AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Thunderstrike: মুহুর্মুহু গুড়ুম গুড়ুম শব্দ, ডুয়ার্সে বজ্রপাতে আহত অন্তত ১২

Thunder Strike: সকাল থেকেই আলিপুরদুয়ারে আকাশ মেঘলা ছিল। কালচিনিতে সকালে মুশলধারে বৃষ্টি হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছিল বজ্রপাত। জানা যাচ্ছে, আজ দুপুরে কালচিনির চুয়াপাড়ায় চা বাগানে কাজ করছিলেন চা শ্রমিকরা। সেই সময়েই আচমকা বজ্রপাত হয় চা বাগানে। তাতেই আহত হন অন্তত ১২ জন চা শ্রমিক।

Thunderstrike: মুহুর্মুহু গুড়ুম গুড়ুম শব্দ, ডুয়ার্সে বজ্রপাতে আহত অন্তত ১২
প্রতীকী ছবিImage Credit: Twitter
| Edited By: | Updated on: May 18, 2024 | 7:37 PM
Share

আলিপুরদুয়ার: মালদার পর এবার আলিপুরদুয়ার। বজ্রপাতে আহত ডুয়ার্সের ১২ জন চা শ্রমিক। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের চুয়াপাড়া এলাকায় চা বাগানে বজ্রপাতের ঘটনায় ১২ জন চা শ্রমিক আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। এদিন সকাল থেকেই আলিপুরদুয়ারে আকাশ মেঘলা ছিল। কালচিনিতে সকালে মুশলধারে বৃষ্টি হয়েছে। সকাল থেকেই শুরু হয়েছিল বজ্রপাত। জানা যাচ্ছে, আজ দুপুরে কালচিনির চুয়াপাড়ায় চা বাগানে কাজ করছিলেন চা শ্রমিকরা। সেই সময়েই আচমকা বজ্রপাত হয় চা বাগানে। তাতেই আহত হন অন্তত ১২ জন চা শ্রমিক।

সঙ্গে সঙ্গে তাঁদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নিকটবর্তী হাসপাতালে। সেখানে প্রাথমিক চিকিৎসার পর দশ জনকে ছেড়ে দেওয়া হয় বলে জানা যাচ্ছে। বাকি দু’জনের শারীরিক অবস্থা বিবেচনা করে তাঁদের আলিপুরদুয়ার জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা যাচ্ছে।

উল্লেখ্য, দু’ দিন আগেই মালদায় বজ্রপাতে ১১ জনের মৃত্যুর ঘটনা ঘটেছিল। তারপর আজ আলিপুরদুয়ারের কালচিনিতে চা বাগানে কাজ করার সময় বজ্রপাতে ১২ জন চা শ্রমিক আহত হন। পরিসংখ্যান বলছে, চলতি মাসেই বজ্রপাতে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে এই রাজ্যে। আর এই বছরের হিসেব ধরলে, সংখ্যাটা অন্তত ৩০। শনিবার দুপুরে বজ্রপাতে একসঙ্গে এতজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে আলিপুরদুয়ারের কালচিনি ব্লকে। স্থানীয় মানুষজনের মধ্যে বেশ অল্পবিস্তর ভীতি সঞ্চারও হয়েছে।

Follow Us
CID দফতর থেকে বেরিয়েই সোজা অভিষেকের বাড়িতে ছুটলেন সুমিত
CID দফতর থেকে বেরিয়েই সোজা অভিষেকের বাড়িতে ছুটলেন সুমিত
'অ্যাম্বুল্যান্স চালক থেকে হাজার কোটির মালিক', সনতের 'কীর্তি' কী কী?
'অ্যাম্বুল্যান্স চালক থেকে হাজার কোটির মালিক', সনতের 'কীর্তি' কী কী?
সুমিত ভবানীভবনে হাজির হতেই বিস্ফোরক ঋতব্রত, কী বললেন?
সুমিত ভবানীভবনে হাজির হতেই বিস্ফোরক ঋতব্রত, কী বললেন?
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
SJDA-তে ২০০ কোটি টাকা তছরুপ? এবার স্পেশাল অডিট
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
স্কুলের ১৪ লাখের বাগান 'খেয়েছে' ছাগলে, অব্যবহার্য ২৫ লাখের শৌচালয়
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
হার মানাবে সিনেমাকেও, কীভাবে 'টার্গেট' ঠিক করত দেবপ্রিয়?
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
সুপ্রিম কোর্টে রক্ষাকবচ পেয়েও দেখা নেই সুমিতের, বাড়িতে পৌঁছে গেল CID
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা