Bangla NewsVideos Breaking News in Bengali Live Updates on SIR in West Bengal, Kolkata weather, Politics Mamata Banerjee latest news
West Bengal News Today Highlights: পশ্চিমবঙ্গে ২ দফায় ভোট, ঘোষণা করে দিল কমিশন, আসছে ৪০০ পর্যবেক্ষক
Breaking News in Bengali Live Updates: এ দিকে, শনিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্য়ে বেশির ভাগই বিজেপি কর্মী। আহত হয়েছে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষও। এই পরিস্থিতিতে রাজ্য-রাজনীতির জল কোন দিকে গড়ায় এখন দেখার সেইটাই।
বিজ্ঞান ভবনে রবিবার বিকেল চারটের সময় বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। আর তারপরই ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। বাংলা সহ পাঁচ রাজ্যে হবে ভোট ঘোষণা। জানা যাবে কত দফায় হবে সেই ভোট।
এ দিকে, শনিবার তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে গিরিশ পার্ক। রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়ি ভাঙচুরের অভিযোগ ওঠে। এই ঘটনায় এখনও অবধি চারজনকে গ্রেফতার করা হয়েছে। তাঁদের মধ্য়ে বেশির ভাগই বিজেপি কর্মী। আহত হয়েছে বিজেপি নেতা তমোঘ্ন ঘোষও। এই পরিস্থিতিতে রাজ্য-রাজনীতির জল কোন দিকে গড়ায় এখন দেখার সেইটাই।
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
16 Mar 2026 12:09 AM (IST)
Nadia: ঝড়-বৃষ্টির জেরে গাছ চাপা পড়ে মৃত ১, জখম ২
ঝড়-বৃষ্টির জেরে রাস্তার গাছ চাপা পড়ে মৃত্যু হল একজনের। জখম আরও দুই। রাজ্য সড়কে গাড়ির উপর ভেঙে পড়ে গাছ। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রানাঘাট মহকুমা হাসপাতালে। ঘটনাটি ঘটে কৃষ্ণনগর রানাঘাট রাজ্য সড়কে তাহেরপুর থানার বারাসত পঞ্চায়েতের ভাদুড়ি এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাহেরপুর থানার নোয়াখালি পাড়া পিচ রাস্তার উপরে ঝড়ের কারণে একটি বড় গাছ রাজ্য সড়কের উপর ভেঙে পড়ে এবং পথচারী একজন মহিলা মৃত্যু হয়। মৃতার নাম মমতা দেবনাথ (৫৫)। তাঁর বাড়ি তাহেরপুরের ভাদুরি তেঁতুলতলায়। এই ঘটনায় আর ও একজন মহিলা আহত হন। ওই গাছটি পাশাপাশি আর একটি চারচাকা গাড়ির উপরে পড়ে। ওই গাড়ির চালক গাড়ির মধ্যে আটকে পড়েন। তাঁর পা ভেঙেছে।
15 Mar 2026 06:40 PM (IST)
Election 2026 Dates: ভোটের দিন, গণনার দিন, সব তথ্য় একনজরে
পশ্চিমবঙ্গে ২৯৪টি কেন্দ্রের ভোট হবে ২ দফায়। ২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল হবে ভোট। প্রথম দফায় ১৫২টি ও দ্বিতীয় দফায় ১৪২ টি কেন্দ্রের ভোট হবে। গণনা হবে ৪ মে।
আজ থেকেই কার্যকর হয়ে গেল মডেল কোড অব কনডাক্ট।
দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহ, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলিতে ভোট হবে প্রথম দফায়।
কলকাতা, হাওড়া, নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় ভোট হবে দ্বিতীয় দফায়।
পড়া না পারলে প্রায়শই কান ধরে ক্লাসের বাইরে বের করে দেন শিক্ষকরা। এ ছবি আমাদের সকলের চেনা। কিন্তু ঠিক যখন এর উল্টোটা হয়? অর্থাৎ শিক্ষকরা শাস্তি পেয়ে দাঁড়িয়ে থাকেন স্কুলের বাইরে তখন সে দৃশ্য কেমন লাগে?
এ কোনও গল্প কথা নয়, এই বাংলার একটি স্কুলে ঘটেছে এমন ঘটনা। পরে শিক্ষকদের অপমানে ঝাঁপিয়ে পড়ল স্কুলে ছোট-ছোট ছেলেমেয়েরা।
রবিবারই বাংলায় হতে পারে ভোটের দিন ঘোষণা। বিকেল চারটে সাংবাদিক বৈঠক করবে নির্বাচন কমিশন। পাঁচ রাজ্যে ভোটের ঘোষণা হতে পারে আজই বলে খবর সূত্রের।
বাংলা ছাড়াও তামিলনাড়ু, অসমের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। দিন ঘোষণা হতে পারে কেরলম-পদুচেরিতেও। কত দফায় ভোট গ্রহণ, তাও জানা যাবে আজ।
বিগত বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল কবে ভোটের দিনক্ষণ ঘোষণা হবে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল, ১৫ মার্চ অথবা ১৬ মার্চ ভোটের ভোটের দিনক্ষণ ঘোষণা হতে পারে। এ দিন, বিকেল চারটেয় দিল্লির বিজ্ঞান ভবনে হবে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।