AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: ৭৭- এর ক্যানসার আক্রান্তের দুরন্ত আইস স্কেটিং পারফরম্যান্স, ভাইরাল ভিডিয়ো দেখে আবেগপ্রবণ নেটপাড়া

স্টেজ ৪ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত এই বৃদ্ধ। কয়েকবছর আগে আইস স্কেটিং শেখা শুরু করেছিলেন তিনি। এবার পারফর্ম করলেন নিজের ট্রেনারের সাহায্যে।

Viral Video: ৭৭- এর ক্যানসার আক্রান্তের দুরন্ত আইস স্কেটিং পারফরম্যান্স, ভাইরাল ভিডিয়ো দেখে আবেগপ্রবণ নেটপাড়া
এই বৃদ্ধের পারফম্যান্সে মুগ্ধ সকলেই।
| Edited By: | Updated on: Dec 11, 2021 | 5:57 PM
Share

শেখার যে কোনও বয়স তা আরও একবার বুঝিয়ে দিলেন ৭৭ বছরের এক বৃদ্ধ। তাঁর কাছে সত্যিই বয়স একটা সংখ্যা মাত্র। কারণ অসীমন মনোবল রয়েছে তাঁর। এই বৃদ্ধ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। স্টেজ ৪- এ এসেও জীবনবে উপভোগ করার, নতুন কিছু শেখার উৎসাহ হারিয়ে ফেলেননি তিনি। তাই কয়েক বছর আগে আইস স্কেটিং শেখা শুরু করেছিলেন। এবার পারফর্মও করেছেন নিজের গুরুর সঙ্গে। ছাত্র হিসেবে তিনি এতটাই নিষ্ঠাবান যে মঞ্চে শিষ্যের সঙ্গে পারফর্ম করার সময় বিস্ময়ে আনন্দে অভিভূত হয়ে কেঁদে ফেলেছেন ওই বৃদ্ধের গুরু অর্থাৎ ট্রেনার।

এই মনোমুগ্ধকর আইস স্কেটিংয়ের ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বৃদ্ধের সাবলীল পারফম্যান্স দেখে ঠোঁটের কোণে হাসি আর চোখে জল, দুটোই আসবে, বলছেন নেটিজ়েনরা। জানা গিয়েছে, এই ব্যক্তি Own Trail- এর সিইও রেবেকা বাস্টিনের বাবা। রেবেকাই তাঁর বাবার এই পারফরম্যান্সের ভিডিয়ো শেয়ার করেছেন টুইটারে। নিমেষে ভাইরাল হয়েছে ওই ভিডিয়ো। নেটিজ়েনদের প্রায় সকলেই বলছেন, যতবার এই ভিডিয়ো তাঁরা দেখেছেন চোখ ভিজে গিয়েছে। একই সঙ্গে এই ব্যক্তির হার না মানার মানসিকতার থেকে প্রতি মুহূর্তে নতুন কিছু শিখছেন তাঁরা।

দেখুন সেই মন ভাল করা ভাইরাল ভিডিয়ো

টুইটারে ভিডিয়ো শেয়ার করেছে রেবেকা জানিয়েছেন, তাঁর বাবা স্টেজ ৪ প্রস্টেট ক্যানসারে আক্রান্ত। কয়েকবছর আগে আইস স্কেটিং শেখা শুরু করেছিলেন তিনি। আর এবার নিজের ট্রেনারের সঙ্গে পারফর্ম করেছেন তিনি। ভিডিয়োতে দেখা গিয়েছে, ৭৭- এর বৃদ্ধের পারফরম্যান্সের মুগ্ধ এবং আবেগপ্রবণ হয়ে পড়েছেন তাঁর মহিলা ট্রেনার। একবার তো বৃদ্ধের হাত ছেড়ে স্কেটিং ফিল্ডে বসেই পড়েছিলেন তিনি। ট্রেনারকে ধাতস্থ হওয়ার সময় দেওয়ার পরেই হাত বাড়িয়ে তাঁকে কাছে ডেকে নিয়েছিলেন ওই বৃদ্ধ ছাত্র। বয়সের নিরিখে তাঁকে বৃদ্ধ বলা হলেও, তরুণ প্রজন্মের যে কাউকে বলে বলে ১০ গোল দেওয়ার ক্ষমতা রাখেন ওই ব্যক্তি। নাহলে ৭০ পেরনোর পর আইস স্কেটিং শিখে এমন তাক লাগিয়ে দেওয়ার মতো পারফরম্যান্স দিতে পারতেন না তিনি।

আরও পড়ুন- Viral Video: নববধূর জন্য বরের বন্ধুদের নাচ! কী হল তারপর যে হাসির রোল নেট দুনিয়ায়? দেখুন ভিডিয়োতে

আরও পড়ুন- Viral Video: সন্তানের পায়ে হাত দিয়ে প্রণাম শেখালেন মা! মনছোঁওয়া বার্তা নেটদুনিয়ায় পৌঁচ্ছে দিল একরত্তি

আরও পড়ুন- Viral Video: সারা আলি খানের ‘চাকা চক’ গানে কোমর দোলালেন এয়ার হোস্টেস! ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়

মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
মুখ্যমন্ত্রীর দিকে আঙুল তুলে সুপ্রিম কোর্টের হলফনামায় বিস্ফোরক অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বেলডাঙা অশান্তি মামলা: তদন্তে রাজ্যের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বকেয়া DA মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারীদের
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
বাজেটে ৫০০ টাকা করে বাড়ল লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
লোকসভায় বাধা, রাজ্যসভায় প্রধানমন্ত্রীর ভাষণ
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
বাংলার বিধানসভা নির্বাচনে এবার একাই লড়ার সিদ্ধান্ত কংগ্রেসের
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
হুমায়ুনের সঙ্গে বৈঠকই কাল হল! সিপিএমের বৈঠকে যা ঘটল...
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
মমতার সওয়ালের কয়েক ঘণ্টার মধ্যে কোন চিঠি এল মুখ্যসচিবের হাতে
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
সোমবারও সুপ্রিম কোর্টে হাজির থাকতে পারেন মমতা?
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের
খুনে অভিযুক্ত হয়েও চার্জশিটে নাম নেই BDO প্রশান্ত বর্মনের