AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Alipurduar: হাইভোল্টেজ টাওয়ারে উঠে গেল যুবক, হুলুস্থুলকাণ্ড

Alipurduar: বুধবার সকালে বিদ্যুতের টাওয়ারে হটাৎ উঠে পড়ে বিপ্লব রায় নামের ওই যুবক। এই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবককে দেখে স্থানীয় বাসিন্দারা নীচ থেকে অনুরোধ করতে থাকে তাঁকে নেমে আসার জন্য।

Alipurduar:  হাইভোল্টেজ টাওয়ারে উঠে গেল যুবক, হুলুস্থুলকাণ্ড
হাইভোল্টেজ টাওয়ারে উঠলেন যুবক!Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 25, 2024 | 3:35 PM
Share

আলিপুরদুয়ার: হাই ভোল্টেজ বৈদ্যুতিক টাওয়ারে উঠে পড়ল এক যুবক। আর তাতেই শোরগোল ফালাকাটা ব্লকের ধনিরামপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের দেওমালি এলাকায়। ওই বৈদ্যুতিক টাওয়ার থেকে তাঁকে নামাতে কালঘাম ছুটে গেল পুলিশের। প্রায় দু’ঘণ্টা পর অবশেষে টাওয়ার থেকে নামলেন কীর্তিমান। যুবককে দেখতে ভিড় জমল এলাকায়। তবে বড়সড় দুর্ঘটনা যে কোনও মুহূর্তে ঘটে যেতে পারত। নিরাপদে নামানো গিয়েছে সেই যুবককে।

স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে বিদ্যুতের টাওয়ারে হটাৎ উঠে পড়ে বিপ্লব রায় নামের ওই যুবক। এই খবর জানাজানি হতেই এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যুবককে দেখে স্থানীয় বাসিন্দারা নীচ থেকে অনুরোধ করতে থাকে তাঁকে নেমে আসার জন্য। কিন্তু যুবক কোনওমতেই সেই টাওয়ার থেকে নেমে আসার কোনও চেষ্টাই করেননি। বাধ্য হয়ে জটেশ্বর পুলিশ ফাঁড়িতে খবর দেন এলাকার বাসিন্দারা।

এদিকে জটেশ্বর ফাঁড়ির পুলিশ ও ফালাকাটা দমকল বিভাগের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ওই যুবকে নীচে নামার কথা বলে। বেশ কিছুক্ষণের চেষ্টার পর অবশেষ ওই যুবক নীচে নেমে যায়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন নিজের মর্জিতেই ওই যুবক বৈদ্যুতিক পোস্টে উঠে পড়ে। বিপজ্জনক অবস্থায় ওই যুবক উপরে উঠে ঝুলতে থাকে। স্থানীয় বাসিন্দারা প্রথমে অনুমান করেন, ওই যুবক কোনওভাবে মানসিক বিকারগ্রস্ত। সে কারনেই ওই যুবক বিপদ জেনেও বৈদ্যুতিক পোস্টের উপর উঠে পড়েছেন। এরপর থেকে ক্রমাগত তাঁকে নীচে নেমে আসার জন্য অনুরোধ করা হয়। কিন্তু ওই যুবক কিছুতেই নীচে নামতে চাননি। পরে জটেশ্বর ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। স্বস্তি পান এলাকাবাসীও।

Follow Us
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
অভিযুক্তের মাথায় ছিল অন্য ছক, ঘটনার পুনর্নির্মাণে নিয়ে যেতেই...
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
'ক্রিমিনাল কমতে থাকবে', কেন বললেন তামান্নার মা?
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
বারুইপুরকাণ্ডে অন্যতম অভিযুক্তের এনকাউন্টারে মৃত্যুর পর ধরা পড়ল আরও ১
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'আমার একদম দুঃখ নেই', এনকাউন্টারে ছেলের মৃত্যুর খবর পেয়ে বললেন মা
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
'ভোটব্যাঙ্ক বাঁচাতে কামদুনিতে...', মমতাকে নিশানা করে কী বললেন টুম্পা?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
বারুইপুরকাণ্ডে এনকাউন্টারে মৃত্যুর পর কী চাইছে গুড়াপের পরিবার?
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে কী করছেন মহিলারা দেখুন খালি
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
'ডিম ছোড়া তো সফট প্রতিবাদ', কটাক্ষ দিলীপ ঘোষের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
শ্যামাপ্রসাদকে সম্মান জানাতে বলাগড়ে মিনি বন্দর তৈরির উদ্যোগ সরকারের
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?
বারুইপুরের ঘটনায় কী বললেন শুভেন্দু অধিকারী?