাশ্যে তাঁকে দেখা যায়নি। দেশবাসীরও যে মন জয় করেছেন তা পরপর লোকসভা ভোটে তাঁর জয় থেকেই স্পষ্ট। যদিও সমস্ত সুযোগ থাকা সত্ত্বেও প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেননি তিনি। তবে আজও শতাব্দী প্রাচীন দলের প্রাচীর হয়ে রক্ষা করছেন। সভানেত্রীর পদ থেকে সরে দাঁড়ালেও আজও জাতীয় কংগ্রেসে তাঁর গুরুত্ব অপরিসীম।
Amit Shah: ‘আপনি যে পাপ করেছেন…’, বন্দে মাতরম বিতর্কে সনিয়াকে নিশানা শাহর
Amit Shah on Sonia Gandhi Vande Mataram Row: অমিত শাহ বলেন, “বন্দে মাতরম চলাকালীন কংগ্রেস নেত্রী সনিয়াজি কংগ্রেস সভাপতিকে তা থামিয়ে দিতে বলেছিলেন। টেলিভিশনে আমরা সবাই এই ঘটনা দেখেছি।” তিনি আরও বলেন, “কেউ কীভাবে বন্দে মাতরমের গান অসম্পূর্ণ রেখে দেওয়ার কথা ভাবতে পারেন? কংগ্রেসের সদস্যদের লজ্জিত হওয়া উচিত।”
- TV9 Bangla
- Updated on: Aug 16, 2026
- 7:37 pm
Suvendu on Sonia: ‘কীভাবে এত রাগ দেখাচ্ছেন বাপ রে বাপ’, সনিয়াকে ‘মালকিন’ বলে রাগের কারণ ব্যাখ্যা শুভেন্দুর
Suvednu Adhikari: মূলত, বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সনিয়ার অনুষ্ঠানের একটি ভিডিয়ো পোস্ট করেন। তাঁর দাবি পুরো গান গাইতে বাধা দিচ্ছিলেন সনিয়া। তবে কংগ্রেস সাংসদ জয়রাম রমেশের দাবি, সোনিয়া গান্ধী ‘বন্দে মাতরম’ গাইতে বাধা দেননি। বরং দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা দলের সভাপতি মল্লিকার্জুন খাড়্গের জন্য একটি চেয়ার আনার কথা বলছিলেন। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ ভুল বলেও দাবি করেছেন তিনি।
- TV9 Bangla
- Updated on: Aug 16, 2026
- 4:22 pm
Congress Merger Rumours: তৃণমূল-এনসিপি মিলে তৈরি হবে ‘অখণ্ড কংগ্রেস’?
TMC NCP merger: কয়েকদিন আগে শিবসেনা(ইউবিটি) নেতা সঞ্জয় রাউতের গলাতেও একই সুর শোনা গিয়েছিল। তিনিও তখন বলেছিলেন যে কংগ্রেস ভেঙে যে দলগুলি তৈরি হয়েছে, তাদের এক হয়ে যাওয়া। শরদ পওয়ারের এই উদ্যোগ নেওয়া উচিত।
- TV9 Bangla
- Updated on: Jun 12, 2026
- 2:11 pm
TMC-Congress Merger: তৃণমূল কি তবে মিশে যাচ্ছে কংগ্রেসের সঙ্গে? এবার খোলসা করলেন বেণুগোপাল
KC Venugopal on TMC Congress Merger: ইন্ডিয়া জোটের বৈঠকে যোগ দিতে দিল্লিতে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধীর সঙ্গে দেখা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। গতকাল আবার রাহুল গান্ধীর সঙ্গে আলাদাভাবে সাক্ষাৎ এবং বৈঠক করেন অভিষেক। এরপরই জল্পনা শোনা যায় যে কংগ্রেসে আবার ফিরতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
- TV9 Bangla
- Updated on: Jun 11, 2026
- 6:28 pm
FIR Against Sonia-Rahul Gandhi: ন্যাশনাল হেরাল্ড নিয়ে সনিয়া-রাহুলের বিরুদ্ধে নতুন করে FIR, কী অভিযোগ এবার?
National Herald Case: জানা গিয়েছে, অ্যাসোসিয়েটেড জার্নাল লিমিটেডের বেআইনি দখল নিয়ে রাহুল-সনিয়া সহ ৮ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযুক্তদের তালিকায় নাম রয়েছে স্যাম পিত্রোদার নামও। তিনটি কোম্পানি- অ্যাসেসিয়েটেড জার্নালস লিমিটেড, ইয়ং ইন্ডিয়ান ও ডটেক্স মার্চেন্ডাইজ প্রাইভেট লিমিটেডের নাম রয়েছে এফআইআরে।
- TV9 Bangla
- Updated on: Nov 30, 2025
- 9:25 am
National Herald Case: ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া, রাহুলের বিরুদ্ধে চার্জশিট ইডির
National Herald Case: ন্যাশনাল হেরাল্ড হল এজেএল প্রকাশিত একটি সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানের মালিকাধীন এই সংবাদমাধ্যম। ইয়ং ইন্ডিয়ানে ৩৮ শতাংশ করে শেয়ার রয়েছে সনিয়া ও রাহুলের। বিজেপি নেতা সুব্রণ্যম স্বামী ন্যাশনাল হেরাল্ডে আর্থিক তছরুপের অভিযোগে মামলা দায়ের করেছিলেন।
- TV9 Bangla
- Updated on: Apr 15, 2025
- 7:57 pm
সামনে আসবে ঐতিহাসিক সত্য? সনিয়া গান্ধীর থেকে চিঠি ফেরত চাইছে মোদী সরকার
Jawahar Nehru's Letter: ১৯৭১ সালে জওহরলাল নেহেরুর কন্যা ইন্দিরা গান্ধী এই চিঠিগুলি মিউজিয়ামের হাতে তুলে দিয়েছিলেন সুরক্ষিত রাখার জন্য। ২০০৮ সালে জওহরলাল নেহেরুর লেখা চিঠিগুলি প্যাক করে ৫১টি বক্সে সনিয়া গান্ধীর কাছে পাঠানো হয়।
- TV9 Bangla
- Updated on: Dec 16, 2024
- 1:12 pm