AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Gaza: কীভাবে ‘গাজার মুখ’ হয়ে উঠলেন সাজা হামাদ?

আয়লান কুর্দি কিংবা সরবত গুলার মতোই এক নতুন মুখ এখন দুনিয়ার সামনে, ২৩ বছরের সাজা হামাদ। সেন্ট্রাল গাজার নুসেইরাতে ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা এই তরুণীকে দেখে অনেকেরই মনে পড়ছে অতীতের সেই প্রতীকী মুখগুলোর কথা…আয়লান কুর্দি… সরবত গুলা। সাজার শরীরের কোমর ভেঙে গেছে, সর্বাঙ্গে আঘাত। গলার স্বর ক্ষীণ হলেও খোলা চোখে তিনি জানান […]

| Updated on: Aug 26, 2025 | 7:04 PM
Share

আয়লান কুর্দি কিংবা সরবত গুলার মতোই এক নতুন মুখ এখন দুনিয়ার সামনে, ২৩ বছরের সাজা হামাদ। সেন্ট্রাল গাজার নুসেইরাতে ইজরায়েলি হামলায় ধ্বংসস্তূপের নীচে চাপা পড়ে থাকা এই তরুণীকে দেখে অনেকেরই মনে পড়ছে অতীতের সেই প্রতীকী মুখগুলোর কথা…আয়লান কুর্দি… সরবত গুলা। সাজার শরীরের কোমর ভেঙে গেছে, সর্বাঙ্গে আঘাত। গলার স্বর ক্ষীণ হলেও খোলা চোখে তিনি জানান দিচ্ছেন গাজার মর্মান্তিক বাস্তবতা।

উদ্ধারকারীরা তাঁকে টেনে বের করার পর কোনওমতে হাসপাতালে চিকিৎসা চলছে। সাজার কথায়, “আমাদের আর বাড়ি নেই। ছিল, এখন নেই। ইজরায়েলি সেনা ঢোকার পর আমি ১৪ বার থাকার জায়গা বদলেছি। এবার আর কোথাও যাব না। যদি মরতেই হয়, এখানেই মরব।” পরিবারের অধিকাংশ সদস্যের খোঁজ নেই, এক দিদি বেঁচে গিয়েছেন। এভাবেই সাজা হামাদ হয়ে উঠেছেন ‘ফেস অফ দ্য গাজা’।

ইজরায়েলি সেনা ইতিমধ্যেই উত্তর ও মধ্য গাজায় তীব্র হামলা চালাচ্ছে। তুলনামূলক নিরাপদ দক্ষিণ গাজাতেও হামাস যোদ্ধাদের সঙ্গে লড়াই চলছে। প্রাণ বাঁচাতে হাজার হাজার মানুষ দক্ষিণে আশ্রয় নিচ্ছেন। তবে সেখানকার অস্থায়ী শিবিরকে অনেকেই কনসেনট্রেশন ক্যাম্পের সঙ্গে তুলনা করছেন। গাজায় আরও ৬০ হাজার সেনা পাঠানোর ঘোষণা দিয়েছেন ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এর মধ্যেই পশ্চিম তীরে নতুন ইহুদি বসতি গড়ার পরিকল্পনাও সামনে এসেছে। তেল আভিভ স্পষ্ট জানিয়েছে, ‘প্যালেস্তাইন রাষ্ট্রের ধারণা পৃথিবী থেকে মুছে দেবে ইজরায়েল।’

এই পরিস্থিতি দেখে অনেকেই মনে করছেন, সামনে আরও বহু ‘সাজা হামাদ’-কে দেখতে হতে পারে। যেমন ২০১৫ সালে সমুদ্রতটে মৃতদেহ হয়ে পড়ে থাকা আড়াই বছরের সিরিয়ান কুর্দি শিশু এলান কুর্দি হয়ে উঠেছিল মাইগ্রেশনের প্রতীক। কিংবা ১৯৮৫ সালে National Geographic-এর কভারে চোখে ভরপুর যন্ত্রণার দৃষ্টি নিয়ে উঠে আসা আফগান তরুণী সরবত গুলা, যাকে পরে বিশ্ব চিনেছিল ‘আফগান মোনালিসা’ নামে।

Follow Us
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বাম-BJP প্রার্থী তালিকা ঘোষণা করেছে; মঙ্গলে TMC কী চমক দেবে?
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
বদলির পর এখনও নতুন পদে যোগ না দেওয়া আধিকারিকদের নিয়ে বড় ঘোষণা কমিশনের
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
মধ্যরাতে নন্দিনী চক্রবর্তীকে মুখ্যসচিবের পদ থেকে সরাল কমিশন, তোপ TMC-র
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
আগের ভোটে হিংসা কবলিত এলাকার পুলিশ অফিসারদের তালিকা চাইল কমিশন, কেন?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
তৃণমূল বয়কট করলেও প্রাতঃরাশ আমন্ত্রণে কেন রাষ্ট্রপতি ভবনে সৌগত?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
ইরান আত্মসমর্পণ করতে পারবে না! কেন দাবি ট্রাম্পের?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
কীভাবে এত নিখুঁত হামলা চালাচ্ছে ইরান? সাহায্য করছে কে?
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
সরকারি ত্রিপল নিয়ে দে ছুট! দেখুন কাণ্ড
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
কুণাল বলছেন ২৭, শমীক বলছেন 'লজ্জা', ভোটের দফা নিয়ে রাজনৈতিক তরজা
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে
রাতারাতি বদলে গেল প্রশাসনের খোলনলচে